| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অপার হয়ে বসে আছি…
ও হে দয়াময়,
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দিই দোহাই।।
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।।
শিল্পীঃ ফরিদা পারভীন
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ পাওয়া যায় নি
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ লালন।
https://banglasonglyrics.com/category/লালন/ 
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
অপ্রিয় সত্য বলেছেন: Nice lyrics.... #Moderator