নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো জিনিস লিখে যেতে চাই...

ভেজা ঢেউ

ভেজা ঢেউ › বিস্তারিত পোস্টঃ

হাজার চারশো বছর পরে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

যে বেলায় মুছে যায় সূর্যের রঙ প্রান্তরের আকাশে
দিগন্তে যায় ছড়িয়ে সুললিত সুরে সন্ধ্যার আজান,
কান পেতে পাই শুনতে, যে আওয়াজ ভেসে আসে
খুলে দিয়ে প্রাচীন কোন এক বিধ্বস্ত বাতায়ন ।
যে আওয়াজ মনে হয় বাতাসের হাহাকার সন্ধ্যার তীরে
সে আওয়াজ শুনি , আজো , হাজার চারশো বছর পরে ।

যখন নক্ষত্রের আলোয় পৃথিবীর অন্ধকার আরো হয় গাঢ়
নিরপরাধ ঘুমে বুঝে আসে শান্ত পৃথিবীর সব চোখ,
যখন শীতের ঋতুতে রাত্রিটা হয় অন্যদের চেয়ে বড়
কোথাও সবুজ বনে, একাকী সংগোপনে, ডাকে এক ডাহুক ।
যখন সে কর্কশ স্বরে চিতকার করে, রাতের নীরবতা চিরে
মনে পড়ে আমার স্মৃতি কবেকার, আজো, হাজার চারশো বছর পরে ।

যখন ভোরের আকাশে লাল টুকটুকে সূর্য হাসে
মুছে যায় পৃথিবীর আকাশজুড়ে ছড়িয়ে থাকা নক্ষত্রদের শরীর,
যে চাঁদ অঢেল জ্যোস্নার আধার, রঙ তার হয়ে যায় ফ্যাকাসে
ঘাসের উপর, গাছের শাখে, বয়ে যায় বাতাস-ঝিরঝির ।
বাতাসের মৃদু আঘাতে যখন হাজার-হাজার পাতা উঠে নড়ে
মনে পড়ে আমার স্মৃতি কবেকার, আজো, হাজার চারশো বছর পরে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

মহাকালযাত্রী বলেছেন: অপূর্ব,হৃদয় ছুয়ে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.