| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে রেখো না,
শুধু ভুলে যাওয়ার বেলায়
হঠাৎ একদিন মনে পড়ে গেলে
একটু থেমো। ভাবো,
এই বোকা লোকটি কোনো এক সন্ধ্যায়
তোমার ছায়ার কাছে
তার সমস্ত ক্লান্তি সপে দিয়েছিল।
আমি তোমার কাছে
বড় কোনো প্রতিশ্রুতি চাই না,
চাই না চিরকাল পাশাপাশি হাঁটতে।
শুধু যখন খুব একা লাগবে তোমার,
তখন আমার কথা একবার মনে করো,
আর যখন রাত দীর্ঘ হবে,
তখন তোমার একটি ছোট্ট বার্তা
আমার জানালায় জোনাকি হয়ে আসুক।
ভালোবাসা যদি এতটাই কঠিন হয়,
তবে ভালোবাসতে হবে না।
শুধু একটু মায়া রেখো,
যেটুকু দিয়ে আবার নিজেকে গুছিয়ে নিতে পারি।
আর যদি কোনোদিন
আমাদের গল্প শেষ হয়ে যায়,
তবে শেষ কথাটা এমন হোক
যেন আমরা কোনোদিন
একে অন্যের আপন ছিলাম না।
তুমি তোমার মতো থেকো,
আমি আমার মতোই থাকব।
শুধু দূরত্বের ওপারে
একটুখানি জায়গা রেখো আমার জন্য,
যেখানে কোনো দাবি থাকবে না,
কোনো অভিমান থাকবে না,
শুধু নিঃশব্দে রচিত হবে
একদিন কেউ একজন
নীরবে, অনন্তকাল ধরে
তোমাকে খুব করে চেয়েছিল।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
রানার ব্লগ বলেছেন: পাঠে কৃতার্থ!!
২|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: হাহাকারী কবিতা!!
মন থেকে আসা বুঝাই যাচ্ছে !![]()
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
রানার ব্লগ বলেছেন: মন ছাড়া অন্য কোন স্থান থেকে আসার উপায় কি?
৩|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৪
জিনাত নাজিয়া বলেছেন: কবিতা সবসময় অন্তর থেকে আসলেই অসাধারণ কবিতা হয়ে যায়। পড়তা শুরু করলে মুগ্ধতায় ডুবে থাকি। কবির জন্য শুভকামনা থাকল।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩২
রানার ব্লগ বলেছেন: শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ।
৪|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোনো চাওয়া-পাওয়ার অতীত হয়ে,
সমস্ত কোলাহল পেরিয়ে
একটুখানি জায়গা রেখো,
তোমার গোপনে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩
রানার ব্লগ বলেছেন: তাহারেই দুদন্ড শান্তি দিয়েছিল, নাটরের বনলতা সেন।
৫|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আসিবে তোমার পরমোৎসব — কত প্রিয়জন কে জানে,মনে প'ড়ে যাবে কোন্ সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে।তোমার কুঞ্জ-পথে যেতে হায় চমকি' থামিয়া যাবে বেদনায়দেখিবে কে যেন ম'রে মিশে আছে তোমার পথের ধূলিতে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪
রানার ব্লগ বলেছেন: ভালোবাসা এমনি, ধনবনা কে ভিখিরি বানিয়ে ছাড়ে।
৬|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২৫
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি পাঠ করলাম ।