নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতাবলী

কবিতাবলী › বিস্তারিত পোস্টঃ

নষ্ট ছেলে প্রহর গুনে

১১ ই মে, ২০১৪ ভোর ৪:৩৬



নষ্ট ছেলের কষ্ট নাই

বুক ফেটে দেখি শক্ত ছাই,

মান-অপমান ধুলার সাথে

আগুনের ভস্ম জ্বলছে যাতে।



চোখ দিয়ে তার পাথর ঝড়ে

বিষাক্ত মাটিতে আছড়ে পরে,

অপেক্ষায় তার শুধু একদিন;

জ্বলবে আগুন অথবা নিভবে যেদিন।



প্রতিক্ষার আরো প্রহর গুনে

কান্ডারি আসবে যখন, যেদিনে,

শুরু হবে এক নতুন কিছু

জন্মাবে সেদিন মুক্ত শিশু।









সৈয়দ আহসান জুনাঈদ

তারিখ: ১০ মে ২০১৪

সময়: রাত ৯:৩২ মিনিট

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ সকাল ৭:৫২

এইচ এম তানভীর মাহমুদ বলেছেন: nice

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.