নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বান্দা তোমার নজর খোলো

২১ শে জুলাই, ২০২৬ রাত ১১:৪৬

বান্দা তোমার নজর খোলো
ভেবে দেখো ধেয়ান করে
তুমি যা আমিও তা
আমি যা তুমিও তা
বাস আমাদের একই ঘরে



কী অমূল্য রত্ন পেলি
চিনলি নারে দিনকানা তুই
পাথর ভেবে করলি হেলা
ছুঁড়ে দিলি পথের পরে

দেখরে পাগল অবুঝ মানিক
সিনায় সিনায় অঙ্গ রেখে
আমার গায়ে চিমটি দিলে
ব্যথা লাগে তোর গতরে

চোখের মধু দিলেন সাধু
আমি করি পেটের পুজো
আমার সাজে শামুকমালা
সাধু দিলেন মণিমাল্য

বান্দা তোমার নজর খোলো
বান্দা তোমার নজর খোলো

রচনা : ০৮ আগস্ট ২০০৯
সুরারোপ : ০৭ ডিসেম্বর ২০২১

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া

গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। বান্দা তোমার নজর খোলো। সহেলিয়া। অডিও ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



আগের পোস্ট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৬ রাত ২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: .........................................................................
তোমার ছোঁয়ায় জীবন জাগে, তোমার বুকেই শান্তি পাই,
তুমি ছাড়া, আর তো কোনো চাওয়া নাই।
আঘাত আমার লাগলে বুকে, ব্যথায় কাঁদে তোমার মন,
একই সুতোয় বাঁধা মোদের, হৃদয় মাঝে এই জীবন।

২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন শঙ্খচিল ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.