| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্তব্দ ও বাকরুদ্ব ! মন্ত্রী বাসচাপায় ৩ জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাসছেন ! হাসতে হাসতে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছেন ; "ভারতে গতকাল মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি হয়েছে ,এই নিয়ে ওখানে তো কিছু হয় নাই?'
ভারতে পাহাড়ের খাদে বাস পড়ে যাওয়া আর বাংলাদেশে গাড়িচালকদের প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর ফলে সংঘঠিত দুর্ঘটনাকে মন্ত্রী এক পাল্লায় মাপলেন ? তিনি যেন এই এক্সিডেন্টটা কোনো গুরুত্বই দিলেন না ? কীভাবে !!! আর একটা অদ্ভুত বিষয় হল আমাদের সোশাল মিডিয়া। এখানে কী যে কখন ভাইরাল হয়ে যায় অনুমান করাই মুশকিল। ভালো ও গুরুত্বপূর্ণ কনটেন্ট ভাইরাল খুব কমই হতে দেখেছি। টিএসসিতে প্রকাশ্যে বেহায়া চুম্বন ভাইরাল হতে পারে। কিন্তু দুর্ঘটনার সংবাদগুলো ভাইরাল হয় না।
পরিসংখ্যানে দেখা গেছে ;গত বছর সারাদেশে ৪৯৭৯ টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯৭ জন নিহত ও ১৬১৯৩ জন আহত। এর ৪৭% এর জন্য দায়ী বেপরোয়া গাড়িচালনা, ৩৭% এর কারণ অতিরিক্ত গতি, ১৬% অন্যান্য! BTRC নিবন্ধিত ৩৫ লাখ যানবাহন আছে। প্রতিবছর ১০ লাখ ফিটনেস সার্টিফিকেট নেয়ার কথা, নেয় ৬.৫ লাখ!
"বেঁচে আছি এই তো অনেক!" আর কী বলার আছে।
মন্ত্রীর বক্তব্যের ইউটিউব লিংক নিম্নে -
https://youtu.be/Ml4h67IOU3A https://youtu.be/Ml4h67IOU3A

©somewhere in net ltd.