নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন প্রজন্ম

স্মরণ জাকির

দু’চোখ ভরা স্বপ্ন আমার...

স্মরণ জাকির › বিস্তারিত পোস্টঃ

গাইবান্ধায় টাকা দিয়ে পিএসসির সার্টিফিকেট নিচ্ছেন শিক্ষার্থীরা

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে পিএসসি (প্রাইমারি স্কুল সার্টিফিকেট) পাসের সার্টিফিকেট বিতরণে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া সরকারি নির্দেশ মোতাবেক ১ জানুয়ারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই বিতরণের কথা। কিন্তু প্রধান শিক্ষক বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত পাঠ্যবই বিতরণ না করায় স্থানীয় অভিভাবকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বিকেলে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি উপস্থিত থেকে বেশ কয়েকজন অভিভাবকের মধ্যে বই বিতরণ করেন। এসময় অভিভাবকদের পক্ষ থেকে তিন দিন ধরে ঘুরে বই না পাওয়ার অভিযোগ করা হয়। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে অভিভাবকদের আশ্বাস দেন।

অন্যদিকে এই বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে সার্টিফিকেট প্রতি মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয় হতে পিএসসি পাশ করা শিক্ষার্থীদের অভিভাবক আয়নাল হক, ময়নুল হক, দুলাল চন্দ্র, আফসার মিয়া, বারন চন্দ্রসহ অনেকেই অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। অনেক অনুরোধ করেও টাকা কম দেয়ার চেষ্টা করি। কিন্তু হেডমাস্টার হাসনা আপা আমাদের কাছ থেকে ১৫০-২০০ টাকা করে নিয়ে সার্টিফিকেট দিয়েছেন।

এখনও যারা টাকা জোগাড় করতে পারেনি তারা সার্টিফিকেট নিতে পারছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে বই বিতরণে বিলম্ব ও পিএসসি’র সার্টিফিকেট প্রদানে টাকা নেয়ার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রধান শিক্ষকসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.