নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে বলতে পারি না

২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে বলতে পারি না,
কেন কবিতা এখন পা বাড়ায় অজানার উদ্দেশ্যে?
একাই দাঁড়িয়ে আলো–আঁধারের গলিতে
খুব দূরের এক বারান্দায় তুমি,
চতুষ্কোণ ছবি চার দেয়ালে
ঝাপসা–স্পষ্ট নই আমি।

মিথ্যে বলতে পারি না,
রাখেনি কেউ হাত অমন করে
রাখতে হয় যেমন করে
কেউ কেউ রেখেছে শুধু রাখতে হয় বলে
দুঃখ হয় না এই ভেবে,
আকাশ কি সমস্ত ঝড় মনে রাখে?

প্রশ্ন করছি,
জীবন কেমন হওয়া উচিত?
কেমন হওয়া উচিত প্রেম এবং চুমু?

মিথ্যে বলতে পারি না,
শরীর–মন পুড়ছে বসন্ত উত্তাপে,
কাঁপছ তুমি প্রচণ্ড শীতে ইচ্ছে করে
এই ভালো ঘুমিয়ে আছি
জেগে গেলে সর্বনাশ সম্মুখে
প্রেমিক হওয়া কি মুখের কথা?
জানি, মেঘ জমলে কিছুটা আঁধার বাড়ে।

মিথ্যে বলতে পারি না,
প্রেম থাকলে পাপের ভয় নেই,
প্রেম থাকলে মরারও ভয় নেই!
ফুল ফুটেছে জোড়া পাহাড়ে,
ঘুঙুর হয়েছে কবিতা
এই তো হচ্ছে,
হচ্ছে কিছুটা
আগুন লেগেছে কোষে কোষে
আলাভোলা প্রেমের বাতাসে।








মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। + +
কবিতায় মিথ্যে বলা যায় না, মিথ্যে বললে কবিতা লিখা যায় না।

২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫১

স্প্যানকড বলেছেন:



একদম !
কবিতা হচ্ছে এমন এক আত্মা, যা সব সময় শুদ্ধ।
ধন্যবাদ।


২| ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: ভেবেছিলাম হারিয়ে গেছো ভাইয়ু!!!

যাক তবে ফিরে এলে.....

অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে..... :)

৩| ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ................................................................
শিরায় শিরায় আজ একি অগ্নিশিখা,
উদাসীন বাতাসের জাদুতে যে তা লিখা।

যুক্তির বাঁধন ছিঁড়েছে এই হাওয়ার টানে,
উন্মাতাল এই প্রেম কোনো হিসাব না জানে।

তুমিই সুর, তুমিই আগুন, তুমিই রূপের রেশ,
আলতো তোমার আলিঙ্গনে সময় হলো শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.