| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিকসেস
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। বাক্য গঠন এবং বানান ভুল পাওয়া যাবে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেই। ফেসবুক - http://www.facebook.com/rrzico
টাইটানিক সিনেমার শেষের দিকে বৃদ্ধ রোজের একটা ডায়লগ আমার খুব আছে - " A woman's heart is a deep ocean of secrets" এটা দিয়ে আসলে মেয়েরা কথা খুব গোপন রাখতে পারে এটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে তাদের সহনশীলতা। প্রকৃতগত কারনে নারীদের থেকে আমরা শক্তিমান। ব্রেন খাটানোর খাটানোর সুযোগ হয়ত আমাদের বেশি। কিন্তু এই একটা জায়গায় সম্ভবত তারা আমাদের থেকে অনেক এগিয়ে। তাদের সহনশীলতা। সেই জন্যই তারা নারী। প্রায় ঘুমাতে যাচ্ছিলাম। হটাৎ করে কই জানি দেখলাম আজ নাকি নারী দিবস। দেখি এই ব্যাপারে কয় লাইন লেখা যায়।
"নারী" নামটা শুনলেই আমার মনে পড়ে ছোটবেলায় হুমায়ুন আজাদের একটা বইয়ের কথা যেটা পরা আমার জন্য নিষেধ ছিল। পরিবারের ছোট যে তার জন্য নিষেধ সব থেকে বেশি হয়। কারন তার মা তার জন্য কিছু নিষেধ করবেন। তার বাবা কিছু করবেন। তার বড়বোন কিছু করবেন। "নারী" নামক বইটি করা পাহাড়ায় রাখা হত কিন্তু আমার সেটা পড়া চাইই চাই। যাক সেই ঘটনা বাদ দেই। নারী দিবসে ফিরে আসি।
নারী শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ এ নিয়ে বিতর্ক চিরদিনের। কবি নজরুল অবশ্য বলেছেন দুই সাইডেই সমান। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর। আমার মতে এর বিপরীত দৃশ্যটাও সঠিক। বিশ্বে যা কিছু মহান ধ্বংস চির অকল্যানকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তবে তাতেও নারী পুরুষ সমান সমানেই থাকে। গোলডা মেইর নামে ইসরাইলের এক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি শিক্ষকও ছিলেন। তিনি বলেছিলেন " Whether women are better than men I cannot say but I can say they are certainly no worse." শেষের লাইনের মানে হল মেয়েরা কখনই ছেলেদের থেকে খারাপ না। আজকের নারী দিবসে আমি তার কথা মেনে নিলাম।
নারী নিয়ে গান আছে অনেক। আইয়ুব বাচ্চু বলেছেন, মেয়ে তুমি কি দুঃখ চিন, চিন না তবে চিনবে কেমন করে এই আমাকে। তপু ভাই বলেছেন, মেয়ে তুমি এখনও আমায় গে ভাব কি। দুঃখিত গে না। মেয়ে তুমি এখনও আমায় বন্ধু ভাব কি। নাকি ভেবেছিলে তার থেকেও একটু খানি বেশি।
নারী নিয়ে সব থেকে বেশি যে অভিযোগ পুরুষদের সেটা হল নারী ছলনাময়ী। আসল ব্যাপারটা হল নারী অনেক বেশি সাবধানি। প্রকৃতগত ভাবে তারা এরকম। নিজেদের নিরাপত্তাটা তাদের সবার আগে চিন্তা করতে হয়।
মানুষ ভাল খারাপ দুটি নিয়েই। পৃথিবীতে যেমন অনেক খারাপ পুরুষ মানুষ আছে তেমনি অনেক খারাপ মেয়েমানুষও হয়ত আছে, তবে একটা ব্যাপার নিশ্চিত হয়ে বলতে পারি পৃথিবীতে খারাপ মা একটিও নেই। মেয়েরা হল মায়ের জাত। কাজেই তারা শ্রদ্ধার পাত্র। আজকের নারী দিবসে সবাইকে শুভেচ্ছা।
২|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:০৮
লালু কসাই বলেছেন: কিন্তু কিছুদিন আগে যে মা তার সন্তান কে মেরে ফেলল তার ব্যাপারে কি বলবেন?
আমার মনে হয় সব মেয়েরা মায়ের জাত পর্যন্ত যাইতে পারেনা। তাই এইসব হয়।
তাই নারী দিবসে সকল নারীদের শুভেচ্ছা জানায়া গেলাম এই পোষ্টে
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:১৬
জিকসেস বলেছেন: কেউ একজন এই কথা মনে করায় দিবে আমি জানতাম। এক্সেপশন ইজ এন এক্সেপশন।
সামিউল যেখানেই থাক ভাল থাক। ( তার মাইয়ের বয়ফ্রেন্ড তাকে মেরেছিল)
৩|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:১০
ইশিন বলেছেন: পোস্টটা খুব ভালো লাগলো।
সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।
৪|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:১৬
ইফতেখার বাশার মাহমুদ(পলাশ) বলেছেন: জতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন,,
""কোনোকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।""
৫|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:২৯
বৈকুন্ঠ বলেছেন: পুরুষ দিবস বলতে কোনো কিসু কি আসে? মেয়েরা আর লুল্পুরুষের মিল্যাতো আমগো মতন সিংহপুরুষগুলারে কোনঠাঁসা কৈরা ফালাইলো
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:৩৯
জিকসেস বলেছেন: ভাই টেনশন নিয়েননা। বঙ্কিমচন্দ্রের বৈকুন্ঠের উইল পড়েন।
৬|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:৩৯
তোরণ তওসি বলেছেন: ভাইয়া , নারীদের বর্ণনা দিলেন মনে হয়...... সহনশীল , পুরুষের তুলনায় কম শক্তি আরও কি জানি.........।।
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:৪৪
জিকসেস বলেছেন: মাকে শ্রদ্ধা করার কথা বলেছি।
৭|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:৫৬
বৈকুন্ঠ বলেছেন: আইচ্ছা, পড়ুম। আপনেও পৈড়েন। শরৎচন্দ্রেরটা পৈড়েন। বংকিমের ঐ নামের কোন লেখা খুঁজলেও পাইবেন্না বৈলা কৈলাম আরকি
০৮ ই মার্চ, ২০১১ রাত ২:০৪
জিকসেস বলেছেন: হে হে
৮|
০৮ ই মার্চ, ২০১১ রাত ২:৩৫
শুকনা মরিচ বলেছেন: আমি যেদিন মা হলাম - সেদিন আমার আম্মার কথা খুব মনে পড়ছিলো ।
আমাকে জন্ম দিতে গিয়ে নিশ্চয়ই আম্মারও সেদিন এমন কষ্ট হয়েছিলো ।
মা'রা কতো কষ্ট করে তাদের সন্তানের জন্য । পৃথিবীর আর কোনও সম্পর্ক গড়তে এতো কষ্ট করতে হয়না ।
সেদিন থেকে পৃথিবীর সব মা'দের প্রতি আমার শ্রদ্ধা হাজার হাজার গুন বেড়ে গিয়েছিল ।
আমি একজন "মা" - আমি গর্বিত !!!!
৯|
০৮ ই মার্চ, ২০১১ রাত ৩:১০
আধাঁরি অপ্সরা বলেছেন:
পৃথিবীতে খারাপ মা একটিও নেই। মেয়েরা হল মায়ের জাত। কাজেই তারা শ্রদ্ধার পাত্র। আজকের নারী দিবসে সবাইকে শুভেচ্ছা।
অসম্ভব সুন্দর একটি লেখা পড়লাম! খুব ভালো লাগল!!
১০|
০৮ ই মার্চ, ২০১১ রাত ৩:৪৫
নীল অ্যাপাচী বলেছেন: সকল নারীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
১১|
০৮ ই মার্চ, ২০১১ রাত ৩:৪৫
নীল অ্যাপাচী বলেছেন: পোষ্টটি স্টিকি করা যেতে পারে।
১২|
০৮ ই মার্চ, ২০১১ সকাল ৮:৩৩
জিসান শা ইকরাম বলেছেন:
ভাল পোষ্ট।
সব নারীগনকে নারী দিবসের শুভেচ্ছা।
১৩|
০৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:৫০
আমি মাখন বলেছেন: নারীরা বড়ই বিচিত্র গতকাল এক নারীর সাথে দেখা হয়েছিল। তার ছেলের বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছ।
১৪|
০৯ ই জুন, ২০১১ দুপুর ১:৩০
নিশম বলেছেন: নারী ভয়ংকর !!!!
![]()
আম্মু ভালো
![]()
১৫|
২৭ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৪
সহ্চর বলেছেন:
এই পোস্টে আসলাম একটা কথা বলার জন্য।
হুমায়ূন আহমেদ স্যার আজ তার এই লেখায় বলেছেন, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, একজনও খারাপ বাবা নেই। এবং একজন পাঠক বলেছেন, স্যার, শুধু এই কথাটার জন্যই আপনাকে সাহিত্যে নোবেল দেওয়া যেতে পারে।
আপনার এই কথাটা মনে পড়ে গেলঃ পৃথিবীতে যেমন অনেক খারাপ পুরুষ মানুষ আছে তেমনি অনেক খারাপ মেয়েমানুষও হয়ত আছে, তবে একটা ব্যাপার নিশ্চিত হয়ে বলতে পারি পৃথিবীতে খারাপ মা একটিও নেই
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২০
জিকসেস বলেছেন: এটাতে আমিও বেশ অবাক হয়েছিলাম। তবে হুমায়ুন আহমেদ তো আর আমার লেখা কখনো পড়েনি। আর মানুষকেও এটা বুঝানও সম্ভব না যে এরকম কিছু আগে আমি লিখেছিলাম।
১৬|
২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৫
নিশম বলেছেন: গ্রেট ম্যান থিংক্স এলাইক জিকুবাই ![]()
১৭|
২৮ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১২
তির্যক রহমান বলেছেন: জ্ঞানের ভান্ডার দেখা যাচ্চে।
বাবারা বাবা হিসেবে আসলেই খারাপ না কিন্তু দেশের যারা শেয়ার বাজার ধংস করেছে তারাও কারো না কারো বাবা।এরা হচ্ছে বাবার উপর বাবা।হা হা হা হা
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১১ রাত ১:০৪
সাধারণমানুষ বলেছেন: পৃথিবীতে খারাপ মা একটিও নেই। মেয়েরা হল মায়ের জাত। কাজেই তারা শ্রদ্ধার পাত্র। আজকের নারী দিবসে সবাইকে শুভেচ্ছা।
সহমত
সুপার লাইক ....
ফেবুতে নারী দিবস নিয়া শয়তানি মার্কা স্ট্যাটাস দেয়ার সময় আপনার পোষ্ট র লিংকু পাইলাম ....... ফলাফল শয়তানি খানা আর করা হইলো নাহ