নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউসুফ যোবায়ের

ইউসুফ যোবায়ের › বিস্তারিত পোস্টঃ

দেওয়ানবাগ শরীফের মুরীদ হতে চাই, পরামর্শ দিয়ে সাহায্য করুন

০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

গত বেশ কিছু দিন থেকেই আমার এক বন্ধু দেওয়ানবাগ শরীফ যেয়ে মুরীদ হতে বলছেন।

যদিও আমি তাবলীগের সাথে জড়িত। কিন্তু বর্তমানে তাবলীগ জামাত কর্তৃক বেশ কিছু জাল হাদীস মানতে দেখছি। নবী রাসূল সম্পর্কেও তাদের কথা বার্তা আমার নিকট আপত্তিজনক ঠেকছে।



বিষয়টি নিয়ে আমি অনেক চিন্তা-ভাবনা করছি। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই নিলাম। অভিজ্ঞ ব্লগার ভাইদের পরামর্শ কামনা করছি।

মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

সবুজ স্বপ্ন বলেছেন: আমার কাছে এটি বোগাস মনে হয়। যদিও দেওয়ান বাগী একজন মুক্তিযোদ্ধা তাই তার নামে খারাপ কিছু বলতে পারিনা। যদি আপনার অনেক আগ্রহ থাকে তাহলে একজনের নাম্বার দেই তার নাম কাউছার : ০১৬৭৬২৩৯৭২৯ সে একজন সক্রিয় মুরীদ । কার সাথে যোগ দিলে হবে মনে হয়।

০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

ইউসুফ যোবায়ের বলেছেন:
ধন্যবাদ

২| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০

আজনবী বলেছেন: আফসোস!!!!!!!!!!!!!

আল্লাহ আপনার হেদায়েত করুন। আমিন।

৩| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১

পরিযায়ী বলেছেন: দেওয়ানবগের পীরকে এবার কুরবানিতে কুরবানি দেয়া হইছে। এরকম ১টা খাসি পরবর্তী ১০০ বছরেও পাওয়া যাবে না।

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০১

ইউসুফ যোবায়ের বলেছেন: বাজে কথা বলবেন না।

৪| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১

ফরাজী নয়ন বলেছেন: কি হয় মুরীদ হলে? জানবেন কি? গ্রহনযোগ্য দলিল সহকারে জানালে ভাল হয়।

০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

ইউসুফ যোবায়ের বলেছেন: আমি যতটুকু জানি সত্য হেদায়েত পাওয়া যায়।

৫| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪২

আজনবী বলেছেন: @ সবুজ স্বপ্ন, রাজাকাররা সব সময়ই রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধারা সবসময় মুক্তিযোদ্ধা নয়। কথাটা ভেবে দেখবেন।

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০২

ইউসুফ যোবায়ের বলেছেন: দেওয়ানবাগের পীরসাহেব কি নিজেকে রাজাকার দাবি করেছেন? যদি না করে থাকেন তাহলে আপনার কথা প্রযোজ্য নয়।

৬| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

সুলতানা১২ বলেছেন: কি যে শুরু হইলো..........মুসলমান মুসলমান মারামারি।
মাঝখান থেইকা হনু'রা তো বিপ্লব ঘটাইয়া দিবো।

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৩

ইউসুফ যোবায়ের বলেছেন: তাই তো ঘটাচ্ছে।

৭| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

শফিউল বাসার বলেছেন: আজনবী বলেছেন: @ সবুজ স্বপ্ন, রাজাকাররা সব সময়ইরাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধারা সবসময় মুক্তিযোদ্ধা নয়। কথাটা ভেবে দেখবেন।

৮| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

কলম.বিডি বলেছেন: শুধু মাত্র আপনাকে একটি সু পরামর্ষ দেয়ার জন্যই লগইন করলাম, আপনি শুধুমাত্র হেদায়াত পাওয়ার নিয়্যত করে আজকেই একটি অর্থ বা তাফসীর সহ একটি কোরাআন শরিফ আর বিশুদ্ধ একটি হাদিস গ্রন্থ কিনে মনযোগ সহকারে পরেন আমি দৃঢ় ভাবে বলতে পারি আপনি যে আলো খূঁজছেন সে আলো পেয়ে যাবেন ইনশাল্লাহ।

৯| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

কলমবাঁশ বলেছেন: ফরাজী নয়ন বলেছেন: কি হয় মুরীদ হলে? জানবেন কি? গ্রহনযোগ্য দলিল সহকারে জানালে ভাল হয়।

১০| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

এবিসি১০ বলেছেন: ক্যান রে ভাই। ভন্ড পীর সে।

০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

ইউসুফ যোবায়ের বলেছেন: প্রমাণ কি তিনি ভন্ড, প্রমাণ ছাড়া এভাবে কারো সম্পর্কে বলা কি ঠিক?

১১| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

আবু বিন ইমরান বলেছেন: ভাই, কিছু মনে করবেন না কিংবা আপনাকে আঘাত করার জন্য ও কথাটা বলছিনা। কোরআন কিংবা হাদিসের কোথায় কারো মুরিদ হবার কথা লিখা আছে? নিজেকে প্রশ্ন করুন, সঠিক তথ্যটি জানুন তারপর এপথে পা বাড়ান। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৫

ইউসুফ যোবায়ের বলেছেন: অবশ্যই লেখা রয়েছে।

১২| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১

সবুজ স্বপ্ন বলেছেন: @অাজনবী ভাই কী বোঝালেন বুঝলামনা।অামার মুক্তিযোদ্ধাদের বিষয়ে শ্রদ্ধা আছে তাই আর কিছু বললামনা কিন্তু প্রথমেই বলেছি বোগাস!!!!

১৩| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

তারেক আইমন বলেছেন: আমার দেখা সবচাইতে ভণ্ড পির হল দেওয়ানবাগী ।

”চরমোনাই/বাংলাদেশ ইসলামী আন্দলন”এখনো সঠিক পথে আছে বলেই আমার মনে হয় আপনি তাদের সাথে মিসে দেখতে পারেন।

আফসোস!!!!!!!!!!!!!
আল্লাহ আপনার হেদায়েত করুন। আমিন।

০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

ইউসুফ যোবায়ের বলেছেন: চরমোনাই পীরের বক্তব্য আমি শুনেছি, যেখানে নবী রাসূলকে অবমাননা করা হয়েছিল।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২

তারেক আইমন বলেছেন: আমার দেখা সবচাইতে ভণ্ড পির হল দেওয়ানবাগী ।

”চরমোনাই/বাংলাদেশ ইসলামী আন্দলন”এখনো সঠিক পথে আছে বলেই আমার মনে হয় আপনি তাদের সাথে মিসে দেখতে পারেন।

আফসোস!!!!!!!!!!!!!
আল্লাহ আপনার হেদায়েত করুন। আমিন।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

কসমিক রোহান বলেছেন: দেওয়ানবাগীর যত পীর মুরিদ আছে সবাই প্রমাণিত কাফের।

আল্লাহ আপনাকে হিদায়াত করুন।

সুলতানা১২ বলেছেন: কি যে শুরু হইলো..........মুসলমান মুসলমান মারামারি।

আপি নিশ্চই জানেন ভালো ব্রান্ডের কোন প্রতিষ্ঠান/লোগ/প্রডাক্ট কে নকল করে/কাছাকাছি নাম দিয়ে অনেকেই লাভবান হতে চায়।

আসল থেকেই নকল করে মানুষ ।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

কসমিক রোহান বলেছেন: দেওয়ানবাগীর যত পীর মুরিদ আছে সবাই প্রমাণিত কাফের।

আল্লাহ আপনাকে হিদায়াত করুন।

সুলতানা১২ বলেছেন: কি যে শুরু হইলো..........মুসলমান মুসলমান মারামারি।

আপি নিশ্চই জানেন ভালো ব্রান্ডের কোন প্রতিষ্ঠান/লোগ/প্রডাক্ট কে নকল করে/কাছাকাছি নাম দিয়ে অনেকেই লাভবান হতে চায়।

আসল থেকেই নকল করে মানুষ।
আপনার বিজ্ঞতায় এটা বুঝবেন বলে আশা রাখি।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

আজনবী বলেছেন: @ কলম.বিডি, আপনার প্রস্তাবটাই অতি উত্তম।

@ লেখক, আপনি আরো ভাল ভাবে জানুন, বোঝার চেষ্টা করুন। নিজেই পথ খুঁজে পাবেন।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

আজনবী বলেছেন: @ সবুজ স্বপ্ন, কথাটা খুব পরিস্কার, না বোঝার কিছু নেই। আপনার জবাবের মধ্যেই কিন্তু কথাটার মানে বলে দিয়েছেন। যাকে বোগাস বলছেন, তাকে মুক্তিযোদ্ধা বললে, মুক্তিযোদ্ধাদের কি অপমান করা হয় না?

১৯| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৩

বড় সাহেব বলেছেন: খুব ভাল সিদ্ধান্ত নিয়েছেন। আমি নিজেও সেখানে মাঝে মাঝে যাই। খারাপনা ভালই লাগে।

আপনি হেদায়েত হোন এটাই কামনা করি।

০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৪

ইউসুফ যোবায়ের বলেছেন: ধন্যবাদ।

২০| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৪

বড় সাহেব বলেছেন: পোস্টে ২য় ভাল লাগা++

২১| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৫

ঠোটকাটা বলেছেন: Click This Link

২২| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৫

ঠোটকাটা বলেছেন: Click This Link

২৩| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৬

কসমিক রোহান বলেছেন: View this link

তাদের বিভিন্ন বইয়ে পাওয়া কিছু কথা এখানে ধারাবাহিক ভাবেক প্রথমে তুলে ধরছি ।

১. "'দেওয়ানবাগী স্বপ্নে দেখেন ঢাকা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্থানে এক বিশাল বাগানে ময়লার স্তূপের উপর বিবস্ত্র অবস্থায় নবীজীর প্রাণহীন দেহ পড়ে আছে। মাথা দণি দিকে, পা উত্তর দিকে প্রসারিত। বাম পা হাঁটুতে ভাঁজ হয়ে খাড়া আছে। আমি উদ্ধারের জন্য পেরেশান হয়ে গেলাম। তাঁর বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে দেহে প্রাণ ফিরে এল। এবং তিনি আমাকে বললেন, ''হে ধর্মের পুনর্জীবনদানকারী, ইতিপূর্বে আমার ধর্ম পাঁচবার পুনর্জীবন লাভ করেছে।"
( সূত্র: রাসূল কি সত্যিই গরিব ছিলেন-দেওয়ানবাগ থেকে প্রকাশিত )

২. "একদিন ফজরের পর মোরাকাবারত অবস্থায় আমার তন্দ্রা এসে যায়। আমি তখন নিজেকে লুঙ্গি-গেঞ্জি পরিহিত অবস্থায় রওজা শরীফের নিকট দেখতে পাই। দেখি রওজা শরীফের উপর শুকনা পাতা এবং আগাছা জমে প্রায় এক ফুট পুরু হয়ে আছে। আমি আরো ল্য করলাম, রওজা শরীফে শায়িত মহামানবের মাথা মোবারক পূর্ব দিকে এবং মুখমণ্ডল দণি দিকে ফিরানো। এ অবস্থা দেখে আমি আফসোস করতে লাগলাম। এমন সময় পাতার নীচ থেকে উঠে এসে এ মহামানব বসলেন। তার বুক পর্যন্ত পাতার উপর বের হয়ে পড়ে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দয়া করে আমার রওজা পরিষ্কার করে দেবেন না ? আমি বললাম, জী, দেব। তিনি বললেন, তাহলে দিন না। এভাবে বারবার তিনবার বলায় আমি এক একটা করে পাতা পরিষ্কার করে দেই। এরপর আমার তন্দ্রা ভেঙে যায়।"
( সূত্র: রাসূল কি সত্যিই গরিব ছিলেন-দেওয়ানবাগ থেকে প্রকাশিত )

৩. "দেওয়ানবাগী এবং তার মুরীদদের মাহফিলে স্বয়ং আল্লাহ্, সমস্ত নবী, রাসূল (সা), ফেরেস্তা, দেওয়ানবাগী ও তার মুর্শিদ চন্দ্রপাড়ার মৃত আবুল ফজলসহ সমস্ত ওলি আওলিয়া, এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমে দেওয়ানবাগীকে মোহাম্মাদী ইসলামের প্রচারক নির্বাচিত করা হয়।
অত:পর আল্লাহ সবাইকে নিয়ে এক মিছিল বের করে। মোহাম্মাদী ইসলামের চারটি পতাকা চারজনের_ যথাক্রমে আল্লাহ, রাসূল (সা), দেওয়ানবাগী এবং তার পীরের হাতে ছিল। আল্লাহ, দেওয়ানবাগী ও তার পীর প্রথম সারিতে ছিলেন। বাকিরা সবাই পিছনের সারিতে। আল্লাহ নিজেই স্লোগান দিয়েছিলেন_ ''মোহাম্মাদী ইসলামের আলো_ ঘরে ঘরে জ্বালো।"
(সূত্র: সাপ্তাহিক দেওয়ানবাগী পত্রিকা- ১২/০৩/৯৯ )

৪. "অন্তর্দৃষ্টি খোলা এক আশেক দেখতে ছিলেন এই অনুষ্ঠান রাহমাতুলি্লল আলামীন তাশরীফ নিয়েছেন। এবং রাব্বুল আলামীন দয়া করে তাশরীফ নিয়েছেন। রাব্বুল আলামীন এসে একটা নির্দেশ করেছেন যে, এ বিশ্ব আশেকে রাসূল (সা সম্মেলনে যত আশেকে রাসূল অংশগ্রহণ করেছেন রাব্বুল আলামীন ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছেন সমস্ত আশেকে রাসূলদের তালিকা তৈরী করতে। এই তালিকা অনুযায়ী তারা বেহেস্তে চলে যাবে। এটা কি আমাদের জন্য বুলন্দ নসীব নয় কি ? যারা গত বিশ্ব আশেকে রাসূল সম্মেলনে অংশগ্রহণ করেছেন তাদের জন্য কি এটা চরম পাওয়া নয় ?"
(সূত্র: মাসিক আত্মার বাণী, নভেম্বর : ১৯৯৯ )

৫. দেওয়ানবাগীর এক পাচাটা কুত্তা বলে (নাম মাওলানা আহমাদুল্লাহ যুক্তিবাদী,)
"আমি স্বপ্নে দেখলাম হযরত ইব্রাহীম (আ) নির্মিত মক্কার কাবা ঘর এবং স্বয়ং রাসূলুল্লাহ (সা) বাবে রহমতে হাজির হয়েছেন। আমাকে উদ্দেশ্য করে নবী করীম (সা) বলছেন_''তুমি যে ধারণা করছ যে, শাহ্ দেওয়ানবাগী হজ্জ করেননি আসলে এটা ভুল। আমি স্বয়ং আল্লাহর নবী মোহাম্মাদ (সা) তার সাথে আছি এবং সর্বণ থাকি। আর কাবা ঘরও তার সামনে উপস্থিত আছে। আমার মোহাম্মাদী ইসলাম শাহ্ দেওয়ানবাগী প্রচার করতেছেন।"

এখন আজো আমি যুক্তি খণ্ডনে যাবো না । শুধু আপনাদের উপর বিষয়গুলো ছেড়ে দিলাম । কতো বড় ভণ্ড হলে এরকম বলতে পারে । একটা কথাও কোরআন হাদীস কিংবা ইজমা কিয়াসের ভিত্তিতে নয় । সব মনগড়া ।

নেট গাটতে গিয়ে ভণ্ডার একটা লোমহর্ষক তথ্য পেয়ে গেলাম:
"তথাকথিত ছুফী সম্রাট দেওয়ানবাগী পীর জাল দলিলের মাধ্যমে জোর পূর্বক কয়েক কোটি টাকার জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক আব্দুল গফুর। গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৫ সালে বাংলাদেশ ব্যাংকের পিছনে ১৪২/১ দক্ষিণ কমলাপুরে ৮০ শতাংশ ভূমি ক্রয় করে। জমিটি ক্রয়ের পর থেকেই তথাকথিত পীর দেওয়ানবাগী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলের পাঁয়তারা করে আসছিল। ভন্ডপীর দেওয়ানবাগীর সন্ত্রাসী বাহিনী গত ২০০২ সালে রাতের অন্ধকারে বাড়ির ভাড়াটিয়াদের জোর পূর্বক বের করে জমিটি দখল করে নেয়। ভূমি অফিসের কিছু অসাধু অফিসারে সাথে অবৈধ লেনদেন করে তিনি কাগজপত্র তৈরি করেন। জমি দখলের বিরুদ্ধে জজ কোর্টে মামলা করলে কোর্ট গত ২০০৩ সালে স্থগিতাদেশ প্রদান করে। উল্লেখ্য যে দেয়ানবাগী ও তার সন্ত্রাসীচক্র উক্ত বাড়িতে বর্তমানে উটের খামার করে। এখন নিয়মিত শতাধিক সন্ত্রাসী সেখানে অবস্থান করে। তার সন্ত্রাসী বাহিনী মামলা উঠিয়ে নেয়ার জন্য নিয়মিত মোবাইলে হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে মতিঝিল থানায় একাধিক জিডি করা হয়েছে। তিনি আরো অভিযোগ করে বলেন, উক্ত জমির উপর আদালতের স্থগিতাদেশ থাকার পরেও গত ১৪ সেপ্টেম্বর তার স্ত্রীকে সমাধি করা হয়। তার পালিত সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনি মতিঝিল ও আরামবাগ এলাকায় একাধিক বাড়ি দখল করে নিয়েছেন। তাই জমি ফেরত পেতে জমির প্রকৃত মালিক আব্দুল গফুর প্রশাসনের সহায়তা কামনা করেন।" ( দৈনিক সংগ্রাম )

২৪| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৯

আবুল হাসান নূরী বলেছেন: এক নজরে দেওয়ানবাগীর কিছু আকিদা ও উক্তি সমূহঃ

“আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দীদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা এ খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ী গোফ বিহীন যুবকের ন্যায় দেখতে পায়।” –সুত্রঃ আল্লাহ কোন পথেঃ২৩

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ্য লক্ষ্য মুরিদানও আল্লাহকে দেখেছেন” –সুত্রঃ সাপ্তাহিক দেওয়ানবাগ।

“দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসূল, ফেরেস্তারা মিছিল করে এবং আল্লাহ নিজে শ্লোগান দেন।” –সুত্রঃ সাপ্তাহিক দেওয়ানবাগ, মার্চ ১৯৯৯ ইং।

“আমি এক ভিন্নধর্মের লোককে ওজীফা ও আমল বাতলে দিলাম। ক’দিন পর ঐ বিধর্মী স্বপ্নযোগে মদিনায় গেল। নবিজীর হাতে হাত মিলালো। নিজের সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগলো। তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক কাজেই অন্তরে আল্লাহর নির্দেশ পেয়ে থাকে।” –সুত্রঃ মানতের নির্দেশিকাঃ২৩, সূফী ফাউন্ডেশন, ১৪৭ আরামবাগ, ঢাকা।

“কোন লোক যখন নফসীর মাকামে গিয়ে পৌঁছে, তখন তাঁর আর কোন ইবাদাত লাগেনা।” –আল্লাহ কোন পথে,পৃঃ ৯০

“জিব্রাইল বলতে আর কেও নন, স্বয়ং আল্লাহ-ই জিব্রাইল।”
–সুত্রঃ মাসিক আত্মার বাণী, ৫ম বর্ষ, ১ম সঙ্খ্যাঃ২১

“সূর্যোদয় পর্যন্ত সাহরী খাওয়ার সময়। সুভে সাদেক অর্থ প্রভাতকাল। হুজুরেরা ঘুমানোর জন্য তারাতারি আযান দিয়ে দেয়। আপনি কিন্তু খাওয়া বন্ধ করবেন না। আযান দিয়েছে নামাজের জন্য। খাবার বন্ধের জন্য আযান দেয়া হয়না।” –সুত্রঃ মাসিক আত্মার বাণী, সংখ্যাঃ নভেম্বরঃ ৯৯, পৃঃ ৯

“মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগী কে পুলসিরাত বলা হয়।” –সুত্রঃ আল্লাহ কোন পথে, তৃতীয় সংস্করনঃ ৬০

“ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আত্মা এক বিচ্ছেদ যাতনা ভোগ করতে থাকে। প্রভূর পরিচয় নিজের মাঝে না পাওয়া অবস্থায় মৃত্যু হলে সে বেঈমান হয়ে কবরে যাবে। তখন তাঁর আত্মা এমন এক অবস্থায় আটকে পড়ে যে, পুনরায় আল্লাহর সাথে মিলনের পথ খুঁজে পায়না। আর তা আত্তার জন্য কঠিন যন্ত্রনাদায়ক। আত্মার এরূপ চিরস্থায়ী যন্ত্রনাদায়ক অবস্থাকেই জাহান্নাম বা দোযোখ বলা হয়।” –আল্লাহ কোন পথেঃ ৪৪

দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহদী দাবী করেন। অতঃপর দরুদে মাহদী রচনা করেন ।

দরুদে মাহদীঃ

“আল্লাহুম্মা ছাল্লী আ’লা সাইয়্যিদিনা মুহাম্মাদিউ ওয়ালা আ’লা ইমাম মাহদী রাহমাতাল্লিল আলামীন ওয়ালিহী ওয়াছাল্লীম। ”

ময়লার স্তূপে অর্ধমৃত ও বিবস্ত্র অবস্থায় রাসুল (সাঃ) কে দেখেছি।

দেওয়ানবাগী ১৯৮৯ সালে নাকি একটি ব্যতিক্রমধর্মী স্বপ্ন দেখে ফেলেন। এ স্বপ্ন সম্পর্কে তিনি বলেন,
“ আমি দেখি ঢাকা ও ফরিদপুরের মধ্যবর্তী স্থান জুড়ে এক বিশাল বাগান ফুলে-ফলে সুশোভিত। ওই বাগানে আমি একা একা হেটে বেড়াচ্ছি। হঠাত বাগানের এক স্থানে একটি ময়লার স্তূপ আমার চোখে পড়ে। আমি দেখতে পাই ওই ময়লার স্তূপে রাসুল (সাঃ) এর প্রানহীন দেহ মোবারক পড়ে আছে। তাঁর মাথা মোবারক দক্ষিন দিকে আর পা মোবারক উত্তর দিকে প্রসারিত। বাম পা মোবারক হাটুতে ভাজ হয়ে খারা অবস্থায় রয়েছে। আমি তাকে উদ্ধার করার জন্য পেরেশান হয়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে তাঁর বাম পায়ের হাটুতে আমার ডান হাত দ্বারা স্পর্শ করলাম। সাথে সাথেই তাঁর দেহ মোবারকে প্রাণ ফিরে এল। তিনি চোখ মেলে আমার দিকে তাকালেন। মূহুর্তের মধ্যেই রাসূল (সাঃ) সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে গেলেন। তিনি উঠে বসে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, হে ধর্ম পূনর্জীবন দানকারী! ইতমধ্যেই আমার ধর্ম আরও পাঁচবার পূনর্জীবন লাভ করেছে। একথা বলে রাসূল(সাঃ) উঠে দাঁড়িয়ে হেটে হেটে আমার সাথে চলে এলেন। এরপর আমার ঘুম ভেঙে গেল। ” –সুত্রঃ দেওয়ানবাগীর স্বরচিত গ্রন্থ “রাসূল স. সত্যিই কি গরীব ছিলেন?” ১১-১২ প্রকাশকালঃ জুন ১৯৯৯।


ভন্ড দেওয়ানবাগী সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়াঃ

ক. দেওয়ানবাগের পীর নিতান্তই গোমরাহ ও পথভ্রষ্ট।

খ. ধর্মীয় দীক্ষা গ্রহন করাতো দূরের কথা, এর সাহায্য সহযোগিতা করা, সান্নিধ্যে উঠা-বসা এবং তাঁর সাথে কোন রকম সংশ্রব রাখা হারাম।

গ. আর তাঁর অপপ্রচার প্রতিহত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
(১৭৬৭ ইসঃফাঃ সং ও দাওয়াহ/৩/৮৭/৫১২২ তাং ৫/৯/৯১ ইং। )

এত কুকর্মের পরেও বিনা বাধায় তাঁর কাজ সে করে চলেছে। সরকারের পক্ষ থেকে কোন রকম বাধার সম্মুখীন না হওয়ায় দিন দিন তাঁর অপশক্তি ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাচ্ছে। একটু খোঁজ নিলে এরকম আরও হাজার হাজার গাজাখুরী মতবাদ শুনতে পারবেন, যা তিনি প্রতিদিন বিনা দ্বিধায় বলে চলেছেন।

২৫| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার লেখা এবং মন্তব্যগুলা পড়লাম।

আপনার সত্য পথের তৃষ্ণাকে স্বাগতম।

প্রথমে সেই ভাইদের বলছি- যারা বলছেন একটা তাফসীর, হাদীস আর বাংলা অনুবাদ পড়লেই পথের সন্ধান মিলবে বলে যারা দাবী করছেন, তাদের কে-
আচ্ছা ভাইবেরাদারগণ- যদি এভাবেই প্রকৃত জ্ঞান এবং সনদ পাওয়া যেম তবে কেন মানুষ কষ্ট করে স্কুল-কলেজ বিশ্ব বিদ্যালয়, বিদেশ এবং উচ্চ পর্যায়ে সরাসরি একজনের তত্ত্বাবধানে থেকে পিএইচডি করতে হয়?

সরাসরি পড়লেইতো হয়ে যেত!

তা েযমন হয় না তেমনি এই গূঢ় সত্যকে জানতে প্রকৃত জ্ঞানীর কাছে যেতেই হবে। তার মুরীদ বা শিষ্য বা ফেলো হলেই কেবল সেই পথের সন্ধান পাবেন- যেখানে আপনাকেই সাধনা এবং কর্মের মাধ্যমে পূর্ণতা পেতে হবে। সাথৈ থাকবে তিনাদের গাইডেন্স, ইশারা, দোয়া, ।

কোরআনের বহুস্থানে বলা আছে- তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যে বিষয়ে তোমরা জাননা;
হাদীসে আছে জ্ঞানীর ঘুম মূর্খের ইবাদতের চেয়ে শ্রষ্ঠে।

সেতো শুধূ পূথিগত বিদ্যা ণয়। ইলম বা জ্ঞানের চার স্তরের জ্ঞানে পূর্ণতাই সেই জ্ঞান। সাধূ সন্ত, হুজুর, পীর, মুর্শিদ, ওস্তাদ গুরু যে নামেই ডাকুন না কেন মূলত তিনারা হলেন সেই গাইড, ফিলসফার, দিশারী।

এরপরে থাকে ভুল আর সত্য নিয়ে দ্বিধা।

যারা যারা যাদের যাদের ভুল ধরছেন- আমি অনুরোধ করব-যদি সত্যি প্রমাণীত ভুল পেয়ে থাকেন তথ্য প্রমাণ সহ তা নিয়ে ছ্যালেঞ্জ করুন- তা আপনার ঈমানী দায়িত্বও বটে।
অন্যথায় ভাসা ভাসা কথা বলাও একপ্রকারের অন্যায়।

শৈষ কথা-
প্রত্যেকেরই জ্ঞান, বিবেক, অনুভব, ভাল মন্দ বাছাই করার সহজাত এক সক্ষমতা আছে। স্বাভাবিক সুস্থাবস্থায় যা কার্যকর। আপনার বোধকে জাগ্রত করুন। প্রশ্ন উত্তর আর পর্যবেক্ষনের মাধ্যমে নিজেই খুঁজে নিন আপনার যোগ্য শিক্ষককে- তার ছাত্রত্ব গ্রহন করে জ্ঞানের উচ্চ শিখরে আরোহন করুন। এই দোয়া রইল।

২৬| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৫

রিয়াজওয়ার্ল্ড বলেছেন: ভাই আপনার যদি বিবেক বুদ্ধি বলে কিছু থাকে এবং লেখাপড়া করার মত আগ্রহ থাকে তবে কোরআন হাদীস পড়েন তা হলে বুঝতে পারবেন দেওয়ানবাগী কি জিনিস।

২৭| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩২

হাবিবুল্লাহ শোয়েব বলেছেন: ভন্ড পীর সে।

২৮| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৪৩

রুবাইয়াতবাংলা বলেছেন: ধৈর্য সহকারে সময় দিন কাজে লাগবে
http://archive.org/details/FridayKhutbah_755

২৯| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫৮

সালাহ উদ্দিন০০৭ বলেছেন: ভাই, ব্লগে আর যাই হোক ধর্ম হবে না ............ দেওয়ানবাগীর কাছে যান, অনেক বই পুস্তক আছে, পড়ে দেখেন ......... ভাল লাগলে মুরিদ হবেন ............ সমস্যা কোথায়? ...... বুদ্ধিমানের জন্য তার বিবেকই বড় ভরসা ...............

৩০| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৫৯

পুরান ঢাকার পোলা বলেছেন: এই রকম হোগামারা উত্তর শুনে আমার মুখটা পুরা চুপসে যাওয়া বেলুনের মত হয়ে গেল।

৩১| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৩

নিয়েল ( হিমু ) বলেছেন: দেওয়ান বাগিদের একটা List করতে এই পোষ্টটা অগ্রণী ভুমিকা পালন করবে ;)

৩২| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৪

কলাবাগান১ বলেছেন: বিশ্ব যখন নতুন নতুন আবিস্কারে ব্যস্ত, আর আমরা ব্যস্ত কিভাবে ভন্ড পীরের ভক্ত হওয়ার তরিকার খোজে.......

please take a page out of a physics/biology/ chemistry/economics textbook........ read it.... it will serve more than to become a 'murid' of a fake scholar

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ইয়া আল্লাহ ধর্ম নিয়ে ব্যাবসায়ীদের হাত থেকে আমাকে রক্ষা করুন ।

এই বাংলা দোয়াটার আরবী ভার্ষণে কনভার্ট কৈরা দিতে পারবেন কোন মুরিদান PLZ PLZ :( B-)

৩৪| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫৭

নিরবতা বলেছেন: আল্লাহ আপনার হেদায়েত করুন। আমিন।

৩৫| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১০

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: দেওয়ানবাগী তো আরো বড় ভন্ড। উপরের অনেক কমেন্টেই তার প্রমাণ দেয়া আছে।

বাই দা ওয়ে, আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন। বাপ মা মুসলিম ছিল বলে অন্ধ ভাবে ইসলাম বিশ্বাস না করে, যুক্তি দিয়ে বিচার করে ইসলাম বিশ্বাস করুন। কুরআন বুঝে পড়ুন, হাদীস বুঝে পড়ুন, তারপর নিজে সিদ্ধান্ত নিন। তাফসীর ও সহীহ হাদীসের অনেক লিংক ইন্টারনেটে অ্যাভেইলেবল। একটু সার্চ করুন, পড়ুন জানুন, নিজে চিন্তা করে বুঝুন।

তাবলীগের কিছু কর্মকাণ্ড আমার কাছে কোয়েশ্চেনবল লাগলে নিজে সেই বিষয়গুলোর উপর পড়ালেখা করুন। আপনার হাতে অপশন আছে, জামাত শিবির, কিন্তু শালারা আরো বড় ভন্ড। দেওয়ানবাগীতো তো পুরাই কাফের... তার নাকি নামায পড়া লাগে না। যেখানে মহানবী (স) কে পর্যন্ত নামায পড়তে হত, আর দেওয়ানবাগীর লাগে না, এইটা কোন কথা হইল?

সুতরাং, নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন, নিজে স্টাডি করে সিদ্ধান্ত নিন।

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৯

ছাগুর যম বলেছেন: মানুষ কত্তুরু বলদ হইবার পারে সেইডার পরমান দেইখা গেলাম

৩৭| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪১

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাংলদেশ কোনদিকে যাচ্ছে? সামনে না পিছনে?

৩৮| ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০০

জামিল হাসান বলেছেন: ইহা এক খান ফান পোস্ট তাই ঘাবড়াবার কিছু নাই ।

৩৯| ০৬ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:১৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: এমুন বলদ এহনো দ্যাশে আছে। সত্যের সন্ধানে উনি রাজারবাগীর কাছে যাইতাছেন। ভাইরে হাসতে হাসতে লুঙ্গী না জাইংগা পর্যন্ত খুইলা গ্যাছেগা।

৪০| ০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:০২

টার্ন আউট বলেছেন: আপনার আর্টিমেট টার্গেট বেহেশত তো?
আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সৎপথে চলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, গরীভ-দু:খীদের সাহায্য করেন। তাহলেই চলবে।

৪১| ০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

জুয়েল বলেছেন: দেওয়ানবাগীর কী দেখে আপনার তার মুরিদ হওয়ার শখ জাগলো জানাবেন কি?

৪২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৮

Tareq Imtiaz বলেছেন: ভাই, আপনি যদি দেওয়ানবাগ সম্পর্কে সত্যিই কিছু জানতে চান তাহলে কষ্ট করে আপনাকে সেখানে তা জানার জন্য জেতে হবে। আমি আগেই মুরিদ হতে বলছিনা। সেখানে প্রতি শুক্রবার জুমার নামাজের পর দেওয়ানবাগী হুজুর বয়ান রাখেন। সেই বয়ান শুনেন। দরবার থেকে প্রকাশিত বইগুলো পড়েন। তাহলে অনেক কিছুই জানতে পারবেওন। এখানে অনেকের অনেক রকম comments দেখলাম যাদের দেওয়ানবাগ নামটা শুনলেই গাত্র দাহ শুরু হয় তা বোঝাই যাচ্ছে। আসলে এইধরনের stupid এর comments পড়ে যদি বিভ্রান্ত হন তাহলে ক্ষতি আপনার। দেওয়ানবাগী হুজুর রাসুল (সাঃ) এর রেখে যাওয়া মূল ইসলাম "মোহাম্মদী ইসলাম" প্রচার করেন। এই "মোহাম্মদী ইসলাম" তাসাউফ based ইসলাম। সমাজের শুধুমাত্র এল্মে শরিয়ত ভিত্তিক ধ্যান ধারণা দিয়ে আপনি যদি এল্মে তাসাউফ বুঝতে চান তাহলে তা কখনই সম্ভব হবেনা। যে আলেম মাদ্রাসা থেকে শরিয়তের উচ্চ পর্যায়ের ডিগ্রী লাভ করেছে তার কাছে দেওয়ানবাগী হুজুরের কোন কথার অর্থ জানতে চাইলে সে আপনাকে তা জানাতে পারবেনা। এটা কখন সম্ভব না। কারন এল্মে শরিয়তের knowledge দিয়ে কখনও এল্মে মারেফত explain করা সম্ভব না। দেওয়ানবাগী হুজুর মানুষকে শিক্ষা দেন কিভাবে কালবে আল্লাহ্‌ আল্লাহ্‌ জিকির জারি করা যায়। সেখানে মোরাকাবার পদ্ধতি শিক্ষা দেয়া হয়। রাসুল (সাঃ) মোরাকাবার মাদ্ধমেই আল্লাহকে পেয়েছেন। অথচ মসজিদ মাদ্রাসায় কোন মোরাকাবার বিসয় নাই। যে আলেম মোরাকাবা কিভাবে করে জানেনা সে আপনাকে কিভাবে এসবের explanation দিবে। দেওয়ানবাগ দরবার প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৫ সালে। আজ সারা বিশ্বের সব জায়গায় দেওয়ানবাগের নাম ছড়িয়ে গেছে। কিছু জাত মূর্খের comments এখানে পড়লাম। এসব মিথ্যা কথা বলে তারা তাদের নিজেদের চরিত্রের বহিপ্রকাশ ঘটিয়েছে। একটা কথাই বলতে চাই দেওয়ানবাগী হুজুর যদি ভুল কিছু করে থাকেন তাহলে দেওয়ানবাগ শরীফ এর অস্তিত্ব আজ প্রায় ৩০ বছর যাবত টিকে থাকতো না। বরং প্রতি বছর দেওয়ানবাগী হুজুরের আশেকের সংখ্যা বেড়েই চলছে। আপনার বন্ধুর সাথে যোগাযোগ করে দেওয়ানবাগ শরীফ ঘুরে আসুন। আল্লাহ্‌ আপনার সহায় হউন।

৪৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪০

কিং ফারুক বলেছেন: দেওয়ানবাগ শরীফের পীর সাহেব বাবে রহমত ভবন, ১৪৭ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ এই ঠিকানায় থাকেন। আপনি সেখানে গিয়ে তাঁর সম্পর্কে নিজে জানুন এবং তাঁর লিখিত ও প্রকাশিত পুস্তকগুলো নিজে পড়ুন। তাহলে সঠিক ধারণা লাভ করতে পারবেন। কারো কথায় বিভ্রান্ত না হয়ে নিজে গিয়ে দেখে আসুন। তিনি কখনো এমন কোন কথা বলেননি যা কোরআন ও হাদীসে নেই। যারা তাঁর বিরোধিতা করে তাদের মধ্য থেকে একজনও দেখাতে পারবেন না যে দেওয়ানবাগ শরীফে নিজে গিয়েছে। প্রত্যেকেই এরা গীবত করছে। অন্যের কাছ থেকে শুনে একজন অলী-আল্লাহর বিরুদ্ধে বলা ঠিক নয়।
https://www.facebook.com/pages/Dewanbag-Sharif/333898629988460

৪৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৬

নতুন বলেছেন: ভাই আপনি কি দেওয়ানবাগী ধরার জন্য এই পোস্ট দিছেন? ;) তাইলে আপনার মজাক ভাল লাগছে... ভালই মজা পাইলাম...

কিন্তু যদি সিরিয়াসলি পুস্টাইয়া থাকেন তবে কিছুই বলার নাই... দোয়া করা ছাড়া..

দোয়া করি দেওয়ানবাগী বা কোন বাগী রোগে আক্রন্ত হবেন না... সত্য জানার চেস্টা করুন.... কোন বাগী দরকার হবেনা...

৪৫| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৯

নতুন বলেছেন: আমার একটা পোস্ট আছে দেওয়ানবাগীর গুনকৃত`ন করে... সেটা আপনার উপকারে আসতে পারে... একবার পড়ে দেখতে পারেন..

দেওয়ানবাগীর মুখেই প্রমান তার ভন্ডামীর (( দেশের মানুষ যে অন্ধ তার প্রমান দেশের রমরমা পীর ব্যবসা))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.