নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সে জন, গলির নোংরা কুকুরটি যার চেয়ে ভালো।

আল আমিন সেতু

দু দন্ড শান্তির খোঁজে / বনলতার পিছে পিছে

আল আমিন সেতু › বিস্তারিত পোস্টঃ

চিনচিনে ব্যথা

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

কিছু ব্যথা আছে যা সাইক্লোনের মতো আসে, একদম লন্ডভন্ড করে দেয় সবকিছু ; প্রচন্ডভাবে নাড়িয়ে দেয় সত্তাকে । কিন্তু সময়ের মলম-প্রলেপ পড়লে ধীরে ধীরে তা শান্ত হয়, একদিন হারিয়ে যায় , উবে যায় কর্পূরের মতো ।
আর কিছু ব্যথা হয় শান্ত-কোমল, ঠিক ভাটার স্রোতের মতো শান্তভাবে প্রবহমান। যা সত্তাকে একদম লন্ডভন্ড করে দেয় না । তবে বুকের অতলে চিনচিন করে উঠে ক্ষণে ক্ষণে সময়ে অসময়ে। যা সময়ের প্রলেপ দ্বারা মুছে যায় না। যেন মনের মাঝে সর্বদা কোন করুণ ভায়োলিনের সুর বাজতে থা্কে
অনেকেই বলে ; সময়ের মলম অনেক ব্যথাকে ঠিক করে দেয়। কিন্তু আমার প্রশ্ন , যে ব্যথা কে সময়ের পরিবর্তন ই তাজা করে দেয়, যে ক্ষতকে রাত দিনের আবর্তন আরো গভীরভাবে ক্ষতবিক্ষত করে ; তাকে সারবে কে ? তাতে প্রলেপ মাখবে কে??? |-)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: উত্তর জানা নেই । :(

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

আল আমিন সেতু বলেছেন: আমি আজ তক কারো থেকে পাই নি।আপনি পেলে অবশ্যই আমাকে জানাবেন ভাই। ধন্যবাদ।
আমি এই সামহোয়ার ব্লগে নতুন তাই বিখ্যাত ব্লগারদের নাম আমাকে সাজেস্ট করুন।আমি সবার সাথে পরিচিত হতে চাই।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

কালীদাস বলেছেন: এর উত্তর জানতে সমাজ ছেড়ে বিবাগী হওয়া ছাড়া গতি নেই ;)
ব্লগে স্বাগতম :)

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৬

আল আমিন সেতু বলেছেন: আমি তো এখনই বিবাগী ভবঘুরে ফেরিওয়ালা। নতুন করে কী হবো আর? আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.