| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি বুলেট
নিশ্চুপ সবাই,
আতঙ্কিত সমাজ
করার কিছু নাই।
চারিদিকে নিরবতা,আনিশ্চিত কিছু ভয়
একটি মৃত্যুর কাছে আজ
আমাদের পরাজয়।
কারো নাই প্রাণ, সব গুলো শব;
রক্ত মাংসের শব গুলো দেখ,
করছে কলোরব।
রক্ত দিয়ে জন্মানো বাঙ্গাালীর
লাল রক্ত নাই,
সাদা রঙের ঠান্ডা রক্ত
মোদের করলো ছাই।
রক্ত ঝড়ানো বাঙ্গাালী আজ
ভয়ে আতংকিত,
একটি বুলেট, একটি মৃত্যু
তাই কান্নায় রত।
সৈয়দ আহসান জুনাঈদ
©somewhere in net ltd.