| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা আজকে যুদ্ধ করি আগামীকাল ভালো থাকার জন্য তারা একধরনের আত্বমর্যাদা নিয়েই বেঁচে আছি।এই একটাই ছোট বিলাসিতা আমাদের।এইখানে যদি কেউ আঘাত করার চেস্টা করে তাহলে মন টা ভারি হয়ে আসে, সাথে চোখটাও ভিজে যায়!
এটা সত্যি যে আমরা প্রতিদিন বাইরে খেতে পারিনা, গুলশান-বনানির বড় বড় ইন্ডিয়ান, চাইনিজ,আমেরিকান রেস্টুরেন্ট গুলা আমাদের আড্ডার জায়গা না!রাস্তার পাশের খুপরির মত চায়ের টঙএই আমরা আড্ডার কাজটা সেরে ফেলি
হাল ফ্যাশনের জামাটা আমাদের বছরে একবারই জোটে আমাদের! একটা গাড়ি কিনব বলে বছরের পর বছর টাকা জমানোর চেস্টা করছি, কিন্তু হচ্ছে না, হবে কিনা তাও জানি না! ছোট্ট একটা চারদেয়ালের স্বপ্ন দেখি, যদিও মাঝে মাঝে মনে হয় স্বপ্নটা অনেক বড় হয়ে গেছে!
এবং এটা নিয়ে আমাদের মনে কোন আক্ষেপ নেই বরং খুশিই লাগে!
এগুল দেখে কেউ যেন না ভাবে আমাদের কিছুই নেই! আমাদের আছে বুক ভরা সাহস আঃর হৃদয় ভরা ভালোবাসা। শত বাধাতেও আমরা থেমে যাই না, শত নিরাশাতেও আমরা নুতন সুর্যের আশায় থাকি,কি করে সাধারন মানুষের কাছে যেতে হয় টা যেমন আমরা জানি তেমনি আমরা এও জানি কিভাবে একটা মানুষের বিশ্বাসের মুল্য দিতে হয়। এগুলোই আমাদের প্রতিদিনের যুদ্ধের রসদ। আমাদের এ রসদ কখনো ফুরায় না, ফুরাবেও না ইনশাল্লাহ!
©somewhere in net ltd.