| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? - বাংলা পড়ালেখায় যারা উস্তাদেরও উস্তাদ তারাও হয়তো সঠিক বলতে পারবেন না! কিন্তু ব্লগে মগজহীন শব্দের সাথে আমরা পরিচিত হই চাঁদগাজীর কাছে। চাঁদগাজী এই শব্দ লিখে প্রচুর নোংরা অশালীন গালী খেয়েছেন। যারা দৈনন্দিন জীবনে অসুখী অশান্তিতে ছিলো তারা চাঁদগাজীকে গালিগালাজ করে নিজের জীবনের ব্যর্থতা গ্লানি কিছুটা হলেও ভুলে থাকার চেষ্টা করতো।
বাংলাদেশে কি পরিমাণ ফেসবুক ইউজার আছে তা একমাত্র ফেসবুক প্রতিষ্ঠান জানার কথা। এছাড়া বিশ্বের কোনো স্ট্যাটিস্টিক্স প্রতিষ্ঠানের কাছে ফেসবুক ইউজারের সঠিক সংখ্যা বা কাছাকাছি ইউজার সংখ্যা ধারণা থাকার কথা না। “গোল্ডফিশ মেমোরি” নতুন কোনো শব্দ না, গোল্ডফিশ নতুন কোনো মাছও না। বাংলাদেশী ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের তৈরি ফেসবুকে প্রচুর সস্তা গ্রুপ আছে। সেইসব ফেসবুক গ্রুপে এতো দলাদলি তেলাতেলি চলে যা বাংলাদেশেরই আবহমান একটি চিত্র। এইসব ফেসবুকে কাউকে আক্রমণ করতে, ছোট করতে, অপমান করতে, লজ্জা দিতে “গোল্ডফিশ মেমোরি” শব্দটি যত্রতত্র ব্যবহৃত হয়।
লেখালেখি খুবই স্পর্শকাতর একটি বিষয়। প্রতিটি মানুষের লেখা পড়ে তার সম্পর্কে যাবতীয় পারিপার্শ্বিক ধারণা করা যায়। আর এই কারণে হত্যা মামলা সহ যে কোনো গুরুতর মামলায় আসামী ও নিহত ব্যক্তির হাতের লেখা অনেক অনেক অনেক গুরুত্বপূর্ণ।
মগজহীনের মতো এমন নিম্নমানের কথা চাঁদগাজীর ব্লগে লেখা উচিত হয়নি। সমস্যা হচ্ছে চাঁদগাজী খারাপ মন্তব্য ও গালী পাওয়ার অন্যতম কারণ মগজহীনতা নয়, অন্যতম কারণ চাঁদগাজী আপাদমস্তক ১৯৭১ এর একজন আওয়ামীপন্থী মানুষ। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আওয়ামী লীগ আর ১৯৭১ এর আওয়ামী লীগ এক না।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২৬ ভোর ৬:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কখনো কাউকে ছাড়া আটকে থাকে না কোন কিছু
কেবল তোমাকে ছাড়া বরফে সম্পূর্ণ আটকে যায় আমার জাহাজ