নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ আই হাবীব

এইচ আই হাবীব › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

মৃত্যুর কূলে ঢলে পড়া হাসি
কান্নার জলাশয়,
গগণের চোখে অশ্রুধারা
মৃত্যুর আশ্রয়।
কীর্তিনাশা কোন মহানদী
সাগরে এনেছে চর?
কোন গ্রহে আজ মেঘের মৃত্যু
বাতাসে উল্কা ঝড়?
মৃত্যুর গান গাহিছে পেঁচা
আসামী পতিতালয়ে,
মৃত্যুর কূলে ঢলে পড়া হাসি
কেঁদে ওঠে জলাশয়ে।
পৃথিবীর বহু বয়স হয়েছে
সূর্যে কমেছে জ্যোতি,
মৃত্যুর এক পর্বতমালা
থামাবে সকল গতি ।
( সুপ্রিয় পাঠকবৃন্দ , শুভেচ্ছা নিবেন ।
আমার এই কবিতাটি বাংলানিউজ২৪.কম এ
প্রকাশিত একটি কবিতা । )

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

পটল বলেছেন: শুভেচ্ছা দুই হাতেই নিলাম। কবিতাও ভালই হইচে। কিন্তু প্রশ্ন আছে। মেটা হলো মৃত্যু বিষয়ক ভাবনা চিন্তা কম কৈরা জীবন বিষয়ক চিন্তা বেশি করা কি সময়ের দাবী না! আপনি কি বলেন?

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৮

এইচ আই হাবীব বলেছেন: মানুষের জীবনে মাঝে মাঝে করুণ একটা অধ্যায় তৈরী হতে দেখা যায় ।
জীবনটা যে মৃত্যুকেই আঁকড়ে ধরতে চায় ।
আচ্ছা , মৃত্যুটা কি খুবই প্রয়োজন ? তবুও কেন আমরা মৃত্যুর দিকে ধাবিত হই ?
( আপনার মন্তব্যে প্রীত হলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ । )

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

খায়রুল আহসান বলেছেন: পৃথিবীর বহু বয়স হয়েছে
সূর্যে কমেছে জ্যোতি,
মৃত্যুর এক পর্বতমালা
থামাবে সকল গতি ।
-- বেশ ভালো লাগলো এ ক'টা চরণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.