নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

আত্নসম্মান!

১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৭


শ্বেতশুভ্র সশ্রু লয়ে
টানিছে শেষ শক্তি দিয়ে
ক্ষীণ দেহ বেকে বেকে ওঠে,
যুবা বসে রিক্সাপর
দেখে টানিতেছে ভর
জোরে নিতে পারে না মোটে।
যুবক গন্ত্যবে নামি
ওয়ালেট খুলিয়া দামি
তিন গুন ভাড়া দিতে চাহে!
বৃদ্ধ চাহিয়া বলে
বাবা আমি বেশি নিলে
সম্মান বাড়ে না মোর তাহে।
যেকদিন আমারে পাবা
দোয়া কর যেন বাবা
পার করি তোমাদের সুস্থ দেহে,
তোমাদের করি পার,
চালাই নিজ সংসার
না যেন বিকাই অর্থমোহে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৬ ভোর ৫:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ...............................................
সংসার সুখের হয় রমণীর গুণে,
নয়কো শুধু টাকা আর ধনে।
অল্প আয়েও যে হাসিমুখে চলে,
শান্তি বিরাজ করে তার ঘরে-কোলে।

২| ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:৩২

আলামিন১০৪ বলেছেন: সনেট নাকি?
কবিতাটি সুন্দর হয়েছে।
আমি যখন কোন বৃদ্ধ রিক্সাওয়ালাকে পাই, তখন তার পরিবারে সন্তানাদি আছে কিনা জিজ্ঞাসা করি। প্রায় ব্যতিক্রম ছাড়াই উত্তর আসে যে তার ছেলে-মেয়ে কোন খোঁজ নেয় না। আত্মসম্মানহেতু কখনো তাদের অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে দেখি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.