নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ কেন্দ্র রাশিয়া

জাহিদ আহমেদ

। জন্ম বাংলাদেশে। ঐতিহাসিক জন্মভূমি।

জাহিদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জাতি সত্তা! - বাংগালীত্ব।

১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৩

বাংলাদেশ স্বাধীন হয়েছে ধরম নিরপেক্ষতা ও বাংগালীত্ব রক্ষা করতে।আমাদের ভাষা এতিহ্যকে রক্ষা করতে।

বাংলাদেশের মানুষেরা "বাংলাদেশ" বানানোর জন্য যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে আমাদের নিজস্ব সত্তাকে বাচিয়ে রাখার জন্য -এ কথাটা বোঝার চেস্টা করবেন

এডিট করব না, অনেকেই বুঝতে পারেন না বাংলাদেশের ব্যাপারটা।

আওরংজেব আমলে আমরা কে ছিলাম? - বাংগালী। নাগরিকত্ব- মোঘল [ভুল হতে পারে!!]

সিরাজ উদ দৌল্লার আমলে আমরা কে ছিলাম? - বাংগালী। বাংলা-উড়িস্যার নাগরিক।

ব্রিট্রিশ আমলে আমরা কে ছিলাম? - বাংগালী। [ব্রিট্টিশ সম্রাজ্যের অধিনস্হ নাগরিক]

ভারত বর্ষে আমরা কে ছিলাম? - বাংগালী। ভারতের নাগরিক।

পাকিস্হান আমলে আমরা কে ছিলাম? - বাংগালী। পাকিস্হানের নাগরিক!!!!!!???

বাংলাদেশ আমলে আমরা কে ? - বাংগালী। বাংলাদেশের নাগরিক।



হঠাৎ করে এই বাংগালীত্বকে সামু ব্লগের বাংলা লিখতে পারা কিছু লেখক আমাদের পরিচয়টা কি করতে চাইছে?



ভুলবেন না, জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পের কথা:

দেশ তো ভূ-গোলের ব্যাপার, হাজার বছরে হাজার বার তার সীমানা পাল্টায়!







এ দেশে ধর্মের নামে কোনো রাজনৈতিক দল থাকা -অবৈধ!

মন্তব্য ২১ টি রেটিং +৫/-৮

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৮

শিকারী বলেছেন: লেখক বলেছেন:


বাংলাদেশের মানুষেরা "বাংলাদেশ" বানানোর জন্য যুদ্ধ করেনি.....



>> ভারত বানানোর জন্য যুদ্ব করছিল, হরিদাস পাল...??

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৩৮

জাহিদ আহমেদ বলেছেন: আমার নাম হরিদাশ পাল নয়। আমার নাম জাহিদ আহমেদ। নামটা মনে রাখবেন।
এত সহজে খেপেন কেনো? আর খেপলে ধর্মের উপর দিয়ে যাবেন না। যুক্তি দিয়ে ভাবুন ও বলুন।

স্বাধীনতা এনেছে কেনো? সময়ের প্রখ্খিতে ভেবে দেখুন।

না, ভারত বা আমেরিকা বানানোর জন্য না, আমাদের পরিচয়কে রক্ষা করার জন্য।

কারণ পাকিস্হানীরা আমাদের ভাষা, অধিকার কেড়ে নিতে চেয়েছিল, তার প্রতিবাদ করা দিয়েই আমাদের সংগ্রাম শুরু হয়েছিল।

তাই শ্রদ্ধেয় শিকারী ভাই, ভেবে মন্তব্য করুন।

তখনকার মানুষ এই বাংলাদেশ চায়নি।

আমার লেখা গানটির কথা মনোযোগ দিয়ে শুনুন:

http://www.youtube.com/watch?v=ZaV5KEwt05Q

২| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৩৮

গিগাবাইট বলেছেন: প্লাস।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪৬

গিগাবাইট বলেছেন: শিকারী ছাগুর ঈদ লাগছে, ভারত বিরোধীতার নাম করে জাতে উঠার চেষ্টা /:)

৪| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫০

শিকারী বলেছেন:
@ গিগা ভাদা:

ছাগু = ছাত্রলীগের গুন্ডা!

কথাটা ভুলিস না| হিন্দি চর্চা করতে করতে বাংলাটা ভুলিস না|


১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৪

জাহিদ আহমেদ বলেছেন: ইন্টারনেট সহজলভ্য। ভারত বিদ্বেসী আপনি। ঠিক আছে। আমিও কোনোদিন হিন্দি ছবির ফ্যান হইনি। এখনও হিন্দি গান শুনি না। আমার ৩৪ বছর বয়স।

ব্লগে আমার মতে বকা বকি না করে কিছু সু-চিন্তিত বিষয়ে আলাপ করা যায়। মাথা খাটিয়ে কিছু ভালো লেখা লিখলে -বাংলাদেশেরই লাভ হবে।

আমরা আজকের মুক্তিযোদ্ধা, আধুনিক মানুষ। আসুন অ-সভ্য শব্দ ব্যাভার বর্জন করি।

আজকে রাজনৈতিক দলগুলো যা করছে, তার প্রভাব আমাদের উপর যেনো না পড়ে -খেয়াল রাখুন ভাই। গালিলালাজ না করে, দেশের কথা ভাবি।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:১১

অ্যামাটার বলেছেন: বাংলাদেশের মানুষেরা "বাংলাদেশ" বানানোর জন্য যুদ্ধ করেনি
ভোর রাইতের চ্রম বিনুদুন।

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৭

জাহিদ আহমেদ বলেছেন: উদাহরন:
কোরআনে:
@আল কোরআন পড়িও না;///
{আপনি কি কোরআন পড়া বন্ধ করে দিবেন, না কি পরবর্তীতে কি আছে পড়বেন?}



@মদ্যপ অবস্হায়।
------------------------------
কথাটার অর্থ গভীরে। এটুকু আমার মনে হয় আপনার বোঝার বয়স আছে।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:৪৩

ঝটিকা বলেছেন: আমাদের নিজস্ব কালচারইতো আমাদের জাতিস্বত্তা,আর এটাই বাংলাদেশ।এ কালচারে ধর্মের প্রভাব সবসময়ই একটা গুরুত্বপূর্ণ অংশ।

আপনি এ অন্চলের অতীত জানার চেশ্টা করুন,এখানে কখনো ধর্ম নিরপেক্ষতা ছিলনা,সব সময়ই কোন না কোন ধর্মের প্রভাব ছিল,হিন্দু,মুসলিম অথবা বৈধ্য। এখানেই তো আপনার নিজস্ব জাতি স্বত্তাকে অস্বীকার করে ফেলছেন।

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৫০

জাহিদ আহমেদ বলেছেন: আপনার সাথে আমি একমত।

আজ এ কথা বলতে হচ্চে এজন্যে যে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক, ব্যাবসায়িক উদ্দেশ্যে।

সময়ের প্রয়োজনে মানুষের জীবন পরিবর্তিত হয়।

আমি ধর্ম নিরপেক্ষতার কথা বলছি না।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৩

মোসাব্বির বলেছেন:
আমি বাঙ্গালীর চেয়ে একজন বাংলাদেশী হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশী সাচ্ছন্দ বোধ করি। বাংলা আমার ভাষা কিন্তু বাংলাদেশী ছাড়াও অনেকে বাংলায় কথা বলে। আমি বাঙ্গালী পরিচয় দিলে আমার দেশ কি তা স্পষ্ট হয় না। বিশ্বের অনেক দেশের লোক ইংরেজীতে কথা বলে কিন্তু ইংলিশ জাতি বলতে বৃটিশদেরই বুঝায় তাদের সমস্যা হয় না। কিন্তু আমেরিকানরা ইংরেজীতে কথা বললেও নিজেদের আমেরিকান পরিচয় দেয়।
দেশের বাইরে স্থানীয় লোকজন যখন আমার এক কলিগের পরিচয় জানতে চাইল সে বাঙ্গালী পরিচয় দেওয়ায় আবার তাকে দেশের নাম জিজ্ঞাসা করা হলো। আমার পরিচয়ে এরকম অস্পষ্টতা থাকবে কেন?
আর বাংলাদেশী জাতীয়তায় ধর্ম একটি অবিচ্ছেদ্য অংশ, এখানে ধর্ম নিরপেক্ষতার কোন সুযোগ নাই।

১৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৪

জাহিদ আহমেদ বলেছেন: খুব ভালো জবাব। আপনাকে ধন্যবাদ।

আমরা ২টা বিষয়ে পরিস্কার নই।

Nationality জাতীয়তা। বাংগালী।

Citizenship নাগরিকত্ব। বাংলাদেশী।
[আমার ভুল হতে পারে!!]

কারণ বাংলাদেশ আমাদের উপজাতীদেরও বাস। তারাও বাংলাদেশী। আমরা সব সময়, সব আলোচনায় তাদের এড়িয়ে যাই।

আবার প্রশ্ন করা যায়:
আমি কে প্রথমে?
-মুসলিম?
-বাংগালী?
-মানুষ?
-বাংলাদেশী?

কে? বলুন দেখি?

-----------------
আরেকটি প্রশ্ন করি আপনাকে,

আমি বিবাহিত রুশ নাগরিকের সাথে।

আমার ছেলের জন্ম রাশিয়াতে।

তার পাসপোর্ট রাশিয়ার, আমার বাংলাদেশের।

আমার সংসার বাংগালী সংসার রাশিয়ার মাটিতে।

আমি আমার রাড়িতে, আমার ছেলের সাথে সব সময় বাংলায় কথা বলি, বাংলা সম জায়গায়।

এবার বলুন, আমার ছেলে, আমার মৃত্যুর পর কি বলবে যে সে বাংলাদেশী, না বাংগালী?

ইংল্যান্ডেও একই অবস্হা।

মা - বাবা বাংগালী।
সন্তান কে?

আপনার বিগ্গ মতামত চাই।

আমরা এ বিষয় নিয়ে আড়াই বছর যাবৎ গবেষনা করছি।

ড: এস।এম। মালেকও এ বিষয়ে লিখছেন।

আপনি কি চান বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে দেখতে? তাহলে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানরা কি চলে যাবে? কোথায় যাবে?

আপনার উত্তর যদি হয় 'হ্যা' - আপনিও পাকিস্তানীরা যে ভুল করেছিল, তা আবার করছেন।

জাতীয়তার ধর্ম বলতে কি বলতে চান, দয়া করে লিখুন। হয়ত আপনা ভাবনা থেকে আমরা নতুন কিছু পাবো।

সর্বোপরি, আপনাকে ধন্যবাদ :) । উত্তর দিন, অপেক্ষায় থাকলাম।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৯

এম আই টু বলেছেন: স্বাধীন দেশে ভালো না লাগলে বাংগালী হয়ে কুলকাতায় চলে যান, ওখানে কেউ বলবেনা আমরা বাংলাদেশি, বলতে হবে না আমি বাংলাদেশে বাস করি, বলতে পারবেন মন খুলে আমি বাংগালী /:) /:) /:)

১৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৬

জাহিদ আহমেদ বলেছেন: ভেবে দেখবো। যদি আপনার দল ভারি হয়, তো ভালো হবে কোলকাতায় ভাস করা। আর আমার বাড়ি ঘর আপনার নামে লিখে দেব, নেবেন? সেখানে মাদ্রাসা হবে।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৫

ও.জামান বলেছেন: বাংলাদেশের মানুষেরা "বাংলাদেশ" বানানোর জন্য যুদ্ধ করেনি X(( X(( X((
আপনি কি পাকীজাত পাদা নাকি পিনাকজাত ভাদা ?

১৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৭

জাহিদ আহমেদ বলেছেন: আমি বাদা -আপনারই মতো।



মাথা খাটান।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪১

ডেজার্ট ফক্স বলেছেন: চৌক্ষে পানি আইয়া গেল |-)

১১| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৪

শিকারী বলেছেন:
ব্ল-

গ ভরিয়া গেল হরিদাস পালে|


কম্পিউটার কিন্যা দিছে কেডা? টেকাডা পুরাই পানিতে ফেলাইছে!

এরচে ভাল হইতো কিছু ঘাস-খৈল-ভূসি কিন্যা দিলে!

১৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৮

জাহিদ আহমেদ বলেছেন: যথার্থ!

১২| ২৫ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:২২

ও.জামান বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাদা/পাদা প্রসঙ্গটির জন্য। দয়া করে আপনি নিজে একটু মাথা খাটাবেন কি?
-------------------------------------------------
নাম (Name): শেখ হাসিনা
ধর্মীয় পরিচয় (Religion): মুসলিম
সংস্কৃতিক পরিচয় (Ethnicity): বাঙ্গালী
জাতীয়তা (Nationality): বাংলাদেশী

-------------------------------------------------
নাম (Name): বুদ্ধদেব ভট্টাচার্য
ধর্মীয় পরিচয় (Religion): হিন্দু
সংস্কৃতিক পরিচয় (Ethnicity): বাঙ্গালী
জাতীয়তা (Nationality): ভারতীয়

--------------------------------------------------
নাম (Name): জর্জ ডব্লিউ বুশ
ধর্মীয় পরিচয় (Religion): খ্রীষ্টান
সংস্কৃতিক পরিচয় (Ethnicity): ইংলিশ
জাতীয়তা (Nationality): ইউএস সিটিজেন
--------------------------------------------------
নাম (Name): টনি ব্লেয়ার
ধর্মীয় পরিচয় (Religion): খ্রীষ্টান
সংস্কৃতিক পরিচয় (Ethnicity): ইংলিশ
জাতীয়তা (Nationality): বৃটিশ
--------------------------------------------------

এর পরও মাথায় না ঢুকলে পড়ুন ইস্যু : জাতীয়তাবাদ , প্রশ্ন : অ্যাশেজ সিরিজ কয়টি জাতির ভেতরে খেলা হয় ?

সাংস্কৃতিক পরিচয়ের সাথে জাতীয়তাকে গুবলেট করার এই প্রচেষ্টা কেন? এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত?

২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:১৯

জাহিদ আহমেদ বলেছেন: অনিচ্ছাকৃত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.