| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

রঙের খেলা খেলতে গিয়ে
সুখের কথা ভুলেই গেছি
যখন সুখের কথা মনে পড়ে
তখন দেখি- পৃথিবী আমার
দুই ভাগে বিভক্ত-বিভক্ত;
সূর্য রাত জুড়ে ভীষণ বেদনা
সাদা বক সাদা মেঘ দেখি না
জ্বলছে দাবানল- স্মৃতিরা তাই
জেগে থাকে বিভাজন নরম শক্ত
আমার পৃথিবী কেনো হলো বিভক্ত।
রঙের দুনিয়ায় তুমি রঙধনু মেঘ
আমি অমাবস্যার রাত শুধু রাত
সুখের রঙে কাটাও তুমি কষ্টের তেঘ
পৃথিবী দেখে না সাদা সাদা মেঘ
তবুও আমি একরাশ বেদনাই সিক্ত;
২১-০৯-২৬
©somewhere in net ltd.