নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাও ক্যাচাল দেক্তারি না ।

৭১ এর শহীদ জিয়া লও লও লও সালাম

দ্রুতগামী উল্কা

ভুল উচ্ছাস। আপাতত ধার করা নিকে।

দ্রুতগামী উল্কা › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ কবিতা-১

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

গহীনে বেজে উঠা শব্দ আজ যদি শুনতে,

পারতে কি অমন মেরু ভাল্লুকের মতো ঘুমাতে?

সবটুকু আলস্য লাগুক তোমার দু চোখে

ঘুমিও না, অভিশাপ লাগবে তবে।



চাইনা ঘৃণা বলে বারবার স্বর্ণলতায় আটকে থাকি,

মহুয়ার পানে বিষাক্ত অঙ্গ তোমারি,

একটি ছিদ্র হাতড়ে বেড়াই ব্যস্ত যৌবনে,

যেখানে হতাশাদের ভিড়ে, ফিঙে আসবে সন্তর্পণে।



লুকোচুরি, ঘুম ঘুলাইয়া, হারিয়ে যাওয়া আমাজন।

আত্মার প্রান্তে অভিযোজিত আত্মসমর্পণ।

অভিযোগ গুলো সাজিয়ে রেখেছে ফসফরাস দেবতা।

হিমালয় যদি ভেঙ্গে না পরে সেও যে তোমারি ব্যর্থতা।

__________________________________



তোমার অধরে বালতি চুবিয়ে দিয়েছি মিসমিসে অমৃত

লাজুক আচলেও লুকোলে শেষে, জেনে রেখো ধ্রুবতারা জাগ্রত।

হাত বাড়িয়ে রয়। পথের শেষ সীমা টেনে নিয়ে চলে বালক।

বালিকার পায়ে আজ মরে রয় মৌমাছির দল। একটু নিঃসঙ্গ। একটু একা।

তবু ঘুর পথে ফিরে আসে আসমান, ফিরে আসে জমিন, রংধনু রোশনাই।

পূর্ণ চোখে চেও না, আমি এখুনি মরিতে প্রস্তুত নই।



________________________________________



আসো পাপড়ি গুনি, আর কতো সন্ধ্যা পরে সে প্রস্ফুটিত হবে,

প্রজাপতির ডানায় রক্ত চুম গুনি,

মায়ার সাথে জুড়ে দেই অন্ধ বিবশ। নিষিদ্ধ রাতে।

খোপায় জড়িয়ে নিও না বেলি ফুলের সৌরভ।

মাতালী রাতে আর কতো নেশাতুর কবি এভাবে কুমারত্ব বিসর্জন দিবে?

এক ব্যাগ কাব্যের বিনিময়ে সময় কিনিতে চাও?

ওটি যে আগেই বিকিয়ে দিয়েছি নিশিকন্যার চোখে।



তুমি বড্ড নিষ্ঠুর। আসো পথ ভুলি।

মেয়েটি শুনতে চায়নি কিছুই।



_________________________________________



জেগে থাক প্রেত পুরী, তুমি লাল টুক টুক

চন্দ্র আভা হেসো না, পেয়ো না লজ্জা, নিয়ে যাও যত পারো ধার করে তার কাছ থেকে।

আমি পদ্মভূক।



চঞ্চলা ভাষারা চিৎকার করে চেয়েছে অনুমতি।

আহা নিয়নের আলোরা নিভে যাক, হেসে উঠুক জ্বলে মরুক জোনাক পোকা থেকে থেকে।

আমিই নিয়তি।



কেঁদে কেটে ব্যবচ্ছেদ করে নেই রাতের সময়।

সাহেব হয়ে বসে থাকি, তোমায় বানাই বিবি, আজ যে সবটুকু শক্তি নিয়ে দাড়িয়ে টেক্কার পট।

কেন অসহায়?

_____________________________________



হাঁসের জলকেলীর সাথে বেধে দিলাম ঘুম, মেঘেদের দলের সাথে হিমেল হাওয়ার যোগসূত্র, কি বার্তা দিলে, এসেছো বুঝি?

নূপুরের রিনিঝিনি শুনতে পাই না কেন?

মিষ্টি হাসির শব্দ শুনতে পাই না কেন?

ফুলেদের ঘ্রানে মাতাল হইনি এখনো।



আসো নীরবে পাড়ি দেই মরু বরফ কিংবা মেরু বালি, ফেলে আসা স্মৃতির বুকে এঁকে চলে দুর্বোধ্য শিলা লিপি।



তবু নির্বাক বলগা হরিণীর মতো চাঁদের পানে চেয়ে থেকে কি দেখো তুমি? তুমি কি জানো না, মহাকালের বুকে কতো কতো পদ ছাপ রেখেছি আমি, তুমি কি জানো না সমগ্র জল স্থলে একটাই আবেগ? একটাই সুর।



দ্যাখো ঐ যে সন্মোহনী ডাহুকের দল।

_______________________________________



আচ্ছা ঠিক আছে, সব কিছুই যেহেতু তোমার দখলে,

আমি নাহয় নির্যাতিত না থাকার চেষ্টা করি,

সাদা পতাকা দেখো নাই?

ওহ সময় নাই।



সো একটু সবক দাও দেখিনি

পাঁচ বছরে প্যাচ।

কম লাগাও নি।

কি আর করা, মেনে নিলাম।



হতাশা বাক্স বন্দী।

নতুন করে বাধবো বাসা।

তোমায় বানাবো ঘরনী।

ইয়ে তুমিই তো আমার বাকশালী।

________________________________________

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাইয়ামনি।ভালোলাগা এবং +++++++++ :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ বুড়ি।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভুল উচ্ছাস ভাইছাব!! + লন :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

দ্রুতগামী উল্কা বলেছেন: প্লাস দিতে ভুলে গিয়েছো তুমি। মিথ্যা বলার অভ্যাস আর গেলো না।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

অপরাজেয় বিদ্রোহি বলেছেন: +++++ না দিলে অপরাধ হবে। অসম্ভব ভালো লাগছে।
অটঃ কবিতার ছন্দ-অন্তমিলের কোনো বইয়ের খোঁজ় দিতে পারবেন?

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

shfikul বলেছেন: +++++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

আমিনুর রহমান বলেছেন: +++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

স্বপনবাজ বলেছেন: বাহ !

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

দ্রুতগামী উল্কা বলেছেন: হিম।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন: কবিতা পড়ছিলাম মোবাইলে তাই শুধু প্লাস দিয়েই বের হয়েই গিয়েছিলাম।

কবিতায় অনেক ভালো লাগা রইল।


তবে একটা কথা না বললেই নয় "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে" কবিতায় প্রমান পেলাম ;)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

দ্রুতগামী উল্কা বলেছেন: হা হা হা লাস্ট লাইন দেখে তাই না? :P :P

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: কবিতা বালা পাইছি ......
+++ দিয়া গেলাম :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

দ্রুতগামী উল্কা বলেছেন: আমার লক্ষ্মী আপু, শুধু কবিতা ভালো লাগালেই হবে না। আমার কাচ্চি লাগবে। :D :D

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

বোকামন বলেছেন:




কবি
আপনার কবিতা ভালো লাগলো !

+++
বালতি চুবিয়ে
লাল টুক টুক
জল স্থলে
হতাশা বাক্স বন্দী

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ বোকা মন। শুভেচ্ছা জানবেন।

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতায় ভালো লাগা। প্রেম, কবিতার জন্য সব কিছু জায়েজ।
ধার বলে কিছু নেই। :) :)

শব্দ প্রয়োগ ভালো লেগেছে। ছোট খাট কিছু বানানের ব্যাপারে খেয়াল রাখলে আরো দারুন হবে।

অনেক শুভ কামনা। কবিতা হয়ে উঠূক দ্রোহের, প্রতিবাদের। :)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ। আজকে দৌড়ের উপ্রে আছি তাই মন্তব্য রিপ্লাই সংক্ষিপ্ত করলাম। শুভেচ্ছা জানবেন।

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:

জি হা জনাব, তবে সত্যিই বেশ দারুন সব কবিতা :)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ এভাবে চমৎকার উৎসাহ দেয়ার জন্যে।

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

সরকার৮৪ বলেছেন: সব ক্য়টা ভালো লাগছে

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫

দ্রুতগামী উল্কা বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
সুন্দর কবিতা
নতুন নিকে ও ব্লগে স্বাগতম

শুভ বাংলা নববর্ষ --১৪২০


১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

দ্রুতগামী উল্কা বলেছেন: শুভ নববর্ষ আপি। :) :)

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



আমি কিন্তু নিক এ না ঢুকেই বলেছিলাম এইটা উচ্ছ্বাস কি না !!! :P :P

এই খানে দেখি ডীটেইল এ লেখা!!! =p~ =p~


১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

দ্রুতগামী উল্কা বলেছেন: জী জী ম্যাডাম, আজকে দেখলাম ঐ নিক সেফ করে দিয়েছে কিন্তু কমেন্ট ব্যান আছে এখনো। আই মিন ধরেও না, আবার ছাড়েও না। :( :(

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:| হুম ! কি আর করা!


১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

দ্রুতগামী উল্কা বলেছেন: হতাশ। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.