নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতাবলী

কবিতাবলী › বিস্তারিত পোস্টঃ

তামাশায় কাব্য রচনা

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯

মিথ্যা আশার সে ভালবাসা,
সপ্ন দেখাই শেষ ভরসা।
শুকনো কান্নার হাসি মুখ ফুটে,
খাঁ খাঁ শূণ্যতা আমায় ডেকে উঠে।

চারিদিকে কত আলোর ঝলকানি
হিংস্র কিছু রক্ত চাহুনি,
মাঝে আমি নিজেকে বিলাই,
যা হোক না যা;
হারানোর তো কিছু নাই।

কান্না লাগে, কাদঁতে পারি না
হাসতে যে আমার মন চায় না,
চুপ করে থাকি ,তামাশা দেখি
অযাচিত কলোরবে মগ্ন থাকি।

মূখ ফুটে বলি , আবোল তাবোল
আর কিছু সময়ের ছল।
কষ্ট লাগে সত্যি ,কাদঁতে পারি না
তামাশা দেখে হলো , কাব্য রচনা।



২৯ মার্চ ২০১৬
রাত ২ টা ৫০ মিনিট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.