| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো মনে হয় ;
এ চাঁদ তোমার আমার,
লাবণ্য তোমার ,
মায়া-আকুলতা তোমার ,
দেখার অধিকার শুধু আমার ।
কখনো মনে হয় ;
এ আকাশ তোমার আমার ,
প্রভাতরবি তোমার ,
সন্ধ্যাবধূ তোমার ,
তোমার গগনতলে ভবঘুরে হবার অধিকার শুধু আমার ।
কখনো মনে হয় ;
এ পূবালী সমীরণ তোমার আমার ,
মিষ্টিঘ্রাণ তোমার ,
চঞ্চল- ছোঁয়া তোমার ,
অনুভবে জড়িয়ে রাখবার অধিকার শুধু আমার ।
কখনো মনে হয় ;
এ ফুলের বাগান তোমার আমার ,
পরাগ - রেণু তোমার ,
রঙ্গের মেলা তোমার ,
ঘ্রাণ মেখে নেবার অধিকার শুধু আমার ।
কখনো মনে হয় ;
এ বরষা তোমার আমার ,
কলতান তোমার ,
বিন্দু বিন্দু জল তোমার ,
ভিজবার অধিকার শুধু আমার ।
কখনো মনে হয় ;
এ সুর-লহরী তোমার আমার ,
রাগ-রাগিণী তোমার ,
মাদকতা তোমার
শুনার অধিকার শুধু আমার ।
#ভাবুক
পহেলা আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ , ১৪/৬/২০১৭ খৃষ্টাব্দ ।
ছবি - আমার পুরনো মোবাইল শট ।
৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭
আল আমিন সেতু বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আচ্ছা আমাকে একটা ব্যাপারে একটু বলতে পারেন যে, আমার ব্লগ কি প্রথম পাতায় দেখায় কি না? আর আমি কীভাবে বুঝবো যে প্রথম পাতায় আমার লেখা উঠেছে কি না?
আপনার আখেরি বাক্যটির মর্ম আমি বুঝে উঠতে পারি নি!
২|
৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬
কাওসার চৌধুরী বলেছেন: আমার শেষ কথায় বানান ভুল হয়েছে। শব্দটি হবে অচিরেই।
আপনার লেখা প্রথম পাতায় গেলে কতৃপক্ষ আপনাকে টেক্সট দিয়ে জানাবে। আর আপনার প্রফাইলের বাম পাশে "সেফ" লেখা থাকবে। আর বলা থাকবে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় যাবে।
ভালভাবে লেখতে থাকুন। আর ব্লগারদের ভাল লেখায় যুক্তিপূর্ণ কমেন্ট করুন। এতে সবাই আপনাকে চিনতে পারবে। আর সহজে সেফ হবেন। শুভ কামনা আপনার জন্য।
৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫
আল আমিন সেতু বলেছেন: বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনার কাছে যারপরনাই বাধিত। আসলে ব্লগে কেউ পূর্ব পরিচিত নেই ,তাই প্রথম পাতার ব্যাপারটা তাই কারো নিকট জিজ্ঞাসা করতে পারি নি। অবশেষে আপনাকে কষ্ট দিইয়ে জিজ্ঞাসা করে বসলাম। আপনার জন্য অনন্ত শুভকামনা কাওসার ভাই।
৩|
০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৩১
এজাজ ফারিয়া বলেছেন: বেশ কবিতা ![]()
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
আল আমিন সেতু বলেছেন: আপনাকে ধন্যবাদ। ব্লগে স্বাগতম হে নবীন। আপনার ব্লগসময় সুখময় হোক।
৪|
০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:০৫
এজাজ ফারিয়া বলেছেন: শুভেচ্ছার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১
কাওসার চৌধুরী বলেছেন: আহ!! চমৎকার। খুভ ভাল লাগলো পড়ে। প্রত্যাশা অচিরপই আপনি সেফ হবেন।