নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সে জন, গলির নোংরা কুকুরটি যার চেয়ে ভালো।

আল আমিন সেতু

দু দন্ড শান্তির খোঁজে / বনলতার পিছে পিছে

আল আমিন সেতু › বিস্তারিত পোস্টঃ

\'আজ ও তোমাকে ভালোভাসি\'

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৬


তরকারীতে লবণ কম হওয়াতে যখন আমি উষ্মা প্রদর্শন করি
এরপর জিজ্ঞাসা করি ; ‘ও গো! তুমি কি আমাকে ভালোবাসো ?
তখন কি তুমি টোল পড়া সুডৌল গালটি ফিরিয়ে নিবে ?
নাকি ফিক করে হেসে বলবে –‘হ্যাঁ তোমাকে ভালোবাসি’ ?

গেরস্থালির দৈনন্দিন কাজে যখন তুমি প্রচণ্ড ব্যস্ত-ত্যক্ত ;
তখন আমি তোমার কানে মুখ লাগিয়ে জিজ্ঞাসা করি ; ‘এই মেয়ে ! তুমি কি আমাকে ভালোবাসো?’
তখন কি তুমি বলবে- ‘মজা লইতেছ ,এদিকে আমি কাজের চাপে দিশেহারা?’
নাকি আমার কানে কষিয়ে কামড় বসিয়ে উষ্ণ নিঃশ্বাস নিংড়ে বলবে –‘আই লাভ ইউ বেবি’ ?

মধ্যরাতে হঠাৎ ঘুম থেকে তুলে যখন জিজ্ঞাসা করি ; ‘ তুমি আমার সাথে প্রেমের অভিনয় করছো না তো? আমাকে সত্যিই ভালোবাসো তো?’
তখন কি তুমি আমাকে বিছানা থেকে ‘তালাক’ দিয়ে দিবে ?
নাকি আমার মোছ-দাড়ি টেনে বলবে- ‘হ্যাঁ পাগলা ! তোকে সত্যিকারেই ভালোবাসি’ ?

দুই বুড়া –বুড়ি যখন সারাদিন ঝগড়াঝাঁটি করে কাটাবো ;
কোন এক বিকেলে পার্কের বেঞ্চে বসে তোমার আঙ্গুলসমূহ চুমু খেয়ে যখন আমি জিজ্ঞাসা করবো ; ‘আজ ও কি আমাকে ভালোবাসো’ ?
তখন কি তুমি রাঙ্গা ঠোঁটে খিলখিল করে হেসে বলবে –‘বুড়ো বয়সে ভীমরতি ধরছে’ ?
নাকি আমার চামড়া কুঁচকানো হাতটি ধরে মোচে তা দিয়ে বলবে- ‘আজ ও তোমাকে ভালোবাসি’ ???
#ভাবুক
১০ ই মে ২০১৮ ইং।
পরিষ্কার দুপুর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.