| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উইথ এ স্পিন
রান্না ও গল্পের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস - With A Spin http://www.withaspin.com/
দুঃখজনক হলেও সত্য যে বহির্বিশ্বে দারিদ্র, দুর্নীতি, দূষন, বন্যা - এসবই বাংলাদেশের মুল পরিচয়। উচ্চশিক্ষার জন্যে দেশ ছাড়ার পর হতে যখনই নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দেই, সবার আগে যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছি সবই মুলত দারিদ্র, দুর্নীতি, দূষন ও বন্যাকে ঘিরে। আরও যা পীড়াদা্য়ক তা হল যখন কেউ জিঞ্গেস করেন বাংলাদেশ কোথা্য়।
যখনই পেরেছি দেশের ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছি। ইউনিভার্সিটিতে যখন ছিলাম, ক্লাসে বা ইউনিভার্সিটির কালচারাল প্রোগ্রামের মাধ্যমে যখনই পেরেছি স্লাইডশো বা আমাদের দেশী্য় পণ্য দেখিয়ে আপ্রান চেষ্টা চালিয়েছি দেশের শিল্প, সাহিত্য, প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার।
ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর বিভিন্ন বাংলাদেশী প্রোগ্রাম যেমন বৈশাখী মেলা, পিঠা উৎসব, পহেলা ফাল্গুনের আয়োজন করেছি এবং সবসময় অবাঙ্গালীদের দাওয়াত করেছি যেন তারা জানতে পারেন দারিদ্র, দুর্নীতি, দূষন ও বন্যার সাথে সাথেও আমাদের আছে প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী শিল্প, সাহিত্য। আছে ষড়ঋতু। আছে ঐতিয্যপূর্ন খাবার দাবার, যার স্বাদ অতুলনিয়।
কাজে ব্যস্ততা বেড়ে যাওয়ার সাথে সাথে, কাজের মাধ্যমে পৃথিবির আরও কিছু দেশে যাওয়ার সুযোগ হলো। কিন্ত যেখানেই যাই, দেশের নামের সাথে যেন দারিদ্র, দুর্নীতি, দূষন ও বন্যা অতোপ্রোত ভাবে জড়িয়ে আছে।
কাজের ব্যস্ততার সাথে সাথে, মা হওয়ার পর সংসারের কাজও বেড়ে চললো। স্বাভাবিকভাবেই সংসার ও চাকরির ব্যস্ততার মাঝে আগের মত আয়োজন করে দেশমাকে সবার সামনে তুলে ধরার সময় পাওয়া যায়না।
তাই বলে কি বসে থাকা চলে? সংসার, চাকরী সব কিছু সামলিয়ে কিভাবে দেশের ইতিবাচক দিক গুলো বিশ্বের সামনে তুলে ধরা যায়, তা ভাবতে গিয়েই শুরু করলাম ব্লগিং। গল্প ও দেশের খাবারের মাধ্যমে দেশের ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধশালী শিল্প, সাহিত্য তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা - With A Spin (http://www.withaspin.com) ব্লগের মাধ্যমে।
বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার আমার এ ক্ষুদ্র প্রয়াসে সকলের দো্য়া ও সহযোগীতা আশা করছি। যারা দেশে আছেন, With A Spin - এ আপনাদের মতামত জানান। যারা দেশের বাইরে আছেন, আপনাদের অবাঙ্গালী বন্ধুদের ব্লগটির সাথে পরিচয় করে দিন।
Blog : http://www.withaspin.com
Facebook : https://www.facebook.com/WithASpin
Pinterest : http://www.pinterest.com/withaspin
©somewhere in net ltd.