| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকাশ কে ডেকে জানতে চাইলাম, সারা রাত তুমি কাকে দেখ?
চাঁদের চোখে চোখ রেখে বললাম,রাতের আধারিতে কার জন্য জোছনা ছাড়াও?
আঁধারকে ঝাপটে ধরে জিঙেস করলাম, অন্ধকারের মায়াবি চাদরে রাতভর কাকে জড়িয়ে থাক?
জোনাকি দের কানে কানে বললাম,সারা রাত কার জন্য মিটিমিটি আলো জ্বালো?
ঝিঝিদের চুপিচুপি বললাম, সারা রাত কার জন্য গান কর?
বাতাসের পিছু পিছু গিয়ে বললাম, তোমার আধাঁর সমীরনের শীতল প্রবাহে কাকে ছুঁয়ে দাও?
স্বপ্নরা এসেছিল আমার কাছে, জানতে চাইলাম,তোমার রাজ্যে কে হারিয়ে যায়?
ঘুমরা যাচ্ছিল এপথ দিয়ে জিঙেস করলাম, তোমার নরম কোলে কাকে বিভোর করে রাখ?
সবাই বলল ও হচ্ছে নীল পরী,,,,। যাকে নিয়ে রাতের সব আয়োজন। ওরা সবাই ও র ঘুমান্ত নিষ্পাপ মুখচ্ছবি পানে অপলক নেত্রে তাকিয়ে থাকে। ওরা বলে নীল পরী কে ঘুমন্ত অবস্থা আরো সুন্দর লাগে, আরো মায়াবি লাগে,,,।
,সত্যি? আমারো দেখতে ইচ্ছে করে ঘুমন্ত নীল পরী কে।
#অগোছালো_কল্পনা
নূর ইসলাম রাসেল ভাই এর মুখবই হতে।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১
আল আমিন সেতু বলেছেন: না ,অগোছালো ভাবনা। তবে ইচ্ছে করলে এটিকে একটি কবিতার ছন্দে গাঁথা যেতে পারে।আমি তা করি নি ,কারণ ভাবুক্ মহোদয় করেন নি।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা কি কবিতা??