| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত দুইদিন থেকেই বাংলাদেশের নতুন প্রজন্ম রাজাকার কাদের মোল্লার ফাঁসির দাবিতে
প্রতিবাদ করে আসছিল । কেননা এই যুদধাপরাধীর বিরুদ্ধে আনীত ৬ টি অভিযোগের
মধ্যে ৫টিই প্রমাণিত হয় । কিন্তু তবু তার মৃত্যুদ- না হয়ে যাবতজীবন কারাদ- হয় ।
এই রায়ে অসন্তুষ্ট হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে বাংলাদেশের মানুষ । আর এই
প্রতিবাদি মানুষগুলোর প্রতিবাদ জানানোর প্লাটফর্ম হয়ে দ্বারায় ঢাকা বিশ্বদ্যিালয়ের
চারুকলা সংলগড়ব শাহবাগ চত্বর ।
সেখানে হাজার হাজার তরুণ-তরুণী, শিশু-কিশোর, আবাল-বৃদ্ধ, নারী-পুরুষ, শিক্ষকছাত্রসহ
সকল শ্রেণী পেশার মানুষ এসে জরো হতে থাকে এই চত্বরে । আন্দোলনের
তৃতীয় দিনে নামে জনতার ঢল ।
সবার কণ্ঠে একই স্লোগান কাদের মোল্লার ফাঁসি চাই ..বাংলার মাটিতে জামায়াত
শিবিরের ঠাই নাই.. ..ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি চাই... কাদের মোল্লার ফাঁসি চাই ....৭১
এর হাতিয়ার গর্জে উঠুক আর.একবার জামায়াত শিবিরের আস্তানা .. ভেঙ্গে দাও গুরিয়ে
দাও .... জামায়াত শিবির হইলে বাইর ..ধইরা দিমু কেচকা মাইর ...জয় বাংলা..।
হাজার হাজার জনতার এই প্রতিবাদ ধ্বনি দেখতে সেখানে এখন বাংলাদেশের সব
মিডিয়াতো আছেই রয়েছে বিবিসির মত আন্তর্জাতিক মিডিয়া । স্লোগানে স্লোগানে
মুখরিত এই শাহবাগ চত্বর । কেউবা গান গেয়ে কেউ বা অভিনয়ে আবার কেউবা
রাজাকারদের কুশপ্ওুলিকা বানিয়ে ফাঁসি কার্যকর করে প্রতীকি বিচার করছে ,আবার
কেউ বা মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে।
স্লোগানধারীদের মধ্যে আমিও ছিলাম । সাথে ছিল আমার বিভাগের বন্ধু সাব্বির,
সোহান, মাহফুজ, কাজল, রাব্বি, বিপু ও ইমরান । বারবার মনে হচ্ছিল যেন আমরা
যুদ্ধের ময়দানে আছি ।
আমি ৭১ দেখিনি তবে ২০১৩ দেখেছি । দেখেছি নতুন প্রজন্ম । দেখেছি শাহবাগে
জমায়েত হাজার হাজার প্রতিবাদি কণ্ঠ । এই দিনই প্র ম অনুধাবন করলাম ৭১ এ কোন
চেতনায় উদ্বুদ্ধ হয়ে বীর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিল ।
শুধু আমার নয় আমার মত হাজার হাজার তরুণ তরুণীর অন্তরে দেখতে পেলাম
দেশত্ববোধ সত্যিকারের দেশপ্রেম । স্লোগান মুখর শাহবাগ যেন পুরো বাংলাদেশের
জনগণের প্রতিবাদের এক প্রতিবিম্ব হয়ে গেছে । সেই আয়নায় দেখতে পেলাম নতুন
প্রজন্ম ও দেশকে ভালবাসতে জানে । দেশমাতৃকাকে সমস্বরে বলছে ... মা. .গো ভাবনা
কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে ... তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে যানি
..তোমার ভয় নেই মা.. আমরা প্রতিবাদ করতে যানি ...
আমি ৭১ দেখিনি তবে ২০১৩ দেখেছি শাহবাগ চত্বরের নতুন প্রজন্ম ।
শাহবাগ চত্বর থেকে ফিরতে মন চাচ্ছে না । তবু ফিরতে হচ্ছে। অবসন্ন শরীর অশান্ত মন নিয়ে ফিরলাম ।
গত দুইদিন বুঝি নাই আজ বুজলাম ৭১ এ মানুষ কোন চেতনায় উজ্জীবিত হয়ে যুদ্ধে গিয়েছিল । দেশত্ববোধ কি তা আজ দেখলাম এই শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষের প্রতিবাদি কণ্ঠে ।
কাদেরের ফাসি চাই ।
জামাত-শিবির হইলে বাইর ..ধইরা দিমু কেচকা মাইর । জয় বাংলা …….
স্মরণ জাকির
গণযোগাযোগ ও সাংবাদিকতা
ঢাকা বিশ্ববিদ্যালয় ।
©somewhere in net ltd.