নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

মহাজন

১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৯


শোনো মহাজন,
কারো দয়ার অপেক্ষায় নেই আমরা।
জেনে রেখো, জীবনের গান শেষ হয়ে গেলেও আমরা কখনো থেমে যাই না।
জেনে রেখো, নীরবতার মধ্যেও বলিষ্ঠ উচ্চারণ জন্ম নিতে পারে।

শোনো মহাজন,
স্কেল দিয়ে খাপে বসানো জীবনযাপনে আস্থা নেই আমাদের।
যে কথাগুলো মানুষ ফিসফিস করে বলতে চায়, আমরা সেটা চিৎকার দিয়ে বলতে চাই।
যে পথে জমে থাকে সব অনিশ্চিয়তা
সেই পথেই চলে আমাদের নিরন্তর যাত্রা।

শোনো মহাজন,
তোমরা যাকে বলো হৃদয়ের রক্তাক্ত উৎসারণ, আমরা তাকেই বলি কবিতা।
তোমরা যাকে বলো জীবনের গলি-ঘুপচি, আমরা তাকে বলি শিল্পের আঁকিবুঁকি।

শোনো মহাজন,
বিকৃত বা বিক্রিত কোনোটাই হওয়ার ইচ্ছে আমাদের নেই।
ফাঁসির দড়ি থেকে ফিরে আসা এক ধার করা জীবন আমাদের।
আপোষ নয়,‌আদর্শই আমাদের লক্ষ্য।

শোনো মহাজন, আমরা ভেঙেছি, কিন্তু ভেঙে পড়িনি।
শোনো, লোহার গরাদ দিয়ে আগ্নেয়গিরি থামানো যায় না।
শোনো, আমরা হারতে নয়, জিততে এসেছি।
আলো ক্রমেই আসছে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫৫

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.