নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পনীল রং

কিছুই জানি না, আমার মনে অনেক প্রশ্ন, আমি জানতে চাই।ঝ

স্পনীল রং

আমি কিছুই জানি না, জানতে চাই।

স্পনীল রং › বিস্তারিত পোস্টঃ

জে.এস.সি পরিক্ষা

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

আমি প্রতিদিন যখন পত্রিকা পড়ি তখন একটা বিষয় খুজি, কিন্তু কোথাও তেমন কিছুই দেখতে পাই না। আমি খুব হতাস হই, অনেক খারাপ লাগে।

বিষয়টা হল অষ্টম শ্রেণির ইংরেজি ১ম পত্রের সিলেবাস। শিক্ষামন্ত্রী কী মনে করে? এই শ্রেণির ছাত্র-ছাত্রীরা কি H.S.C বা তার থেকে উপরের শ্রেণির ছাত্র-ছাত্রীদের মত মেধাবী? আমার মনে হয় উনি তাই মনে করেন। যদি তাই না হত তবে এই ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে এমন খেলা কেন খেলছে? এখন পর্যন্ত তাদের ইংরেজি ১ম পত্রের সিলেবাসটা ঠিক করলে না। বার বার পরিবর্তন করছে। আমার সব চাইতে খারাপ লাগল তখন যখন দেখলাম যে তিনটা Passage আসবে একটা প্রশ্নে !!!!!!! কিভাবে পারবে এত ছোট এই বাচ্চারা এমন প্রশ্রের উত্তর দিতে? Passage পড়তে পড়তেই তো তাদের সময় শেষ হয়ে যাবে। একটা বার ও কি ভেবে দেখল না ওই সকল ছাত্র-ছাত্রীদের স্থানে নিযেকে বিবেচনা করে? আমার মনে একটা ইচ্ছা হয় মাঝে মাঝে এই প্রশ্নপত্রে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর একটা পরিক্ষা নিতে।

আমাদের সমাজে কত বুদ্ধিজীবিরা রয়েছে, কত জনে পত্রিকার সম্পাদকিয় পাতায় কত বিষয় নিয়ে কথা বলে কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কিছুই বলছে না। এইটা কি কোন সমস্যা না? এই অবস্থায় যদি জে.এস.সি পরিক্ষার ফলাফল খারাপ হয় তখন এর দায় কে নিবে? তখন কি বলবে সরকার?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

স্পনীল রং বলেছেন: বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতবাদ জানতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.