| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
মানুষ শুধু নিজেকেই ভালোবাসে,
"ভালোবাসি" শুধু বলার জন্য বলা!
হয়তো নিছক জৈবিক প্রতারণা,
সুবিধাবাদের তেলা মাথায় তেল;
স্বার্থ যদিও না থাকে তাতে,
কর্পোরেটের হাতেই প্রেমের চাবি—
স্বার্থের কাছে প্রেমের পরাজয়!
অন্যের কথা যতই লাগুক মিঠা,
যায় না তাতে নিজের মুখের তিতা;
সতীদাহ শুধু বিবেকের নীল ক্লেদ,
নিজের চিতায় নিজেকে পুড়তে হয়—
স্বার্থের কাছে প্রেমের পরাজয়!
যাকে তুমি বলছিলে স্মার্টনেস,
ওটা ছিল তার চিরকাল বিজনেস;
কত মেটাফোর কত কারণের ফাঁকি,
সিচুয়েশনশিপ কাঁপছে দিবারাতি;
তবে তুমি আর বন্ধ করো না চোখ,
গোল চোখে এনো বিব্রত বিস্ময়—
স্বার্থের কাছে প্রেমের পরাজয়!
৩/৬/২০২৬, জিরানী, সাভার।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০২৬ রাত ৩:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রেমের ফুল ফুটিয়েছিলাম যতন করে বুকে,
ভেবেছিলাম কেটে যাবে জীবন পরম সুখে।
কিন্তু সেখানে আচমকা এক ঝড় নেমে এলো রাতে,
স্বার্থের ছায়া হাত বাড়ালো ভালোবাসার হাতে।
হিসাব-নিকাশের খেরোখাতায় প্রেম হলো আজ পর,
তাসের ঘরের মতো ভাঙলো সাজানো সেই ঘর।
তুমি মেলালে নিজের লাভ, খুঁজলে নিজের সুখ,
ফিরিয়ে নিলে অবহেলায় চেনা সেই মুখ।
শর্তহীন যে ভালোবাসা, আজ সে বড়ো একা,
বুকের ভেতর জখম শুধু, যায় না তারে দেখা।
স্বার্থের কাছে হেরে গেল বিশ্বাসের সেই গান,
অভিমানেই পুড়লো শেষে নিষ্পাপ এক প্রাণ।
নিজের চিতায় পুড়ছি নিজে, একলা নিঝুম রাতে,
ছাই হয়ে আজ মিশে আছি নিজেরই বেদনাতে।
তবুও পুড়ুক মোহ যত, পুড়ুক মিথ্যে মায়া,
এই চিতা থেকেই জন্ম নিক
এক নতুন মানুষের ছায়া।