নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: অষ্টম শ্রেণির ছাত্রীকে

১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



আমি কিছু বলতে চাই তোমাকে। সান্দ্র হাওয়ায় ভাসছে বহুদিন আগে হারানো দুরবিন। সাথে বৈচিত্র্যে ভরপুর রোমাঞ্চকর কতো স্মৃতি! মনিরুদ্দিন আহমেদ নামের কাওকে ভাবছিলাম। দেখিনি কোনওদিন; আলাপকালে জানা। তার দ্বিতীয় স্ত্রী ছিলো বেটেখাটো—কৃষ্ণকায়। বয়সেও ঢের ছোটো। মনিরুদ্দিন দুধে-আলতা রঙ—দীর্ঘকায় সুপুরুষ। দৃশ্যত বেমানান কিন্তু সুখী দম্পতি ছিলো।

অষ্টম শ্রেণির ছাত্রী। দাবা খেলো। গান গাও ভালো। নাচো। যাও নাচের স্কুলে। পাঠ্য বইয়ের বাইরেও কতো অধ্যায়ন! দারুণ সুন্দর এ রাত জুনের মেয়ে। নীল চাঁদোয়া। পৃথিবীর শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকে কিছু বলতে চাই তোমাকে। শোনো। মন দিয়ে পড়ো, নাচো-গাও, ঠিকঠাক যাও স্কুলে। কিন্তু দাবা খেলো না। উহু, না—বড্ড গোলমেলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.