| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের মোস্ট পপুলার শর্ট ফিল্মগুলো ইউটিউবে সার্চ করছিলাম। আমি ভিন্নধর্মী কোনো কনটেন্ট তালাশ করছিলাম। ঐ প্রেম- পিরিতির একঘেয়ে বিরানি আমার কাছে বাসি হয়ে গেছে। একটি ভিডিও আমার মনোযোগ কাড়তে সক্ষম হল। ২০১৭ সালে নির্মিত সেই শর্ট ফিল্মটির শিরোনাম ‘রুপ’। শর্ট ফিল্মটির থাম্বনেইলে একটি দগ্ধ মেয়ের মুখশ্রী টাঙ্গানো ছিল। আমি উৎসুক হয়ে ভিডিওটি দেখলাম এক নিমিষে। একটি এসিড দগ্ধ যুবতী মেয়ের প্রতিশোধ গ্রহণের গল্প। ‘একটি ছেলে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল , মেয়েটি প্রস্তাব প্রত্যখ্যান করাতে বদমাশ ছেলেটি তার মুখে এসিড ছুঁড়ে মারে এবং পালিয়ে যায়। তারপর অনেক বছর পর মেয়েটি সন্ত্রাসী ছেলেটিকে খুঁজে বের করে। এবং তাকে স্বীয় প্রেমের ফাঁদে ফাঁসায় । একদিন কৌশলে তাকে এক পার্কে ডেকে আনে তারপর তার মুখে এসিড নিক্ষেপ করে এবং নিজের প্রতিশোধ পূরণ করে।’ সংক্ষেপে এই হচ্ছে গল্প। ভিডিও এর শেষে "এসিড সারভাইভারস ফাউণ্ডেশন" এর সূত্রে এসিড সন্ত্রাসের বিগত ১৮ বছরের সংক্ষিপ্ত পরিসংখ্যান উল্লেখ করা হয়, যা নিম্নে –
“১৯৯৯ – ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে মোট ৩৩৬৪ টি এসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে । ( এই পরিসংখ্যান থেকে বাস্তবচিত্র আরো ভয়ংকর।) এবং এতে মোট আক্রান্ত নারীর সংখ্যা ৩৭১২ জন।
এসিড সন্ত্রাসের সর্বউচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড । বিগত ১৮ বছরে মোট ১৭ জন অপরাধীকে মৃত্যুদণ্ড এবং ১১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । প্রায় ৯৭% অপরাধীর কোনো শাস্তিই হয় নি ।” (!!!)
আবার ও পড়ুন ‘প্রায় ৯৭% অপরাধীর কোনো শাস্তিই হয় নি।’
এটাই ‘আইনের শাসন’এবং এটাই প্রোজ্জ্বল বাস্তবতা ? ! এর বেশি আর কী বলবো !!!
আমি যখন ছোট ছিলাম তখন খবরের কাগজে বা টিভির নিউজে এসিড সন্ত্রাসের ঘটনা প্রত্যক্ষ করতাম। আর আজ এটা কমে আসলেও বর্তমানে এর থেকেও ভয়ানক কিছুই এর জায়গা দখল করে ফেলেছে।প্রায় পাঁচ- ছয় বছর আগেও এই রেইপ কেস গ্যাংরেপ এর ঘটনা অহরহ শুনতাম না। কদাচিত কোনো ধর্ষণের নিউজ শুনতে পেলে সবাই যেন শিউরে উঠত । আর এখন এমন কোনো দিন নেই যে ,এই ধরণের ন্যক্কারজনক কোনো খবর চোখের সামনে পড়ে না। মানুষের কেমন যেন গা সওয়া হয়ে গেছে। এটা যেন কোনো মামুলি ব্যাপার! আর আইনের শাসন না থাকায় অপরাধীরা সহজেই পার হয়ে যায়। অপরাধীরা দিনদিন আরো হিংস্র আরো ভয়ঙ্করভাবে এসব দুষ্কর্ম করছে। এই ধরুন চট্টগ্রামের তাছফিয়ার ব্যাপারটী; মিডিয়াপাড়ায় এর তেমন কোনো সাড়াশব্দ নেই ।
আচ্ছা আমি কে এসব বলার ! আমি তো শর্ট ফিল্ম এর কাহিনী বলছিলাম। মনেই থাকে না মাঝেমাঝে যে, আমি তো আদার ব্যপারী। ( একটি দীর্ঘশ্বাস
ছবি গুগল থেকে।
©somewhere in net ltd.