নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহিদ ৭১

জাহিদ ৭১ › বিস্তারিত পোস্টঃ

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের "আরণ্যক"

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯

“মানুষ কি চায় — উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ভোঁতা — এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান-বাঁধানো — রস ঢুকিতে পায় না।”

“যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য অনেক বেশি। এ কথা খুবই সত্য যে, এই মূল্য মানুষের মনগড়া একটি কৃত্রিম মূল্য, প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোন সম্বন্ধ নাই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরই একটি কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি।”


আরণ্যক বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত চতুর্থ উপন্যাস। বিভূতিভূষণ এই উপন্যাসটি অকালে-লোকান্তরিতা তাঁর প্রথমা স্ত্রী গৌরী দেবীকে উৎসর্গ করেন।আরণ্যক বইটিকে অনেক বিশিষ্ট সাহিত্য-রসিক ও সমালোচক বিভূতিভূষণের শ্রেষ্ঠতম সাহিত্য-সৃষ্টি বলে মনে করেন।
উপন্যাস এর প্রধান চরিত্র সত্যচরন ভাগালপুর এর কাছাকাছি জঙ্গলে একটি জমিদার এর এস্টেট একজন পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয় ।জঙ্গলে তার জীবনের ঘটনাপঞ্জি নিয়ে বইটি এর কাহিনী ।তাঁর প্রাথমিক অস্বস্তি ছিল একটি শহুরে ছেলে হয়ে এক লোকালয় থেকে দূরে এক গভীর বনের জীবন যাপনের সাথে নিজেকে মানিয়ে নেয়া ।কিন্তু ধীরে ধীরে এই বন এর অপূর্ব ও জাদুময় সৌন্দর্য ও আকর্ষণশক্তিতে মুগ্ধ হতে থাকে ।আদিবাসী ও স্থানীয়দের সঙ্গে বন্ধুত্ব বাড়তে থাকে ।একসময় জমিদারের সাথে দ্বন্দ্ব দেখা দেয় । এভাবেই বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে একসময় শেষ হয়ে আসে তার চাকরীর মেয়াদ ।সময় হয় এই বন এখানকার মানুষ
থেকে বিদায় নেয়ার ।কিন্তু এবার তার অস্বস্তি হতে থাকে শহরে ফিরে যাবার ব্যাপারে ।তার মন ফিরে যেতে চায়না এই আদি ও অকৃত্যিম সৌন্দর্য থেকে । বার বার তার এই বনেই জীবন কাটিয়ে দেয়ার ইচ্ছা হতে থাকে /
অনন্যসাধারণ এই কাহিনীতে প্রকৃতির যে অসাধারন বিবরণ দেয়া হয়েছে।।তা বাংলা সাহিত্যে অন্য কোথাও খুজে পাওয়া যাবেনা ।এই সবকিছু মিলিয়ে লেখক তৈরি করেছেন এই অমর সৃষ্টি ।

রেটিং : ৫/৫
বইটির পিডিএফ লিঙ্ক
সোর্স ঃ উইকিপিডিয়া


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫

এহসান সাবির বলেছেন: ভালো শেয়ার।

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

জাহিদ ৭১ বলেছেন: ধন্যবাদ ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার তথ্য এবং উদ্ধৃতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.