| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক রাতের অতল পেটে ঘুমিয়ে থাকার সময়,
আচমকা হালকা ঝাঁকুনি দিয়ে
ঘুম ভেঙেছিল কি আমার?
হৃদয়ের প্রশস্ত অলিগলিতে অদ্ভুত
এক ভালোবাসা কি ভর করেছিল?
অভাবিত অবুঝ তাড়না আমাকে করছিল কি তাড়া ?
মুছে দিয়েছিলো চোখের আকাশ থেকে ঘুমের সব তারা !
এহেন চঞ্চল অভূতপূর্ব ভালোবাসা আর ভালোবাসা
বরং আরো বেশী ভালোবাসা
দিয়েও আমি বোঝাতে পারবোনা
কোন সে ভালোবাসা,
আমার অন্তরে বেঁধেছে বাসা!
আমার এই অনন্ত অসীম ভালোবাসা
ভালোবাসার তাড়নায় এইযে কাতরে উঠার আশা,
হয়তো নয় সত্য,
হয়তো আমিও তাদের মতো,
জীবনে যারা আশাহত!
কিন্তু তবুও দেখতে পাই আলো
আর তুমিও থেকো ভালো!
শেষবিচারের দিন আমারে তোমার সাথে নিও!
জানিনা একে বলা যাবে কিনা যে,
আমি দরুদ পড়েছি তোমার প্রতি।
আমি তাও জানিনা,
মহান ফেরেশতাগণ
আমার এ অনুরণন
তোমার পায়ে পৌঁছে দিবে কিনা !!
৫:৫০ বিকাল, ৪-২-১৫
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৯
মহাকালযাত্রী বলেছেন: চোখের সামনে "নবী"মূর্তি ভেসে উঠল!!! অনেক ধন্যবাদ এই রকম নতুন স্বাদের নবীপ্রেম উপহার দেওয়ার জন্য!!