নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক আজন্ম ক্ষ্যাপা-মুক্তি মেলেনা বাঁধা অবিরত, কান্না শুধু আজ আসে অহরহ, ঘুম আসেনা- ঘূণ ধরা এ শহর আরো কাঁদাও, জন্ম তোমার গভীরে তাই, জেগে আছি দুর্ভাবনার আলোহীণ বাস্তবতায়।।।

khepar kotha

আমি একজন মানুষ

khepar kotha › বিস্তারিত পোস্টঃ

এ কেমনতরো বেঁচে থাকা, বলো???

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪



নির্ঘুম রাত জেগে রয় চাঁদের টিমটিমে আলোয় ভর করে...
দূরে কোথাও একটানা ঢেকে যায় নিশুতি রাতের ডাহুক!
একাকী আমার সাথে পাল্লা দেয় ও পাড়ার ছলিমুদ্দির কুত্তাডাও!
আমি কেমনতরো বেঁচে আছি বল তুই একেবার???

সময় ও স্রোত বহে যায় নিনির্মেষ!
আমি শুধুই ঘুরেফিরি হতাশার ঘোর অমানিশায়!
দিন যায়, রাত যায়, কেটে যায় আমার একাকীত্বের প্রহর।
কিইবা করার ছিলো বলো,
পরম সাধুতায় নীজেকে বিলিয়ে দিয়ে আমার???

চারিদিকে নৈশব্দের হাহাকার আমাকে আষ্টেপিষ্টে ঘরে ধরেছে যেন,
ভুল পথ, ভুল মানুষ আর ভুল সময়ে কাটছে আমার আজ ক্রান্তিকাল!
আমি যেন ঘাটের মড়া, অচ্যুত কোন সম্প্রদায়ের!
দেখে দেখে ওরা হাসে শুধু দাঁতগুলো কেলকেলিয়ে???

দেখো একদিন ভোর হবে, রাঙা প্রভাতের আলোয় মুখরিত হবে দিগ্বিদিক!
দূরীভূত হবে আঁধার রাত্রির যতসব নষ্ট কষ্টের কান্নামাখা শব্দগুলো,
আবারও মানুষ স্বপ্নসাধে ঘর বাঁধবে।
প্রবল ভালবাসায় ঘরছাড়া হবে প্রেমিকযুগল- অনিশ্চিতের গন্তব্যে,
আবারও আমি তুমুল হাসির রোল ছড়াবো তোমার সুখের উঠোনজুড়ে!!!

জাহেদ জাহেদুল ইসলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.