নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সে জন, গলির নোংরা কুকুরটি যার চেয়ে ভালো।

আল আমিন সেতু

দু দন্ড শান্তির খোঁজে / বনলতার পিছে পিছে

আল আমিন সেতু › বিস্তারিত পোস্টঃ

ভাল লাগে

১৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৬

ভাল লাগে ,
যখন সকালের অরুণিমা তোমার গালে চুমু দিয়ে যায় ;
ভাল লাগে ,
যখন দুপুরের অলস প্রহরে ময়না পাখী আমাকে মোহিত করে;
ভাল লাগে,
যখন দখিনা হাওয়া তোমার আচলের সাথে খুনসুটি করে ;
ভাল লাগে,
যখন পড়ন্ত বিকেলে তোমার অলকগোছা আমার কানে সুড়সুড়ি দিয়ে যায়,
ভাল লাগে,
যখন তোমার ঘন মেঘের দেশে আমার সন্ধ্যা নামে ।
ভাল লাগে,
জোছনা কণা হয়ে তোমার ঝরাতে;
ভাল লাগে ,
এক বিন্দু ঘাম হয়ে তোমার নাকের ডগায় আমার সকাল করতে।
ভাল লাগে,
নাকফুলের ন্যায় তোমার সাথে জড়িয়ে থাকাকে;
ভাল লাগে ,
তোমার পদ্মপুকুরে নীলপদ্ম হয়ে বসবাস করাকে।
ভাল লাগে,
তোমার হাসি -কান্না আর নূপুরের রুণুঝুণু বোলকে।
(অসমাপ্ত)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

আল আমিন সেতু বলেছেন: আপনাকে অফুরন্ত ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভাল লাগলো।

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর আপনার ভালো লাগা গুলো।
সুন্দর ভালোবাসার প্রকাশ।


অভিনন্দন রইল সামহোয়্যারইনব্লগ-এ
আপনার ব্লগসময় সুন্দর সুখময় হোক
শুভকামনা জানবেন সবসময়

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

আল আমিন সেতু বলেছেন: অফুরন্ত ধন্যযোগ ভাই। আপনার ব্লগ-জীবন প্রাণবন্ত হোক। আপনার মতো প্রবীনদের শুভকামনা পেয়ে আমি নবীন উচ্ছ্বসিত উদ্বেলিত। শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.