নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র আমি নতুন ব্লগ খুলছিআমার আশা আমার এই ব্লগ থেকে আপনারাভাল কিছু উপভোগ করতে পারবেন।আমার এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য।আমার বয়স ১৭বছর।\nআমার টাউন সিলেট থাকি সিলেট।\nআমি ক্লাস ১০ এ পড়ি

waled ahmed

waled ahmed › বিস্তারিত পোস্টঃ

একাকি পথ চলা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

একাকী পথ চলা
বহুপথ পাড়ি দিয়ে এলাম
আরও বহুদুর হবে যেতে,
কে হবে মোর সাথী
একাকী এই পথে!
যদি থাক মোর সাথে
বাড়িয়ে দিও দুহাত-
প্রার্থনা করি, ‘হে খোদা!
অকালে করোনা জীবনপাত!’
আমি যে বড় একাকী
তুমি জানো হে অন্তর্যামী
লাঘব করো মোর যাতনা
তুমি যে ত্রিভূবন স্বামী!
বহুদূর পাড়ি দিতে হবে
আমি যে বড় একাকী-
যদি না ধরো হাত
কিভাবে যাবো আমি?
সম্মুখে দুর্গম পথ
কিভাবে দিবো পাড়ি?
মাঝপথে এসে তুমি
দিও না যেন আড়ি!
তোমার ভুবনে খোদা
যদি হই অযোগ্য-
নিয়ে যেও তুমি মোরে
দিও পরম আরোগ্য!
কেউ ত বোঝে না
আমি কি যে বলি-
বহুদূর পথ আমি
একাকী তাই চলি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.