নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সে জন, গলির নোংরা কুকুরটি যার চেয়ে ভালো।

আল আমিন সেতু

দু দন্ড শান্তির খোঁজে / বনলতার পিছে পিছে

আল আমিন সেতু › বিস্তারিত পোস্টঃ

রোমান্স

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১

পার্কে নারীর দেহের ভাঁজে যারা ভালবাসা হাতড়ে বেড়ায়, শতমাইল দূর থেকে অদেখা প্রিয়তমাকে অনুভব করার স্বাদ তাঁরা কোথায় পাবে?

উন্মত্ত নারীর সুদৃঢ় বক্ষে যাঁদের দৃষ্টি সর্বদা আটকে থাকে, প্রিয়তমার অদেখা মুখায়বয় কল্পনার রঙে রাঙিয়ে তাতে বিভোর হবার স্বাদ এঁরা কীভাবে পাবে?

লংড্রাইভ, সর্টড্রাইভের মাঝে যারা ফ্যান্টাসি খুঁজে, প্রিয়তমাকে নিয়ে একত্রে তাহাজ্জুদ পরার অকৃত্তিম অনুভূতি তারা কোথায় পাবে?

একত্রে আইটেম সং-এর HD ভিডিও দেখার মধ্যে যারা রোমান্স খুঁজে পায়, প্রিয়তমার কোলে মাথা রেখে গুণগুণ সুরে কালামুল্লাহর তিলাওয়াত করার স্বর্গীয় রোমান্স ওরা কীভাবে পাবে?

ওদের টার্গেট কেবল একটি দেহ! সকল ভালোবাসা, স্বাদ, ফ্যান্টাসি আর রোমান্স কেবলই একটি দেহকে ঘিরে। দেহাভ্যন্তররীন কোমল এক সত্ত্বা ওদের অধরাই থেকে যায়।

অথচ সকল ভালোবাসা, স্বাদ, ফ্যান্টাসি আর রোমান্সের মূল কেন্দ্রবিন্দু হলো দেহাভ্যন্তরীণ সেই কোমল সত্ত্বা।

তবে সেটা দেহ পাগল মাতালদের অধরা থেকে গেলেও কতক আদর্শ পুরুষের অনুসন্ধিৎসু মন ঠিকই সেই কোমল সত্ত্বাকে আবিষ্কার করে নেয়। খুঁজে নেয় বাহ্যিক পার্থিব ফর্সা, শ্যামলা ও কৃষ্ণ আবরণের আড়ালে চাপা পড়া প্রিয়তমার স্বচ্ছ মনটিকে।

যার সন্ধান তাকে এনে দেয় এক স্বর্গীয় ভালোবাসা, স্বাদ, ফ্যান্টাসি আর রোমান্স..

-বিশিষ্ট রোমান্স-বিশেষজ্ঞ ডাক্টার জাফর বিপি ভাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেখি টিরাই করতে হবে।।:P

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

আল আমিন সেতু বলেছেন: ট্রাই করুন আর অভিজ্ঞতা / ফিলিংস আমাদের মতো আবিয়াত্তাদের সাথ্যে শেয়ার করুন। আপনি বিবাহিত তো?

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার লেখা। ভাল লাগলো।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

আল আমিন সেতু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.