নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেবিদ

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

বইপাগল

"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)

বইপাগল › বিস্তারিত পোস্টঃ

ইস্তিকামাত বা অবিচল নিষ্ঠা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদীস

১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:৪৯

*** ইসতিকামাত শব্দটির অর্থ প্রধাণত দৃঢ়তা ও সরলতা। মুমিনকে আল্লাহ্‌র পথে চলতে গিয়ে আপোষহীনভাবে সব বাধাবিপত্তির মোকাবিলা করে অগ্রসর হওয়ার জন্য বিশ্বাস, চিন্তা, কাজ ও চরিত্রে অটল, অনড় ও দৃঢ় থাকতে হয় এবং আঁকাবাঁকা চিন্তা ও পথ ত্যাগ করে সর্বদা সরলভাবে এ পথে চলতে হয়। ইসলামের পরিভাষায় এরূপ দৃঢ়তা ও সরলতার নাম ইস্তিকামাত।

_________



"অতএব (হে নবী), তোমাকে যেমনি করে (সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার) আদেশ দেয়া হয়েছে তুমি তাতেই স্থির থাকো, তোমার সাথে আরো যারা (কুফরী থেকে) ফিরে এসেছে (তারাও যেন ঈমানের ওপর দৃঢ় থাকে), তোমরা কখনো সীমালংঘন করো না; ..."

(সূরা হূদঃ আয়াত ১১২)



"... যারা বলে, আল্লাহ তায়ালাই হচ্ছেন আমাদের মালিক, অতঃপর (এ ঈমানের ওপর) তারা অবিচল থাকে, (মৃত্যুর সময় যখন) তাদের কাছে ফেরেশতা নাযিল হবে এবং তাদের বলবে (হে আল্লাহ তায়ালার প্রিয় বান্দারা), তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিলো, (আজ) তোমরা তারই সুসংবাদ গ্রহণ করে আনন্দিত হও। আমরা (ফেরেশতারা) দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু (ছিলাম), আর আখেরাতেও (আমরা তোমাদের বন্ধুই থাকবো), সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্যে মজুদ থাকবে এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে (হাযির) থাকবে; পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তায়ালার পক্ষ থেকে এ হচ্ছে (তোমাদের সেদিনের) মেহমানদারী।"

(সূরা হা-মীম আস সাজদাঃ আয়াত ৩০-৩২)



"যেসব মানুষ একথা বলে, আল্লাহ তায়ালাই হচ্ছেন আমাদের একমাত্র মালিক, অতঃপর তারা এর ওপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের জন্যে নিঃসন্দেহে কোনো ভয় শংকা নেই এবং তাদের (কখনো) উদ্বিগ্নও হতে হবে না, তারাই হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা চিরদিন থাকবে, এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা (দুনিয়ায়) করে এসেছে"

(সূরা আলে আহকাফঃ আয়াত ১৩-১৪)



সুফিয়ান ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনি আমাকে ইসলামের ব্যাপারে এমন কথা বলে দিন যেন আপনি ছাড়া অন্য কাউকে আর সে বিষয়ে জিজ্ঞাসা করতে না হয়। তিনি বললেন, বল, "আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি", তারপর এর উপর অবিচল হয়ে যাও (মুসলিম)



আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা (দ্বীনের ব্যাপারে) ভারসাম্য বজায় রাখ এবং এর উপর মজবুতভাবে স্থির থাক। আর জেনে রাখ ! তোমাদের কেউ তার আমলের সাহায্যে মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ !‍ আপনিও কি? তিনি বললেন, আমিও পাব না, যদি না আল্লাহ আমাকে তাঁর রহমত ও অনুগ্রহের মধ্যে নিয়ে নেন। (মুসলিম)

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫৬

শাইরি বলেছেন: ধন্যবাদ বইপাগল।

২| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:০০

বইপাগল বলেছেন: আপনাকেও ধন্যবাদ শাইরি।

৩| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:০৬

শাইরি বলেছেন: @বইপাগল
আপনার কাছে যদি খাইবারের যুদ্ধ সম্পর্কিত কোনো কোরআন বা হাদিসের তথ্য থাকে তবে কিছু লিখুন। আমি দ্য এ টীমের এই পোস্টের তথ্যগুলোর ব্যপারে জানতে চাই।

৪| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২১

বইপাগল বলেছেন: শাইরি, খয়বরের যুদ্ধের সঠিক ইতিহাস আমার জানা আছে, আমি কি এখানে তা দেবো নাকি নিজেই ঐ পোস্টে জবাব দেবো? আপনি যা পছন্দ করেন। ইতিহাস অনেক বড়, তো স্বাভাবিকভাবেই সংক্ষেপে দিতে হবে। মূল বিষয় থেকে বাইরে না যাওয়াটাই ভালো। আর ঐ সমস্ত পোস্ট নিয়ে ব্যথিত হবেন না। আল্লাহ জানেনন তারা কি এবং কেন এসব করছে, আমরাও জানি, বিকৃতভাবে উপস্থাপনা করা এধরণের লোকদের গত শত শত বছরের এতিহ্য। আশা করি শান্ত থাকবেন আর আল্লাহর উপর ভরসা রাখুন। ধন্যবাদ।

৫| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৪

শাইরি বলেছেন: আপনি ঐ পোস্টে দিতে পারেন অথবা নতুন পোস্ট লিখতে পারেন। আপনার যেভাবে সুবিধা।

ভাল থাকবেন। এখন একটু বাইরে যাব, তাই লগআউট করছি। আপনাকে ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩৬

শিউলী মালা বলেছেন: বইপাগল, আপনি একটি চমত্কার কাজ করছেন। ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।

৭| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫১

ত্রিভুজ বলেছেন: গুড পোষ্ট।

৮| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫১

লুৎফর রহমান নির্ঝর বলেছেন: আপনেরা কী জামাতের লোক?

৯| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৫

অশ্রু বলেছেন: সুন্দর পোস্ট ৫

১০| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৯

সারওয়ারচৌধুরী বলেছেন: ধন্যবাদ বইপাগল গুরুত্বপূর্ণ আয়াতগুলোর তরজমা পরিবেশনের জন্য। ৫

১১| ১৭ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৭

বইপাগল বলেছেন: শিউলী মালা, ত্রিভুজ, অশ্রু, সারওয়ারচৌধুরী, আপনাদের সবাইকে ধন্যবাদ।

@লুৎফর রহমান নির্ঝর
'আপনেরা' মানে বুঝলাম না, 'বইপাগল' তো একজনের নাম !!! নিকে তো লেখা নেই 'বইপাগলেরা'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.