নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ব্লগ লিখতে পছন্দ করি। সাধারণত প্রযুক্তি এবং ইন্টারনেট ভিত্তিক ব্লগ বেশি লিখি। তাছাড়া, স্বাস্থ্য এবং ভ্রমন বিষয়ক ব্লগ লিখি।

আমিনুল ইসলাম মিন্টু

আমি আমিনুল ইসলাম, একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করছি। পাশাপাশি লেখালেখি করি। সাধারণত প্রযুক্তি এবং ইন্টারনেট বিষয়ক ব্লগ লিখতে আমি পছন্দ করি।

আমিনুল ইসলাম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে আয় বিষয়ক কিছু কথা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

বাংলাদেশে ফ্রিলেন্সিং করে আয় করে মানুষের সংখ্যা কম নয়। দিন দিন বেড়েই চলেছে। যুগের সাথে তাল মিলিয়ে মানুষ এখন একের অধিক আয়ের দিকে ঝুঁকছে।
ছাত্র ছাত্রিদের মাঝে এই লক্ষন এখন প্রকট। সবাই পড়াশুনার পাশাপাশি আয় করতে চায়।
পার্ট টাইম চাকরি বলতে এখন কিছু নেই। কোন প্রতিষ্ঠানই অনভিজ্ঞ কোন লোক রিক্রুট করেনা। সবাই অভিজ্ঞতার আলোকে বিস্তর সুদূরপ্রসারী।
Call Center গুলোতে পার্ট টাইম চাকরির লোগো ঝুলে থাকলেও তার পিছনে রয়েছে মাসিক টার্গেট এর এক বিস্তর অদেখা অধ্যায়।

চাকুরীর পাশাপাশি বা পড়াশুনার পাশাপাশি বাড়তি আয় বলতে অনলাইন থেকে আয় বুঝে সবাই। সবাই এখন ব্যাপক ব্যাস্ত অনলাইনে আয় নিয়ে।

কোটি মানুষের এই অনলাইনে আয় বিষয়ক আগ্রহ নিয়ে কিছু মানুষ বিপুল পরিমান অর্থ ইনকাম করে নিচ্ছে।

কোর্সের নামে একগাদা শিট ধরিয়ে দিয়ে বলা হচ্ছে অনলাইনে আয় পানি ভাত। আসলেই কি তাই?

অনলাইনে আয় নিয়ে ভ্রান্ত ধারণা

একবার ভাবুন, যারা অনলাইন এ প্রশিক্ষণের নামে বিজ্ঞাপন দিচ্ছে তারা আসলেই কতটা ইনকাম করছে। ধরা যাক, ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান’ কোর্সে ১০,০০০ টাকা টিউশন ফিস দিয়ে ৫০ জন ছাত্র কোর্সে ভর্তি হলো। মেয়াদ ৩ মাস। প্রশিক্ষণ কোম্পানি টাকা পেলো ৫ লক্ষ।

তিন মাস তারা আপনাদের শিখিয়ে ৫ লক্ষ টাকা গ্রস ইনকাম করল, যা প্রতি মাসের হিসেবে ১,৬০,০০০ টাকা।
এইবার আসেন খরচে। প্রশিক্ষকের বেতন মাসিক ২০,০০০ টাকার নিচে হবেনা।
অফিস ভারা, স্টাফ বেতন ইত্যাদি সব মিলিয়ে ঢাকা শহরে মিনিমাম ৮০,০০০ টাকার নিচে অফিস চালানো সম্ভম নয়। তাহলে ঐ কোর্সের জন্যে কত প্রফিট থাকলো??

টিউশন ফি থেকে আয় = ১৬০,০০০
বেতন এবং ভারা বাবদ = ১০০,০০০
নেট প্রফিট = ৬০,০০০ টাকা


এখন যদি ঐ কোম্পানি এইরকম আরো কোর্স শুরু করল, ‘সিপিএ মার্কেটিং’,’ওয়েব ডেভেলপ কোর্স‘, ‘গ্রাফিক্স ডিজাইন’ ইত্যাদি। ১০টি কোর্স করলেও মাসিক ৬ লক্ষ টাকার বেশি কি ইনকাম হয়?

৬ লক্ষ টাকা মাসিক ইনকাম নিয়ে যদি একক মালিক হয় তবে তার অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে মাসিক লাভ থাকবে ১-২ লক্ষ টাকা।
এখন কথা হলো সারা মাস অফিস চালিয়ে ১-২ লক্ষ টাকা ইনকাম করবেন নাকি বাসায় বসে বসে লক্ষ টাকা ইনকাম করবেন?

আমি প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে যাচ্ছিনা। শুধু বলতে চাচ্ছি অনলাইনে আয় কোর্স নিয়ে বিশাল বিশাল বিজ্ঞাপন মাসে মাসে লক্ষ টাকা ইনকাম এর লোভনীয় অফার বন্ধ করা উচিত।
মানুষকে সত্য জানানো উচিত।
অনলাইনে লক্ষ টাকা ইনকাম করা যায় সত্যি। কিন্তু তার জন্যে প্রয়োজন অনেক সময় এবং জ্ঞান।

আপনি অনলাইনে আয় কোর্স করেই পরদিন লক্ষ টাকা ইনকাম করবেন এমনটা হলে কেউ আর ৯টা-৬টা অফিস করতনা।

অনলাইনে আয় বিষয়ক পরামর্শ আরো বিস্তারিত দেখতে পারেন আমার কথা ব্লগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.