নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ আই হাবীব

এইচ আই হাবীব › বিস্তারিত পোস্টঃ

প্রেম দলিল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

দলিল করে লিখে দিলাম বুকের ভিটে-মাটি ,
নিদ্রা এলে বিছায়ে দিও মনের শীতল পাটি ॥
তুমি যদি প্রাসাদ বানাও কিংবা কুঁড়ে ঘর ,
আঁকড়ে ধরে রাখব আমি আসুক ঘুর্ণিঝড় ॥
তুমি আমায় বর্গা দিও তোমার পতিত মন ,
আবাদ করে ফুল বাগিচা কাটবে আমার ক্ষণ ॥
চন্দ্র ডোবা পুকুর ঘাটে যখন সাঁতার কাটবে ,
আকাশ-তারা মিছিল করে তোমার পিছে হাঁটবে ॥
ভালোবাসি চিত্‍কারে চন্দ্র যাবে ফেঁটে ,
আমি তোমায় লিখে দিলাম মনের বসত-ভিটে ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.