| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিকেত বৈরাগী তূর্য্য
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে আরিফ রাঢ়ী (১৩) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে মোশারফ (২৬) নামে প্রতিবেশী এক যুবকের বাড়িতে যায় আরিফ রাঢ়ী। এসময় মোশারফ খাটে শুয়ে থাকলে আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য উঠতে বলে। মোশারফ রাজি না হওয়ায় আরিফ তাকে একটি চড় দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা অভিযুক্ত মোশারফকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত কিশোর আরিফ রাঢ়ী হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। আর অভিযুক্ত মোশারফ বয়াতি একই গ্রামের শাহজালাল বয়াতির ছেলে।
এই নিহত ছেলেটার (আরিফ রাঢ়ী) বয়স সবে তেরো। তার ইমানি জোশ হঠাৎ এত বাড়ল যে, একজন নামাজ পড়বে না, সে বয়সে দ্বিগুণ হলেও তাকে চড় মেরে নামাজে নিয়ে যাবে। হিতে বিপরীত হয়ে গেল না? তোর এত ইচ্ছা ওরে নামাজে নিয়ে যাওয়ার, তাহলে একবার বল, বারবার বলে বিরক্ত করে নিজের জানটাই গেল এখন।
ছেলেটার বয়স কম, সহানুভূতি জাগছে, কিন্তু এর মতো পাকনা মানুষ কিন্তু আশপাশে অনেক আছে। সারাদিন বলে মিথ্যা কথা, মানুষের সঙ্গে বাটপারি করে, করে মানুষের ক্ষতি, অথচ মাঝেমধ্যে ইমানি জোশ জেগে উঠে। বড় বড় বাণী ছাড়ে। নামাজ পড়েছো? রোজা রেখেছো? এই জোশ এমন, যে কোনোদিন পশ্চিম দিকে ফিরেও তাকায়নি, সেও ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে মব ভায়োলেন্সে জড়িয়ে পড়ে।
ধর্ম ব্যক্তিগত বিষয়। কেউ পালন না করলে দায়ভার তার নিজেরই। কাউকে কিছু বলা যায়, কিন্তু জোরজবরদস্তি করা যায় না। অথচ কিছু কিছু মানুষের আসল কাজে খবর নেই, অন্যের ওপর খবরদারি করে বেড়ায়।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সব মিডিয়ায় এমনই এসেছে। বাংলাদেশ প্রতিদিনের নিউজ। সমকালের নিউজ।
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫২
সৈয়দ কুতুব বলেছেন: এমন ঘটনা আগে কখনো শুনিনি জনাব ।
।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এ ঘটনা বাড়াবাড়ি হয়ে গেছে।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১২
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: ধর্মের দাওয়াত দেবার আগে - কীভাবে দিতে হয় সেটা শেখা জরুরী। এই ছেলে যেভাবে এপ্রোচ নিয়েছে অগ্রহণযোগ্য এবং হটকারী- কিন্তু যে ফলাফল যা গ্রহণ করেছে - তা আরো অগ্রহণযোগ্য। আমার মনে হয়, মফস্বল কিংবা গ্রামের মাদ্রাসা শিক্ষক, হাফেজ কিংবা ইমামদের ইসলামের বেসিক ফিলোসফির বিষয়ে আলাদাভাবে শিক্ষিত করা দরকার।
ধর্ম ব্যক্তিগত বিষয়?- তাহলে তো ধর্ম সব প্রচারকদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিংবা ধরুন, কোন নবী আসলো বা ধরুন চৈতন্যদেব, সে/তারা চলে গেলো, ধর্মও তার সাথে বিদায় নিল। ইসলামে দাওয়াত থাকবে, কারণ এটা নির্দেশিত । অন্যের প্রতি মমত্ববোধ থেকে এটা আসবে, নিজেকে অন্যের থেকে ভালো মনে করার বোধ থেকে নয়। কেউ যদি বিশ্বাস করে যে, তার অনুসৃত পথেই মুক্তি, আবার সেই সাথে সে অন্যের মঙ্গল কামনা করে- তখন আর বিষয়টা ব্যক্তিগত থাকে না। কিন্তু ইসলাম বিশেষ করে নির্দেশ দেয় যে এই কাজ করতে হবে প্রজ্ঞার সাথে। কিন্তু প্রজ্ঞা তো দূর- আমাদের দেশের মুসলিম বা বেশীরভাগ মানুষ কমন সেন্সই রাখে না।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মীয়চর্চা দেখে কেউ অনুপ্রাণিত হতেই পারে কিন্তু জোর তো করা যায় না। যাকে জোর করল, সেও কিন্তু মুসলিম। সে ইসলামি অনুশাসন জানে না, এমন হওয়ার কথা না। তাই না?
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১০
আমি নই বলেছেন: লেখক বলেছেন: সব মিডিয়ায় এমনই এসেছে। বাংলাদেশ প্রতিদিনের নিউজ। সমকালের নিউজ।
হুমম, আমিও পড়েছি। হত্যাকারির বক্তব্যটাই নিউজে এসেছে, তাই মনে হলো হয়ত ঘটনা অন্য হতে পারে।
মানুষের সহ্য ক্ষমতা কমতে কমতে শুন্যের পর্যায়ে চলে এসেছে, আজকে দেখলাম বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেয়ায় বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে। ![]()
২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষের মনে পশুবৃত্তি আগে থেকেই সুপ্ত ছিল। বিগত কয়েক বছরে সব একসাথে জেগে উঠেছে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫
আমি নই বলেছেন: জোর করে নামাজে নিয়ে যাওয়ার জন্যে ১৩ বছরের একটা বাচ্চা ২৬ বছরের একজনকে চর মারল!!! অভিযোগটা খুবই হাস্যকর। সম্ভবত ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা।