নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র আমি নতুন ব্লগ খুলছিআমার আশা আমার এই ব্লগ থেকে আপনারাভাল কিছু উপভোগ করতে পারবেন।আমার এই ব্লগ শুধু আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য।আমার বয়স ১৭বছর।\nআমার টাউন সিলেট থাকি সিলেট।\nআমি ক্লাস ১০ এ পড়ি

waled ahmed

waled ahmed › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর জানা ওজানা কিছু তথ্য~~~~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

পৃথিবীর বাসিন্দা আমরা আর এই পৃথিবীর
মাঝেই
আছে হাজারো জানা-অজানা ব্যাপার। আর
তাই এবার পৃথিবীর কিছু কৌতূহল উদ্দীপক মজার
তথ্য নিয়ে একটি লিস্ট করলাম আপনার সাধারন
জ্ঞানের ভান্ডারকে আরেকটু সমৃদ্ধ করার জন্য।
1. ম্যাগমা (Magma) হলো অত্যন্ত গরম তরল
জাতীয় পাথর যা পৃথিবীর অভ্যন্তরে থাকে।
একে আমরা আগ্নেয়গিরির লাভা হিসেবেই চিনি।
2. প্রাকৃতিক গ্যাসের কোন ধরনের গন্ধ থাকে না।
গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত
আমরাই যোগ করি যদি কোন কারনে লিক হয়ে যায়
তাহলে যেন ধরতে পারি।
3. হাওয়াই দ্বীপের কথা শুনেছেন নিশ্চয়? জানেন
কি এই হাওয়াই দ্বীপ প্রতি বছর ১০ সেন্টিমিটার
করে জাপানের দিকে সরে আসছে। এর মূল কারন
এটি অন্য ধরনের একটি টেকটনিক প্লেটের উপরে
অবস্থিত।
4. পৃথিবীর সবচেয়ে বড় মরুভুমি হলো সাহারা।
আফ্রিকা মহাদেশের প্রায় ৩ ভাগের ১ ভাগ নিয়ে
বিস্তৃত এই সাহারা মরুভুমি।
5. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীর নাম “নীল” নদী।
এটি প্রায় ৬,৬৯৬ কিমি লম্বা।
6. একধরনের ভলকানিক পাথর যার নাম পিউমিস
(Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির
উপরে ভাসে!!!
7. আটলান্টিক মহাসাগর হলো পৃথিবীর অন্যান্য
মহাসাগরের তুলনায় সবেচেয়ে বেশী লবনাক্ত।
8. বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে ভয়ে আছেন? সব
রহস্যগুলো বাদ দিলে এই বারমুডা ট্রায়াঙ্গল
কিন্তু খব কমন একটি শিপিং রুট।
9. বিজ্ঞানীদের মতে আমাদের এই পৃথিবী ৪-৫
বিলিয়ন বছরের পুরোনো।
10. পৃথিবী সবচেয়ে বড় রেইনফরেস্ট হলো আমাজন
রেইনফরেস্ট।
11. অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ হলো পৃথিবীর
সবচেয়ে বড় স্ট্রাকচার যা এখনো বিদ্যমান।
12. আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের নীচে যে
পাথরগুলো পাওয়া গিয়েছে সেগুলো ২ বিলিয়ন বছরের
পুরোনো।
13. ভূমিকম্প যদিও অনেক ভয়াবহ, কিন্তু বেশীরভাগ
ভূমিকম্প এতটাই ছোট হয় যে মানুষ কখনও অনুভব
করতে পারেনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সিপন মিয়া বলেছেন: ভালই লিখেছেন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সিপন মিয়া বলেছেন: ভালই লিখেছেন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

waled ahmed বলেছেন: ধন্যবাদ ভাইমুণি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.