নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ইরান যুদ্ধ ও অপরিচিত বাংলাদেশ

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৮



আমি অনেক প্রবাসী বাংলাদেশীর কাছে শুনেছি, খুব গর্ব করে বলেন “তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন তিনিই একমাত্র বাংলাদেশি। তিনি যেই আবাসিক ভবনে বসবাস করেন তিনিই একমাত্র বাংলাদেশি। তিনি যেই এলাকাতে বসবাস করেন তিনিই একমাত্র বাংলাদেশি।

বাংলাদেশ নামক দেশটিকে প্রবাসে কেউ চিনে না। কেউ কেউ বাংলাদেশকে ড: ইউনুস সাহেবের দেশ হিসেবে চিনে। - এই কথা আমি শুনছি সেই ইউনুস সাহেব নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে। সমগ্র বিশ্বে স্বাধীন দেশ মাত্র দুইশত বা আরও দুই চারটি বেশি হতে পারে। কোনো ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী যদি বাংলাদেশ কে না চিনেন, খুব সম্ভব তিনি স্কুল ড্রপ আউট।

উদাহরণ:
আপনার বাড়ি কোন জেলা?
- চাঁদপুর।
কোন চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর?
- এখন আপনার বক্তব্য কি হওয়া উচিত, অথবা আপনার হয়তো চিন্তা হবে বাংলাদেশে চাঁদপুর নামে কয়টি জেলা?

ইরান যুদ্ধে বাংলাদেশের পরিচিতি: যুদ্ধ নিয়ে কোন কোন দেশের পত্রিকা ম্যাগাজিন টিভি চ্যানেল সংবাদ প্রচার করছে, যুদ্ধকে উৎসাহ দিচ্ছে, যুদ্ধকে সাধারণ নাগরিকের কাছে প্রভাবিত করছে? যুদ্ধে কোন কোন দেশ মানব পাচারে জড়িত, কোন কোন দেশের সংবাদ মাধ্যাম মানব পাচারে জড়িত - বিশ্বের নানান দেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রী বা শুয়ে বসে চা কফি খাওয়া সাধারণ নাগরিক জানার কথা না, মনে হয়। এই সকল বিষয়ে তারা জানে - যেই দেশে যুদ্ধ হবে। এই সকল বিষয়ে তারা জানে - যেই দেশে যুদ্ধ হওয়ার সম্ভবনা আছে। এই সকল বিষয়ে তারা জানে - যেই দেশে যুদ্ধ হচ্ছে। সরকার আইন প্রশাসন, সশস্ত্র বাহিনী, রাজনীতিবিদ, বিরোধী দল, বিদ্রোহী দল, দূতাবাস। - আর এই কারণে সিরিয়া যুদ্ধে বাংলাদেশি নাগরিক কে অস্ত্র হাতে সিরিয়া পাওয়া যায়। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক শামীমা বেগমকে সিরিয়া আইএস ক্যাম্পে পাওয়া যায়। আইএস লস্কর মুজাহিদ হিজবুল্লাহতে বাংলাদেশি মিলিট্যান্ট পাওয়া যায়।

সাধারণ নাগরিকের কাছে বাংলাদেশ অপরিচিত নাম, অপরিচিত দেশ হতে পারে, হয়তো! কিন্তু যুদ্ধক্ষেত্রে মানব পাচারে বাংলাদেশ পরিচিত নাম। অত্যন্ত পরিচিত নাম।।

আজ একজন বলেছেন, যুদ্ধে অনেক জটিলতা আছে আমার যুদ্ধ বিষয়ে জানতে অনলাইনে পড়া দরকার। - এই হচ্ছে অবস্থা! আমি আপনাদের সাথে ব্লগিং করছি। দুঃখিত আমি প্রবাসে স্কুল কলেজের ছাত্র ছাত্রীর সাথে চলাফেরা করিনি, যাদের সাথে চলেছি তাঁরা প্রফেশনাল ব্যক্তি তাঁরা বাংলাদেশকে না চেনার মতো কোনো কারণ নেই।









মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৯

ডার্ক ম্যান বলেছেন: সুযোগ থাকলে অনেকে ইরানের হয়ে যুদ্ধ করতে যাবে

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



খোমেনির কারণে সাধারণ ইরানী মরছে এটি কি সমর্থনযোগ্য হতে পারে?

২| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৫৩

নিমো বলেছেন: মার্কিনী যুক্তরাষ্ট্রেও নিশ্চয়ই অগা মগা বিশ্ববিদ্যালয় আছে। সেখানে কেউ বাংলাদোশকে নাও চিনতে পারে। তবে একটা কথা ঠিক বলেছেন আমাদের যেভাবে আফঘানিস্তান থেকে রাশা-ইউক্রেণে ভাড়াটে যোদ্ধা হিসাবে পাওয়া যাচ্ছে, তাতে এটা হতে বৈদেশিক মূদৃরা আয়ের নূতন উৎস। দক্ষিণ কোরিয়া এক সময় সৈন্য রপ্তানি করে বৈদেশিক মূদ্রা অর্জন করেছে, আমরা না হয় ভাড়াটে যোদ্ধা পাঠিয়ে করবো।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লেগেছে। মন খারাপ ছিলো মন ভালো হয়ে গিয়েছে।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

প্রফেশনাল মার্সেনারি’র বিষয়টি দেশের স্বার্থে সব দেশই গোপন রাখে। তবে জঙ্গি তালেবান হিজুবুত, হামাস হিজবুল্লাহতে যেইভাবে বাংলাদেশি প্রবেশ করছে তা বাংলাদেশের জন্য রাষ্ট্রীয় হুমকি ও আতংকের বিষয়।

৩| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব বেশি বাংলাদেশিরা প্রবাসে ভালো অবস্থায় নেই।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রবাসী বাংলাদেশিরা জানেন না তারা কোন দেশে ভালো থাকবেন। এই না জানার জন্যই তারা ভালো থাকতে পারেন না।


৪| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





তাঁরা ভালো অবস্থায় নেই, মন্তব্য করার পিছনে একটি কারণ হচ্ছে - আমি লক্ষ্য করে দেখেছি
বাংলাদেশিরা অন্য যেসব দেশে থাকেন, তাঁরা সেইসব দেশের সমাজের সাথে
খুব কম মিশতে পারেন না। আপনি লক্ষ্য করলে দেখবেন,
তাঁরা সেইসব দেশ সম্পর্কে খুব কম মন্তব্য করেন।
বাইরের দেশে থেকেও বাংলাদেশ নিয়ে
সব সময়ে তাঁরা উদ্বিগ্ন থাকেন।
স্যোশাল মিডিয়ায় মন্তব্য
করে ভাসায় দেন।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে অনেক প্রবাসী বাংলাদেশি আছেন। বাংলাদেশিরা প্রবাসে কেমন আছেন বলতে চাইছি না। অযথা অকারণ যন্ত্রনা ভালো লাগে না।

যুদ্ধ কি, যুদ্ধ দেখতে কেমন? এই শিরোনামে একটি পোস্ট লিখতে চেয়েছিলাম। আজ বন্ধের দিন অযথা দুইটি পোস্ট দিতে হয়েছে “বাংলাদেশি যে যুদ্ধে জড়িত আছে শুধু তা ব্যাখ্যা করতে”। তারপরও এই ব্যাখা কতোজন বুঝতে পেরেছেন আল্লাহ মাবুদ জানে।

৫| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:






তাঁরা ভালো অবস্থায় নেই, মন্তব্য করার পিছনে একটি কারণ হচ্ছে - আমি লক্ষ্য করে দেখেছি
বাংলাদেশিরা অন্য যেসব দেশে থাকেন, তাঁরা সেইসব দেশের সমাজের সাথে
খুব কম মিশতে পারেন। আপনি লক্ষ্য করলে দেখবেন,
তাঁরা সেইসব দেশ সম্পর্কে খুব কম মন্তব্য করেন।
বাইরের দেশে থেকেও বাংলাদেশ নিয়ে
সব সময়ে তাঁরা উদ্বিগ্ন থাকেন।
স্যোশাল মিডিয়ায় মন্তব্য
করে ভাসায় দেন।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে অনেক প্রবাসী বাংলাদেশি আছেন। বাংলাদেশিরা প্রবাসে কেমন আছেন বলতে চাইছি না। অযথা অকারণ যন্ত্রনা ভালো লাগে না।

যুদ্ধ কি, যুদ্ধ দেখতে কেমন? এই শিরোনামে একটি পোস্ট লিখতে চেয়েছিলাম। আজ বন্ধের দিন অযথা দুইটি পোস্ট দিতে হয়েছে “বাংলাদেশি যে যুদ্ধে জড়িত আছে শুধু তা ব্যাখ্যা করতে”। তারপরও এই ব্যাখা কতোজন বুঝতে পেরেছেন আল্লাহ মাবুদ জানে।

ধন্যবাদ নিরন্তর।

৬| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১:১০

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের তরুণদের সিরিয়া পাওয়া যায় কারণ তাদের হাতে কাজ নেই , পরিবারের চাহিদা আর কম সময়ে বড়লোক হয়ে যাওয়ার আশায় । আবার কেউ কেউ জিহাদি জুলুশে নিজ থেকে গিয়ে থাকতে পারেন । আমাদের বোনেরা গালফ দেশে গিয়ে ভয়ানক যৌন সহিংসতার শিকার হয়ে দেশে ফিরছে । যারা সরকারে থাকেন বরাবর দেখেছি এসব বিষয় নিয়ে উদাসীন থাকে ।

৭| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১:১৯

জ্যাক স্মিথ বলেছেন: সত্যপথিক শাইয়্যান - ভাইয়ের শেষের কমেন্টের সাথে একমত আমারও ঠিক একই অবজার্ভেশন।

আর ইরান বিষয়ে আর কিছু বইলেন না, আমাদের দেশের মিডিয়া, সো কলড বুদ্ধিজীবিদের অত্যাচারে আমি অতিষ্ঠ এবং এদের নিয়ে আমি লজ্জিতও বটে। মাদ্রসা নয় বরং আমাদের দেশের মিডিয়াই নিজেদের অজান্তে ছেলেপেলের জঙ্গীবাদ, চরমপন্থার দিকে আকৃষ্ট করছে।

এই কয়দিন এরা যুদ্ধ নিয়ে কাল্পনিক গল্প সাজিয়ে ভিউ ব্যবসা তো করেছেই এখন আবার শুরু করছে অন্য ধান্দা।



এই যুদ্ধ নিয়ে কেউ কেউ তো বই লিখেই কোটিপতি হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.