নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেবিদ

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

বইপাগল

"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)

বইপাগল › বিস্তারিত পোস্টঃ

পবিত্র কোরআন থেকে সহজ সরল বাংলা অনুবাদ - সূরা নূহঃ আয়াত ১১-১৮

২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪৪

(তদুপরি) আল্লাহ তায়ালা তোমাদের ওপর আকাশ থেকে অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন,



এবং (পর্যাপ্ত পরিমাণ) ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্যে বাগবাগিচা ও উদ্যান স্থাপন করবেন, (বিরান ভূমি আবাদ করার জন্যে) তিনি এখানে নদীনালা প্রবাহিত করবেন;



এ কি হলো তোমাদের ! তোমরা কি আল্লাহ তায়ালার কাছ থেকে মানমর্যাদা পাওয়ার আশা পোষণ করো না?



অথচ তিনিই (ক্ষুদ্র একটি শুক্রকীট থেকে) বিভিন্ন পর্যায়ে তোমাদের (মানুষ হিসেবে) সৃষ্টি করেছেন।



তোমরা কি দেখতে পাও না, কিভাবে আল্লাহ তায়ালা সাত আসমান বানিয়ে স্তরে স্তরে (সাজিয়ে) রেখেছেন,



কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো (গ্রহণকারী) ও সূর্যকে (আলোদানকারী) প্রদীপ বানিয়েছেন।



আল্লাহ তায়ালা তোমাদের মাটি থেকে (এক বিশেষ পদ্ধতিতে) ঊদ্গত করেছেন (ঠিক একটি তৃণ খন্ডের মতো করে),



আবার (জীবনের শেষে) তিনি তোমাদের সেই মাটির কোলেই ফিরিয়ে নেবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের সহসা বের (করে এনে নতুন জীবন দান) করবেন।

(সূরা নূহঃ আয়াত ১১-১৮)





*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩০

খারেজি বলেছেন: কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো (গ্রহণকারী) ও সূর্যকে (আলোদানকারী) প্রদীপ বানিয়েছেন।
ব্রাকেট বন্দী শব্দ দুটো কি মূল টেক্সট এ আছে? এক্ষুনি চেক করছি।

২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩

বইপাগল বলেছেন: খারেজি, আপনার জবাব সারওয়ারচৌধুরী ভাই দিয়ে দিয়েছেন। আমার জন্যে আর বসে থাকবেন না।

২| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৫

খারেজি বলেছেন: (ক্ষুদ্র একটি শুক্রকীট থেকে)এটও আপনার সংযুক্তি?

৩| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৯

প্রশ্নোত্তর বলেছেন:


মনে হয় হাফেজ মুনির উদ্দীন আহমদ সাহেবের কাজ! @খারেজি

৪| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৩

খারেজি বলেছেন: আপনার নাম প্রশ্নোত্তর কেন?

আইজ কইতেই হইব, কি কি প্রশ্নের উত্তর জানেন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৪

প্রশ্নোত্তর বলেছেন:

কেলা?

৬| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৬

খারেজি বলেছেন: নাম প্রশ্নত্তর, আবার নিজেই জিগান ক্যা?

তাইলে না অনুসন্ধিৎসু মার্কা রাখলেই পারতেন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১

প্রশ্নোত্তর বলেছেন:

ঘটনা হইল প্রশ্ন কইরা উত্তর চাই। কারো প্রশ্ন থাকলে আর আমার ভালো উত্তর জানা থাকলে দিবার চাই!

ব্যস! খেইওল খতম! তেনা পেচানের কিছু নাই!

৮| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৪

সারওয়ারচৌধুরী বলেছেন:
+

৯| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৮

খারেজি বলেছেন: চ্যাতেন ক্যান, প্রশ্নত্তোর, কখন থেইকা বইপাগল এর উত্তর এর জন্য বইসা আছি। ভাবলাম আপনার সাথে গপসপ করি।

একজন তো উত্তর না জাইনাই এ প্লাস দিয়া দিসে।

১০| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৩

প্রশ্নোত্তর বলেছেন:



"একজন তো উত্তর না জাইনাই এ প্লাস দিয়া দিসে। "


হা হা হা

১১| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩০

খারেজি বলেছেন: আবার হাসেন, ওদিকে আমার ধৈর্যের বাধ আর টেকে না।

ওনারে ব্লগে দেইখাই কিন্তু আমি প্রশ্ন করলাম!

১২| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৭

সারওয়ারচৌধুরী বলেছেন: খারেজি সাহেব আমার পোস্টে ফতোয়া একখান মাইরা আইসেন। কইলাম জবাব দেন। দেড় ঘন্ঠা ধইরা জবাব নাই। এখন আর আমার সময়ও নাই:)


আর এখানে আমি কোরআনের আয়াতের জন্য + দিয়েছি।

আপনি কোন গবেষণায় আছেন এ ব্যাপারে আমার কাছে দলিল নাই।

২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪

বইপাগল বলেছেন: ধন্যবাদ সারওয়ারচৌধুরী ভাই

১৩| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৬

খারেজি বলেছেন: আবুল হাসানের এই রকম একটা কবিতা ছিল না, ভুইলা গেছি- প্রশ্ন,উত্তরেও প্রশ্ন

১৪| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৭

প্রশ্নোত্তর বলেছেন:
পরথম পাতায় যাও। লাদি কট!

১৫| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪০

সারওয়ারচৌধুরী বলেছেন:
ও আচ্ছা একটা কথা বলি, কোরআনের অনুবাদের ক্ষেত্রে বুঝার জন্য বিজ্ঞ অনুবাদক তফসিরের আলোকে বন্ধনীর ভেতর কিছু শব্দ বাক্য দিয়ে থাকেন, যা মুল টেক্সট পাঠে পরিস্কার হয় না। আর সেই সংযোজন অবশ্যই মুল টেক্সেটের বিরোধি হয় না।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৪২

জেনারেল বলেছেন: ভাই গিরশ একটা ফাৎরা কাম কইরা গেছে, নইলে বেহেশতি ভাষা আরবি তেই আমরা পড়তাম!!

১৭| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫২

খারেজি বলেছেন: 14. "'Seeing that it is He that has created you in diverse stages?

16. "'And made the moon a light in their midst, and made the sun as a (Glorious) Lamp?
এইটা হলো ইউসুফ আলীর অনুবাদ। ল্যাম্প অনুবাদেও চালাকি আছে কি না বলতে পারব না।


আর বিভিন্ন স্তরে বলতে ফেরেস্তা,জ্বীন তারপর আদম এই ভাগ ই জানতাম।


একটা সময় ছিল, যখন ইমাম হাম্বল অত্যাচারের মুখেও এমন যুক্তিসিদ্ধ কথা মেনে নিতে রাজি হননি, কোরআনে যা পস্ট করে বলা হয়নি।

আর এখন, কোরআন অনুবাদে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে।


প্রতিবাদ জানাই।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৪

খারেজি বলেছেন: ব্রাকেটের ভেতর ব্যাকরণগত প্রসঙ্গে ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আস্ত ব্যাখ্যা ভরে দেয়াটা ঠিক না।

কেননা মানুষ অনুবাদটা পড়ে ভাববে, কোরআনেও ওটাই আছে।


১৯| ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৯

খারেজি বলেছেন: আর সা চৌ পরের একেবারে ব্যক্তিগত বিষয় নিয়ে ব্লগে দৃষ্টি আকর্ষণ করা অরুচিকর,গিবত এর পর্যায়েও পরে।

২০| ২২ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৬

সোনার বাংলা বলেছেন: +

২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫

বইপাগল বলেছেন: ধন্যবাদ সোনার বাংলা ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.