| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালী-যাত্রা
অন্তরের মইদ্দে কাইন্দা ওঠে অন্তর
কুত্তার লাহান ঘেউ কইরা উঠে রক্তের দাগ।
পশ্চিমের চান যহন মুখ তুইলা হাসে
আসমান আমার ফাইটা পরে আন্ধারে;
ফাডল ধরে বিন্নি চাউলে,
ফাডল ধরে কইলযার ভিতর,
ফাডল ধরে উত্তর দিকের জানালার পাশ;
ভয়ে আমার অন্তর কাইপা কাইপা ওঠে।
দোহাই লাগে 'মা' মনষা
দোহাই লাগে 'মা' ন্যাংটা কালীর
রক্তে ভেজা মাডির গন্ধ আর - ডাকিস না।
আন্দোলন মিঠুন
০১/০৪/২০১৩
©somewhere in net ltd.