| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাকিবুর রহমান খান
Trust me, i know how it feels..
"কল্পপরী"
________
দাড়িয়ে আছে এক অজানা অপ্সরী, শুভ্র ছাতার তলে৷
বার বার ঐ মুখখানি ঢাকে, জল কালো এলো চুলে৷
পরনের লাল সেই জামাটুকু যেন বসন্তকেও হাড়ায়,
অন্তীমের ঐ কাল কেশ যেন দিগন্তকেও ছাড়ায়৷
ওষ্ঠযুগল যেন তার শিমুলের ফুল, শেখর শাখা হীন৷
আখি জোড়ার গভীরতায় হয়ে যাবে, সহস্র সমুদ্র বিলীন ৷
ছবি কবিতা গল্প গানের সে এক অফুরন্ত সমাহার,
বিরক্তির ছাপ যে এত সুন্দর হয়, কল্পনায় ও ছিল না আমার৷
হাতজোড়া নয় কোনো মাংসপিন্ড, সে তো পরশ পাথর৷
দীর্ঘ কঙ্কন যেন পোষ মানিয়ে নেয় সাইক্লোন ঘূর্ণীঝড়৷
চোখ গুলো ছিল তার মেঘলা আকাশ, এখুনি নামবে বৃষ্টি
সত্যিই ছিল অপরূপ সে বর্ণণাতীত এক সৃষ্টি৷
জানি না কি অভিবাদন নিয়ে তখন ঝড়েছিল ধারা
আকাশের কান্নাকে ছুয়ে দিতে মন দিচ্ছিল তাড়া ৷
আমি পথিক, এত মায়া কেন? এতো আমার জন্য নয়৷
জানতে আগ্রহী; তবু ঐ অশ্রু, রয়ে গেল রহস্যময়৷
আজো বৃষ্টি ঝড়ায় শীতল পানি, রাঙিয়ে দিতে ধরা
ইচ্ছে করে বিলাস করি, হবে কি তোমায় ছাড়া?
------------
»সাকিবুর রহমান খান(আলোর প্রেতাত্মা)
©somewhere in net ltd.