নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সে জন, গলির নোংরা কুকুরটি যার চেয়ে ভালো।

আল আমিন সেতু

দু দন্ড শান্তির খোঁজে / বনলতার পিছে পিছে

আল আমিন সেতু › বিস্তারিত পোস্টঃ

তোমার প্রেমে পড়ি

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

তোমার প্রেমে পড়ি ,
আঁধার নিশীথে বজ্রপাতের বিকট নিনাদে বিচলিত হয়ে যখন তুমি আমার উষ্ণ-শীতল বুকে
ঝাঁপিয়ে পড়ো ।

তোমার প্রেমে পড়ি,
টিকটিকি দেখে চীৎকার করে যখন তুমি আমার হাতটি আঁকড়ে হৃদয়ের অংশে
মুখটি লুকাও ।

তোমার প্রেমে পড়ি ,
সবুজ ঘাসের ডগায় হলুদ প্রজাপতিটি ছুঁতে যেয়ে যখন তোমার পেলব-কোমল মধ্যমা আঙ্গুলটি
মৃদু কেঁপে উঠে ,
তোমার অলকগোছা কাশবনে উড়ে ।

তোমার প্রেমে পড়ি ,
কোন দুঃস্বপ্ন যখন তোমাকে হিম করে কাঁদিয়ে ফেলে,
আর তা দেখে আমি হেসে কুটিকুটি হই ।

তোমার প্রেমে পড়ি ,
কোন রূপসী ললনাকে আমি যখন আড়চোখে দেখি ,
আর এটা টের পেয়ে তুমি আমাকে ঘর থেকে বের করে দেও।
আমি ভিক্ষুক ছদ্মবেশে তোমার সাথে বারবার ছলনা করি ।

তোমার প্রেমে পড়ি ,
আমার চশমার ধূলো-ধূসর গ্লাস মুছতে মুছতে যখন তুমি বলো ;
'অলসরাজা ! আমি না থাকলে তোমার চশমার গ্লাস মুছবে কে?'
আমি বাষ্পরুদ্ব নয়নে নির্বাক চেয়ে রই তোমার পানে ! ! !

#ভাবুক
১৫ ই বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ ।
৩০ /৪/২০১৮
জলে ধোওয়া আকাশ ,ভেজা ভেজা দুপুর।
৩ টা বেজে ১০ মিনিট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.