| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কাট্টা কাফির চির জাহান্নামী আবু লাহাব এর নাম সবাই জানি । দীর্ঘ এক যুগ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দেওয়ার কোশেশ করেছিল । যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক সুরা লাহাব শরীফ নাযিল করেছিলেন । অথচ সেই আবু লাহাব জাহান্নামে থেকেও প্রতি সোমবার শরিফে জান্নাতি আরাম পায় ।কিভাবে সম্ভব হল ?
যেটা হাদিস শরিফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে -"হযরত ইমাম সুহাইলি রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে , হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন , আবু লাহাবের মৃত্যুর এক বছর পর দেখি যে সে অত্যন্ত দুরবস্থায় রয়েছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার সাথে কিরুপ ব্যবহার করা হয়েছে ?
আবু লাহাব বলল , হে ভাই হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আপনাদের কাছ থাকে বিদায় নেওয়ার পর আমি কোন সুখ শান্তির মুখ দেখিনি । তবে হা প্রতি সোমবার শরিফ যখন আগমন করে তখন আমার থেকে সমস্ত আযাব লাগব করা হয়, আমি শান্তিতে থাকি । হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন আবু লাহাবের এ শান্তির কারন হচ্ছে, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরিফ সোমবার শরিফ এর সুসংবাদ নিয়ে আবু লাহাবের বাদি হযরত সুয়াইবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি যখন আবু লাহাব কে জানালেন তখন আবু লাহাব বিলাদত শরিফ এর খুশির সংবাদ শুনে খুশি হয়ে হযরত সুয়াইবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা কে তৎক্ষনাত আযাদ করে দেয় "। সুবহানাল্লাহ । (ফতহুল বারী, ৯ম খন্ড , ১১৮ পৃষ্ঠা , উমদাতুল কারী ২০ খন্ড ৯৫ পৃষ্ঠা)
অনুরুপভাবে বুখারি শরিফ মুল ২য় খন্ড ,৭৬৪ পৃষ্ঠায় হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মারফত উক্ত হাদিস শরিফ বর্ননা করা হয়েছে ।আরো উল্লেখ রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড ৩৩২ পৃষ্ঠা, মাছাবাতা বিস সুন্নাহ১ম/৮৩ পৃষ্ঠা
আবু লাহাব যে খুশি প্রকাশ করেছিল তা নবি -রাসুল হওয়ার কারনে করেনি করেছিল তার ভ্রাতিষ্পুত্র হওয়ার কারনে ।
তাহলে দেখা যাচ্ছে যে আবু লাহাব কাফির হয়েও জাহান্নান্মে বিশেষ ব্যবস্থায় শান্তি পাইতেছে । তাহলে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতের কোন মুসলমান যদি খুশি প্রকাশ করে তাহলে তার প্রতি আল্লাহ পাক কতটুকু রহম করবেন তা বলার অপেক্ষা রাখেনা ।
এমনকি যদি কাফিরেরাও খুশি প্রকাশ করে তারাও আবু লাহাবের মত জাহান্নামে থেকেও জান্নাতের সুখ ভোগ করতে পারবে।
এখন তাহলে প্রশ্ন হল যারা খুসি প্রকাশ করবেনা তাইলে তাদের কি হবে ?
যারা ঈদ- ই- মিলাদুন্নবী হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিরোধীতা করে তাদের বুঝতে হবে এর বিরোধীতা করার কারনে তাদের কি পরিনতি ভোগ করতে হবে । তারা ঈমানহারা হয়ে মারা যেয়ে আবু লাহাব হতেও কঠোর শাস্তি ভোগ করবে ।
©somewhere in net ltd.