| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কয়েকদিন যাবত বিচিত্র এক সমস্যায় ভূগছি আমি ...
সেটা হলো পাকা চুল, আমার বয়স সবে মাত্র সতোরো। এই বয়সেই মাথার চুল কেন পেকে যাবে ব্যপারটা আমার মাথায়ই ঢুকছেনা
কিছুদিন আগে আমার ভাগ্নিকে বললাম, দেখোতো মাথায় কয়টা পাকাচুল ??
ও প্রায় আধা ঘন্টা ধরে চুলচেরা বিশ্লেষণ করে বলল, মামা ! তোমার মাথায় ৬২ টা পাকাচুল !!
শুনেতো আমি পুরোই হতসম্ভিতমূঢ় ! আমার চোখ চড়কগাছ ছেড়ে চান্দে উঠে যাবার মতন অবস্থা হলো।
আম্মুকে এই কথা বলতেই বলল, চুলের কোন যত্ন নাও? জীবনে তেল দিয়েছ কোনদিন? চুলতো পাকবেই !
তেল দেওয়ার সাথে চুল পাকার কি সম্পর্ক কে জানে ! আম্মু আমাকে ধরে সেদিন মনেহয় পুরো একবোতল প্যারাসুটের নারিকেল তেল আমার মাথায় খালি করে বলল, এখন থেকে প্রতিদিন মাথায় তেল দিবা, তাহলে চুল পাকবেনা !
তেল চপচপে চুল নিয়ে আয়নার সামনে দাড়ালাম।
চেহারা দেখে মনেহলো চেহারার মদন মার্কা ভাবটা আরও পাকাপোক্ত হয়েছে ! সেই তেলতেলে চুল নিয়েই বিকেলে বাইরে বের হলাম, পোলাপাইনের কথার যন্ত্রনায় এর একটু পরে বাসায়ই ফিরে আসলাম !
এরপরদিন সকালে বড় বোন জোর করে ধরে মাথায় দিয়ে দিল মেহেদী, সাদা চুলগুলো লালচে হয়ে গেল। আয়নার সামনে দাড়িয়ে মনেহলো চেহারায় মদন মদন ভাবের পাশাপাশি একটা মুরুব্বী জাতীয় ভাবও দেখা যাচ্ছে ! সেই লালচে চুল নিয়ে গেলাম ভাগ্নিকে স্কুল থেকে আনতে, সেদিন খুব সম্ভবত ওদের কোন পরীক্ষার রেজাল্ট দিয়েছিল ... আমার বয়সী এক মেয়ে আমাকে এসে বলে, “আংকেল ! আপনার মেয়ের রেজাল্ট কেমন হলো ?!”
এই প্রশ্নের সাথে সাথে আমার মাথা ভেতর স্বশব্দে আকাশ ভেঙে পড়ার মতন একটা আওয়াজ হলো ! আমি ভেবে কোন কূল কিনারা পেলামনা আমাকে কী এতটাই বয়স্ক দেখায় ? (!)
বাসায় গিয়ে আম্মুকে বললাম চুলে কলপ দিবো। আম্মু বলল ঝাড়ুর বাড়ি খাইতে চাইলে দাও !
এরমাঝে কলেজের এক বান্ধবী জোর করেই অনেকগুলো পাকা চুল তুলে দিল। কয়েকদিন পর দেখি পাকাচুল তোলাতে পাকা চুলের সংখ্যা আরও বেশী বেড়ে গিয়েছে !
এরপর এক বিদগ্ধ সকালে খেয়াল করে দেখি আমার জুলফিতে পাক ধরা শুরু করেছে !
এভাবে আর থাকা যায়না ! আব্বুকে গিয়ে বললাম চুলে কালো রং করব, নাহলে কলেজে আমাতে সবাই মুরুব্বী ডাকা শুরু করবে !
আব্বু বলল কাঁচা পাকা চুলেও একটা সৌন্দর্য আছে। তোমাকে কাঁচা পাকা চুলে ভালোই দেখায় !
আমি প্রায় বাকরুদ্ধ হয়ে গেলাম ! মনে মনে বললাম চুল থাক চুলের মতন, আমি থাকি আমার মতন !!
এখন পর্যন্ত কাঁচা পাকা চুল নিয়েই আছি। এর কি কোন সমাধান নেই ???
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩১
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: মজাতেই আছি !!
২|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
কষ্ট কন্যা বলেছেন: জানি না এভাবে প্রতিটি পোষ্টে লিংক পেষ্ট করার কাজটা ঠিক করছি কি না? তবে যতক্ষন না আমাকে প্রথম পাতায় অ্যাকসেস দিবে, ততক্ষন এভাবে প্রতিটি লিখায় লিংক পোষ্ট করে যাব। এটতে যদি সামু আমাকে ব্যান করে তাই ভাল!!!
Click This Link
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: কাহিনী কি ??
৩|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫১
রাইসুল জুহালা বলেছেন: আপনার লেখনীর গুনে লেখাটা পড়ে খুব মজা পেলাম।
আপনার সমস্যার কোন সমাধান অবশ্য আমি জানি না।
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাইসুল ভাই।
৪|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫১
নীল-দর্পণ বলেছেন: “আংকেল ! আপনার মেয়ের জোল্ট কেমন হলো ?!”
শোন ছোট ভাইয়া, এত টেনশনের কিছু নেই। এটা এখন স্বাভাবিক ব্যাপার। আমার এক বান্ধবীর মাথায় তিন ভাগের দুই ভাগ ই সাদা চুল। আমার ভাইয়ার বন্ধুর মাথার ৬০% চুল পেকে গেছে। তাদের দেখি মেহেদী দেয়।
তুমি মেহেদীটা দাও নিয়মিত। পাকা চুল ঢাকবে আবার দেখতেও ভাল লাগবে।
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৪
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: তবু্ও কেমন কেমন জানি লাগে আরকি
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৫|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০০
সোহান মুরাদ বলেছেন: are bhai jader matahi chul nai tader kotha ektu chinta koren.
shanti paiben...nai mamar cheie kana mama anek valo
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: হুমম ! সেটাই ... ।
৬|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০১
সািকল খান বলেছেন: চিন্তা করিও না
জগতের চিন্তায় পাকা চুলের পরিমান আরো বাড়বে
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: মনেহয় চিন্তা একটু বেশীই করি !
৭|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: sob sada howy pojjonto opekkha korun.
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: ![]()
৮|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৫
ঈশান হাওয়া বলেছেন: কাচা পাকা চুলের আলাদা ভাব আছে ...
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: এত ভাব নিয়ে কি করিব ![]()
৯|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৭
নষ্ট কবি বলেছেন: ভাই আমার ও একই অবস্থা- আমাকে তো সবাই আগে খেপাত-
তবে এখন ক্লায়েন্ট রা খুব কদর করে- মনে করে আমার বয়স অনেক - অনেক কিছু জানি। হেহেহ চুল পাকলে অনেক মজা
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: আমাকে বলে, "পড়তে পড়তে চুল-ই পাকায় ফেলছো !!" ...
১০|
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১২:২৩
ছোট ভাই বলেছেন: হা হা হা তুই এই বয়সেই আংকেল হয়ে গেলি।
মন খারাপ করিস না--এটা এমন কিছু না। আমারও অনেক বন্ধু আছে যাদের চুল পাকা।
তোর বর্ণনাটা কিন্তু জোস হইছে। অনেক মজা পেয়েছি।
২২ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৭
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: এক কাজ কর ... তুইও চুলে সাদা কালার করে ফালা !!
১১|
২৯ শে জুলাই, ২০১১ দুপুর ১:৪৭
Dee Dee বলেছেন:
ডেক্সটারের মাথায় পাকা চুল!!
২৯ শে জুলাই, ২০১১ রাত ৮:১০
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: হুমম ![]()
১২|
৩১ শে জুলাই, ২০১১ সকাল ৮:৪২
Dee Dee বলেছেন: আহারে! ![]()
৩১ শে জুলাই, ২০১১ সকাল ১০:৫৭
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: তুমি পাগলী ![]()
১৩|
০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৪২
Dee Dee বলেছেন:
![]()
কেন? কি করসি আমি???
১৪|
০৮ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৪
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: এইটা্ও আমাকে বলে দিতে হবে !!
১৫|
০৯ ই আগস্ট, ২০১১ ভোর ৪:৪৭
Dee Dee বলেছেন:
না বললে বুঝবো ক্যাম্নে???
![]()
আর তোমার ডেক্সটারের প্রোপিক কোথায় গেল???
১৬|
০৯ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৫
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: বদলায় ফালাইছি ... !!
১৭|
২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:২২
Dee Dee বলেছেন: এই পাকা চুল নিয়ে আর কতদিন?
২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১২
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: এত মায়া লাগলে একটা লিখে দা্ও :ডি !!
১৮|
২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২০
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: চুল পাকিলে লোকে হয়না বুড়ো
১৯|
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১০:৪৪
রবিন মিলফোর্ড বলেছেন: পাকা চুল সমস্যার কোন সমস্যা কি হয়েছে ?
লেখা পড়ে মজা পেলাম , নতুন লেখা চাই । ![]()
শুভ কামনা ।
২০|
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১০:৪৬
রবিন মিলফোর্ড বলেছেন: দু:খিত , লাইনটা হবে , পাকা চুল সমস্যার কোন সমাধান কি হয়েছে ?
২১|
১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫
~মাইনাচ~ বলেছেন: “আংকেল ! আপনার মেয়ের জোল্ট কেমন হলো ?
এটা তেমন বড় কোন সমস্যা না, কারো হরমোনের কারনে এমনটা হয়ে থাকে। নো চিন্তা পিচকা
২২|
১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৯
নাঈম আহমেদ আকাশ বলেছেন: ভাই আপ্নের সমাধান টা আমারে দিয়েন । আমারো একই প্রবলেম ।
২৩|
২৫ শে মে, ২০১২ রাত ২:২৮
জ্যোস্নার ফুল বলেছেন: ধুর মিয়া আপ্নে আছেন পাকা চুল নিয়া আর আমার যে মাথায় চুলই থাকতিছেনা। এই চিন্তায় টাক হইয়া যাইতাছি।
২৫ শে মে, ২০১২ বিকাল ৪:৩০
আহমেদ মুস্তফা জিহাদী বলেছেন: দেখা কইরেন তো ... স্টেডিয়াম বইলা ক্ষ্যাপামুনে !
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৭
রুদ্রপ্রতাপ বলেছেন: হরমনের সমস্যা। কিছুতেই লাভ হবে না। এভাবেই মজায় থাকেন