| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ২ হাজার ০০০ কোটি টাকা ও সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করে সেখানে বিলাসবহুল ভিলা ক্রয় ও বিভিন্ন ব্যবসায়ে বিনিয়োগ করেছে তারমধ্যে পর্তুগালে জমি ক্রয়, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ ও সুইস ব্যাংকে অর্থ জমা উল্লেখযোগ্য। উহার দুই বোন জামাই ও ভাগ্নের মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। উহার বাবা বিল্লাল হোসেন ও এপিএস মোয়াজ্জেম হোসেন ঠিকাদারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে।
সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিসি পদায়ন, ঢাকা ওয়াসার এমডি নিয়োগ, এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ, বিভিন্ন পদে নিয়োগ-বদলি, পদোন্নতি বাণিজ্য, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গেও উহার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে উহার বিরুদ্ধে।
উহা ক্ষমতায় থাকা কালেই উহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছি তবে সেই সময় সেট তেমন গুরুত্ব পায়নি এখন ক্ষমতায় নেই তাই বিষয়টি অনেক গুরুত্বের সংগে দেখা হচ্ছে।
তবে উহা পাচারের সমস্ত অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দুদককে। যেহেতু ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তুলেছে তাই দুদককে এটা প্রমান করে তাকে আইনেই আওতায় অবশ্যই আনতে হবে।
আম্লিগের সময় আমর দেখেছি ভুয়া ঘষামাজা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তারেক রহমানকে জেলের সাজা ঘোষনা করেছিল আওয়ামী বিচারক আবারো যেন সে রকম নাটকের অবতারণা না হয়।
যেহেতু উহার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ তুলেছে দুদক সেহেতু উহা যেন বিচার শেষ না হওয়ার পর্যন্ত বিদেশে যেতে না পারে সে ব্যবস্থা পাকাপোক্ত করতে হবে নতুবা সাধুবাবা বেনজীরের মতো পগার পার হয়ে যাবে।
তবে একটা বিষয় লক্ষনীয় এখানে যারা হৈ হৈ রৈ রৈ করে গলা ফাটাচ্ছে এরা কিন্তু আম্লিগের বিলিয়ন বিলিয়ন টাকা পাচারের কথা শুনতেই নারাজ। সেটা বিশ্বাসও করেনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা আর আওয়ামী বিচার দেখতে চাই না। ভুয়া ঘষামাজা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তারেক রহমানকে জেলের সাজা ঘোষনা করেছিল আওয়ামী বিচারক আবারো যেন সে রকম নাটকের অবতারণা না হয়।
উহার পাসপোর্ট জব্দ করা হোন উহা যেন বিদেশে যেতে না পারে। অভিযোগ প্রমান হলে এমন সাজা দিতে হবে যাবে বাকি জীবন মৃত্যু পর্যন্ত জেলেই কেটে যায়।
২|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্যাপারটা খুব চিন্তার।
দেশের তরুণ প্রজন্ম এমন করবেন কেন!!!
যেগুলো সরিয়েছেন বলে কথা উঠেছে, সেগুলো নিজের হলেও কথা ছিলো।
৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: চাচ্চুদল কেন আসিফ মাহমুদের পিছনে লাগলো ? সিটি করপোরেশনের ইলেকশনে দাঁড়িয়েছে বলে ? আসিফ মাহমুদ ১১ হাজার কোটি টাকা পাচারের মতো সক্ষমতা অর্জন করতে পারে নাই । ইহা গুজব ।
৪|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
মেঠোপথ২৩ বলেছেন: ভুয়া ঘষামাজা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তারেক রহমানকে জেলের সাজা ঘোষনা করেছিল আওয়ামী বিচারক !!!
কবের ঘটনা এটা? একটা লিংক দেনতো ? দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যম্পিয়ন ( পর পর তিনবার) বানিয়ে ক্ষমতা হারিয়েছিল বিএনপি ১//১ পিরিয়ডে। সেই বিএনপির নেতাদের বিরুদ্ধে ভুয়া ঘশামাজা করা ব্যাংক স্টেটমেন্ট বানাতে হয়েছিল লীগের ?
দিন রাত খালি ঐপার আর লীগকে গালাগাল করে কাজ হবে না। বিএনপি ও লীগ একই মুদ্রার এপিঠ ওপিঠ।
৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে।
.............................................................................................................................
লন্কায় যে যায়, সে রাবনের সাথে আত্নীয়তা করে ।
দেশে এমন বাতাশ বইছে, যেন অর্থ আত্নসাৎ কোন ব্যাপারই না্ ।
সবাই করে , যার ক্ষমতা আছে সে করে , আরে ভাই
নবেল লরিয়েট করতে পারলে " সজীবের " আর দোষ কি ?
ঐ হিসাবে এটা তো ক্ষুদ্র, অণূবীক্ষণ যন্ত্র লাগবে !
==================================================
ভাবখানা এমন , পারলে বড় স্যারদের বিচার কর , তারপর আসো হ্যাডাম দেখাতে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: যেহেতু ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তুলেছে তাই দুদককে এটা প্রমান করে তাকে আইনেই আওতায় অবশ্যই আনতে হবে।
প্রমাণ করিতে দেরি করিলে কিন্তুক লেইট হইয়া যাইবে!