| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরাধিকার
জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া। পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে। কিছু হারিয়ে যায় - কিছু যায় তলিয়ে। আর কিছু লুকিয়ে থাকে নুড়ি পাথরের ফাঁকে ফাঁকে। আমি সেইসবের যা কিছু কুড়িয়ে আনতে পারি ~ তাদের কানাকানি - ফিসফিসানি আর গুঞ্জন গুলোকে শব্দবন্দী করার আন্তরিক অভিপ্রায়ে.. সাফী সৈয়দ [email protected] বিঃ দ্রঃ 'এই ব্লগের সকল নিজস্ব ছবি ও লেখা লেখক কর্তৃক সংরক্ষিত'
১
স্বপ্নরা মরে না।
ওরা ক্লান্ত হলে
ঘুমিয়ে পড়ে।
ঠিকানা অজানা হলে
পথিক দঁড়িয়ে যায়।
অনন্ত প্রতীক্ষায়...
তারপর একসময়-
পথটাই চলতে শুরু করে।
২
কবি ঘুমিয়ে আছে,
ভালবাসার সাগরে ।
কবিতার শব্দেরা
কাঁদছে... হাসছে....
ডুবছে... ভাসছে...।
টলমলে জলে রূপালী ঝিলিক।
আজ নিশ্চয়ই পূর্ণিমা আকাশে;
নইলে জোয়ারে এত টান কেন ?
৩
যে একবার কবি
সে নীরব হলেও কবি।
কবিতারা খুঁজে নেয়
সেই বিদগ্ধ প্রানকে।
কিছুদিন শব্দরা ঘুমিয়ে থাকে,
তখন চলে স্বপ্নের সাথে খেলা।
এরপর ওরা জাগে একে একে-
সুদে আসলে হিসাব হয় ত্খন
অবশেষে মুক্তি মেলে কবির ।।
![]()
ছবিসূত্রঃ
Click This Link
(ব্লগার নিলা, সবাক ও রাতিফ এর লেখায় মন্তব্য কলামে এ ভাবনা গুলো এসেছিল। একটু গুছিয়ে এখানে প্রকাশিত হলো।)
![]()
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১১
উত্তরাধিকার বলেছেন: ![]()
অনেক সুন্দর আর মিষ্টি করে বলেছো ভাইয়া।
পিঁপড়া ধরতে পারে রে !
আবারও প্রতীক্ষা !
অনেক শুভেচ্ছা নাও।
২|
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩০
চিটি (হামিদা রহমান) বলেছেন: ঘুম, স্বপ্ন এবং কবিতা নিয়ে অসাধারণ ত্রৈমুখী'র মিলনমেলা।
ভালো লাগলো ।
আছেন কেমন উত্তরাধিকার ?
শুভেচ্ছা থাকলো ।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৮
উত্তরাধিকার বলেছেন:
অনেক ধন্যবাদ চিটি আপু।
আমি ভাল আছি আলহামদুলিল্লাহ।
আপনিও ভাল থাকুন।
অনেক শুভেচ্ছা।![]()
৩|
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৭
ইমরান মামা বলেছেন: +
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১১
উত্তরাধিকার বলেছেন:
অনেক ধন্যবাদ মামা আপনাকে।![]()
৪|
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৮
একজন ব্লগার বলেছেন: দারুন লাগল আপনার কবিতা গুলো। +++ ![]()
স্বপ্ন....কত সুন্দর এই শব্দটি! তেমনি আবার অসুন্দর যখন স্বপ্নরা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৩
উত্তরাধিকার বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে একজন ব্লগার।![]()
স্বপ্ন নিয়ে আপনার অভিমত এর সাথে আমিও সহমত।
৫|
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৪
হায়দার কািরগর বলেছেন: ভাল লিখেছেন । শুভেচ্ছা রাখলাম।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৫
উত্তরাধিকার বলেছেন:
বিনীত ধন্যবাদ আপনাকে।![]()
আপনাকেও শুভেচ্ছা।
৬|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:০২
রোডায়া বলেছেন: বাহ বেশ লাগলো৷ ডুগ৷
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:২০
উত্তরাধিকার বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার উৎসাহ অনেক সুখী করে রে ভাই।
৭|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১২
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৭
উত্তরাধিকার বলেছেন:
কালপুরুষ দা,
অনেক ধন্যবাদ আপনাকে।
সশ্রদ্ধ শুভেচ্ছা।
৮|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৩
আকাশচুরি বলেছেন: আরে!! দু'দিন ব্লগে একটু অনিয়মিত, এর মাঝে সুন্দর ক'টা কবিতা ছেড়ে দিয়েছেন! পড়ে ফেলব একে একে....
++++
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৯
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় আকাশচুরি,
অনেক ধন্যবাদ আপনাকে।
বসে আছি আপনাদের অপেক্ষাতেই...
শুভেচ্ছান্তে~
৯|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৫
অশোক দেব বলেছেন: ভাল লাগল।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:২২
উত্তরাধিকার বলেছেন:
বিনীত ধন্যবাদ অশোক দা।
আপনার থেকে পাওয়া দুটি শব্দই
আমাকে অনেকখানি প্রফুল্ল করে তুললো।![]()
১০|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৮
প্রীটি সোনিয়া বলেছেন: ভাল লাগলো ভাবনা গুলো...![]()
ভাল থাকবেন।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৫
উত্তরাধিকার বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে আপু।
ভাবনাটুকু আপনার ভাল লাগলো জেনে
আমার ও ভাল লাগলো।
শুভেচ্ছা।
১১|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৩
ফারহান দাউদ বলেছেন: ঠিকানা অজানা হলে
পথিক দঁড়িয়ে যায়।
অনন্ত প্রতীক্ষায়...
তারপর একসময়-
পথটাই চলতে শুরু করে।
২৭ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪২
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম ফারহান ভাই,
ঘটনা সত্য !![]()
১২|
২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০০
পুষ্প বলেছেন: একটা সময় স্বপ্ন দেখার লোভে ঘুমাতে যেতাম।
এখন আর সেইদিন নাই;দুঃস্বপ্নের জীবনটাকে দুঃস্বপ্নময় করে তুলেছে।
তবে কবিতাটা পাঠককে সুস্বপ্ন দেখাতে পারে।![]()
অনূকাব্য টাইপের কবিতাগুলো আমার ভীষণ ফেবারিট।
২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩০
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম।
একটা সময়ে স্বপ্নরাও তাদের কৈশরে দুরন্তপনায় নানা রঙ নিয়ে খেলা করে। তারপর সময়ের সাথে সাথে ওরাও রং হারায় !
আর তাই পাঠক সুস্বপ্ন দেখুক-
সুস্বপ্নের কথা মনে করুক
এই চাই......
কেননা, অভ্যাস জারী রাখাটা জরুরী।![]()
অনেক ধন্যবাদ আপনাকে।
১৩|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:১৯
রেটিং বলেছেন: এখন থেকে আপনার কমেন্টগুলো খুজতে হবে, অনেক সুন্দর কবিতা পাওয়া যাবে মাস্ট
, ভাল লাগছে। ২ নম্বরটা আমার বেশী ভাল লাগছে ![]()
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:২৭
উত্তরাধিকার বলেছেন:
কি যে বলেন না সোহাগ ভাই।
অনেক খুশী হ'লাম।
দ্বিতীয়টা আমারও প্রিয়।
নিজের সব লেখাই আমার প্রিয়,
কিন্তু ঐটা একটু বেশী।
পরিপূর্ণ জোয়ারের উছলানো শুভেচ্ছা জানালাম।![]()
১৪|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৭
তাত্ত্বিক বলেছেন:
ভালই লাগলো আপনার বোলিং !
এক ওভারেই হ্যাট্রিক রে ভাই।![]()
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:২৯
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম।
ভালই বলেছেন।
আপনি ব্যাটিং করবেন বলছিলেন টস এ জিতে।
আপনি এখনো আউট হন নি তো ?
শুভেচ্ছা।![]()
১৫|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৬
একজন ব্লগার বলেছেন: আমি প্রলয় হাসান। আমার এই পোস্টি পড়ে দেখতে পারেন।
Click This Link
অনেক দিন আগে এক বুক আবেগ দিয়ে লিখেছিলাম।
আমার স্বপ্নকে আজ হয়ত হারাতে বসেছি। ঘুম ভেঙ্গে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। এখন দেখতে হবে ধূসর...কড়কড়ে বাস্তব...!
তাই অমন নেদিবাচক কমেন্ট করেছিলাম। তবে প্রার্থনা করি, আপনার সুখস্বপ্ন যেন আমার মত দুঃস্বপ্নে পরিনত না হয়। ভালো থাকুন উত্তরাধিকার।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:৪২
উত্তরাধিকার বলেছেন:
প্রলয় ,
আপনার মন্তব্যটার সাথে আমি তখনই সহমত দিয়েছিলাম।
আপনার নেচিবাচক মন্তব্যের কারনে আপনি আবার কষ্ট করে এসেছেন বলে ধন্যবাদ জানাই।
আপনার লেখাতা পরে এলাম।
ধন্যবাদ একটি হৃদয় ছোঁয়া লেখা পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
মনটা খারাপ হয়েছে সত্যি।
সপ্ন আর হীরক বন্ধু'র ব্যবধানে ব্যথিত হয়েছি।
আপনার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।
আমিও মনে প্রাণে কামনা করি আপনার দুঃস্বপ্নের প্রহর শেষ হোক শীঘ্রই...।
অনেক ভাল থাকুন।
১৬|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৭
একজন ব্লগার বলেছেন: নেতিবাচক***
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৬
উত্তরাধিকার বলেছেন:
ধন্যবাদ।
১৭|
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৬
সবাক বলেছেন: যে একবার কবি
সে নীরব হলেও কবি।
কবিতারা খুঁজে নেয়
সেই বিদগ্ধ প্রানকে।
এটাকে জননীর মতো মনে হয়েছে।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১:৩২
উত্তরাধিকার বলেছেন:
পঙক্তি গুলো
এবং
তাদের কারিগর
সত্যি ধন্য হলো।![]()
১৮|
২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪৪
রাহামনি বৃষ্টি বলেছেন:
আপনি দাদা "কিং অপ কমেন্ট"
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৫
উত্তরাধিকার বলেছেন:
খুশী হয়েছি অনেক।
তথাপি, লজ্জিত করলেন কিন্তু আপু।
:!>
আসলে কোন লেখা পড়লে হঠাৎ হঠাৎ -
কিছু ভাবনা এমন করে ভর করে য;
আর কিছুতেই আমাথা থেকে সরাতে পারি না।
তাদের প্রকাশ করার পর ওরা যেন মুক্তি দেয়...!![]()
অনেক শুভেচ্ছা।
১৯|
২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৭
আন্দালীব বলেছেন: কবি বলেছেন: ঠিকানা অজানা হলে
পথিক দঁড়িয়ে যায়।
অনন্ত প্রতীক্ষায়...
তারপর একসময়-
পথটাই চলতে শুরু করে।
সুন্দর। নিজস্ব দর্শন যেন।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৭
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় কবি,
অধমের এই দর্শন(?)খানি দর্শন করার জন্য -
আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।![]()
শুভেচ্ছান্তে~
২০|
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন: কিছুদিন শব্দরা ঘুমিয়ে থাকে,
তখন চলে স্বপ্নের সাথে খেলা।
এরপর ওরা জাগে একে একে-
সুদে আসলে হিসাব হয় ত্খন
অবশেষে মুক্তি মেলে কবির ।।..............
................................
আশ্বস্ত হলাম।
ভীষণ অস্হিরতায় ছিলাম।
ভালো থেকো।
শুভেচ্ছা।
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২০
উত্তরাধিকার বলেছেন:
সাজি আপু,
তোমায় আশ্বস্ত করতে পেরেছে জেনে
ভাবনাটুকু সত্যি পূর্ণতা পেলো।
ধন্য হলো প্রয়াসটুকু।![]()
অনেক ভালো থেকো।
২১|
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৩৮
সিনথিয়াসিরাজ বলেছেন: really very good.can touch one`s mind
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৬
উত্তরাধিকার বলেছেন:
হৃদয় ছোঁয়া মন্তব্যটি ভাল লাগলো।![]()
শুভেচ্ছা এবং ধন্যবাদ।
২২|
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
উত্তরাধিকার বলেছেন: যারা নীরবে এসে এ ব্লগে ঘুরে গেছেন, সবাইকে অনেক ধন্যবাদ।
সবাই ভাল থাকুন, সারাক্ষন সারা বেলা।![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩১
রাতিফ বলেছেন: মন্তব্য যখন কবিতার মতো করে কথা বলে, তখন বুঝতে হবে সেটা উত্তরাধিকার ভাইয়ার.........
কবিতা পড়লেই যেমন চেনা যায় কার কবিতা, ঠিক তেমনি আপনার মন্তব্য পড়েলও বুঝা যায় যে এটা কেবল আপনারই মন্তব্য হতে পারে ভাইয়া।
আপনার এমন আরো অসংখ্য দারুন সব মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম।
ভালো থাকুন ভাইয়া..........শুভেচ্ছা নিরন্তর।